পলিটিক্স

সব অভাব তো আর পূরণ হয়না, প্রেম দিবস একা কাটিয়ে আক্ষেপ সৌমিত্রর সুজাতার

দীর্ঘ ৯ বছরের সম্পর্ক শেষে এবারে শেষে বিবাহ বিচ্ছেদের নোটিশ। ভ্যালেন্টাইন্স ডেতে পুরনো দিনের স্মৃতি রোমন্থন করলেন সৌমিত্র পত্নী সুজাতা খাঁ (Sujata Khan)। সৌমিত্র (Soumitra Khan) বিনা যেনো তার মন লাগে না। কিন্তু হাতেও নেই কিছুই। ২০১১ সালের ২১ নভেম্ভর প্রথম চোখে চোখ। তারপরেই একটা দীর্ঘ ৯ বছরের লং জার্নি। তৃণমূল নেত্রী জানাচ্ছেন, “বাঁকুড়ার বরযোরায় একটি বিয়েবাড়িতে প্রথম চোখাচুখি। তারপর ধীরে ধীরে গড়ে উঠলো সম্পর্ক। তারপরে কখনো আলাদা থাকিনি। প্রত্যেক বছর ভালোবাসার দিনে গোলাপ, চকোলেট, ফুল উপহার দিতো আমাকে সৌমিত্র। ভালোবাসার দিনে এলে অপরের প্রতি বিশ্বাসের প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু , সেই কথা আজ তিনি নিজেই রাখলেন না।”

স্বামীকে পাশে পেলেন না। কিন্তু তবুও এই ভালোবাসার দিনে ভালো থাকার চেষ্টা করলেন সুজাতা। সুজাতা বলছেন, “মা এবং বাবার সঙ্গে সময় কাটিয়ে সেই অভাব পূরণের চেষ্টা করছি। কিন্তু সব অভাব তোহ আর পূরণ হওয়ার না।” পাশাপাশি সৌমিত্রকে ভ্যালেন্টাইন্স ডেতে শুভেচ্ছা জানালেন সুজাতা।

দলবদলের কারণে ভাঙছে বিজেপি নেতা সৌমিত্র খাঁ এর বৈবাহিক সম্পর্ক। স্ত্রীকে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্তে অনড় আছেন বিজেপি সাংসদ। আবার বিচ্ছেদের কাগজে স্বাক্ষর করবেন না বলে জানিয়ে দিয়েছেন সুজাতা। সুজাতা জানাচ্ছেন, “বিজেপি দলের পুরুষতান্ত্রিক মনোভাব আমার সংসার ভাঙ্গার জন্য দায়ী। আমি অনগ্রসর জাতি ভুক্ত। বিজেপি মহিলাদের সম্মান দিতে জানে না। তাই আমি মহিলাদের নেতৃত্বাধীন একটি দলে যোগ দিলাম। তা নিয়ে আমার বিন্দুমাত্র আক্ষেপ নেই। আমার সাধের সংসার দু টুকরো হতে চলেছে। আর তাতে আমার স্বামীর প্রতি একরাশ ক্ষোভ জমা আছে।”

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026