রাজ্য

নেতাজি জন্ম জয়ন্তীতে রাজীবকে “গাদ্দার” আখ্যা কল্যাণের, তুঙ্গে রাজনৈতিক তরজা

গতকাল থেকেই বঙ্গ রাজনীতি সরগরম হয়ে আছে রাজীব বন্দ্যোপাধ্যায় (Rajib Banerjee) মন্ত্রিত্ব পদ থেকে ইস্তফা দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে। গতকাল রাজ্যপালের কাছে চিঠি দিয়ে তার মন্ত্রিসভাপদ থেকে ইস্তফা দিলেন। আসলে দীর্ঘদিন ধরে রাজিবের সাথে শাসকদলের দূরত্ব বৃদ্ধি পাচ্ছিল। বারংবার রাজিব তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে গলার স্বর তুলছিলেন। বেশ ভালই বোঝা যাচ্ছিল রাজীব বন্দ্যোপাধ্যায় তৃণমূল আর বেশিদিন থাকতে চায় না। তার ওপর গত শনিবারের রাজীব বন্দ্যোপাধ্যায়ের ফেসবুক লাইভ স্পষ্টতই বোঝা যাচ্ছিল রাজীব বন্দ্যোপাধ্যায় এবার দলবদলের খেলায় নিজের নাম লেখাবেন। তারপর আজ অর্থাৎ শনিবার নেতাজী জন্ম জয়ন্তী উপলক্ষে এক অনুষ্ঠানে উপস্থিত থেকে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee) পদত্যাগী মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়কে গাদ্দার বলে অভিহিত করলেন।

এছাড়াও গতকাল দলের পক্ষ থেকে বৈশালী ডালমিয়াকে বহিষ্কার করা হয়েছে। তখন থেকেই প্রশ্ন উঠেছে তাহলে এবার কি রাজীব বন্দ্যোপাধ্যায় এবং বৈশালী ডালমিয়া একসঙ্গে বিজেপিতে যোগ দেবেন? এই প্রশ্নের চাঁচাছোলা জবাব দিয়েছেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, “এ আর নতুন কি খবর। চার মাস ধরে খবর পাচ্ছি। বিজেপি ডাকছে ওনারা বলছে আসছি। স্টেপ বাই স্টেপ আসছি। একেবারে সব রেজিগনেশন দিয়ে দিলে খবর হবে কি করে। তাই একবার একজন করে বেরোচ্ছে আর নতুন খবর করে বাংলার জনতাকে চমকাচ্ছে।”

অন্যদিকে গতকাল মন্ত্রিত্ব পদ থেকে ইস্তফা দিয়ে নিজের আবেগ ধরে রাখতে পারেননি রাজীব বন্দ্যোপাধ্যায়। তিনি রাজ ভবনের সামনে সাংবাদিকদের সাথে কথা বলার সময় কেঁদে ফেলেন। তিনি তখন বলেছিলেন, “আমার মনে অনেক চাপা ক্ষোভ ছিল। অনেক অভিমান ছিল। সেগুলো একদিনে হয়নি। আমি আড়াই বছর ধরে চিন্তা ভাবনা করার পর আজকের সিদ্ধান্ত নিতে পারলাম। আমার কাছে বড় বিষয় এটাই হবে যদি আমার কাজ মানুষের মনে ছাপ ফেলতে পারে। আমার হঠাৎ করেই মন্ত্রিত্ব বদল করে দেওয়া হয়েছিল। সৌজন্যতা স্বরূপ দলের পক্ষ থেকে আমাকে জানান অব্দি হয়নি। আমি টিভি দেখে জানতে পেরেছিলাম আমি সেচ মন্ত্রী থেকে বনমন্ত্রী হয়ে গেছি।”

Anirban Kundu

Recent Posts

ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছাড়াই পেমেন্ট! Google Pay-র নতুন ‘Pocket Money’ ফিচারে বদলাচ্ছে ডিজিটাল লেনদেন

ডিজিটাল পেমেন্টের দুনিয়ায় বড় আপডেট আনল Google Pay। নতুন ‘Pocket Money’ ফিচারের মাধ্যমে এখন আর…

April 12, 2026

তাপপ্রবাহের মাঝেই বৃষ্টি দক্ষিণবঙ্গে! আজ ভিজবে কোন কোন জেলা?

বাংলায় গরম ক্রমশ বাড়ছে। আবহাওয়া দফতরের মতে, আগামী কয়েক দিনে দক্ষিণবঙ্গের তাপমাত্রা ৫ থেকে ৭…

April 12, 2026

কোটি টাকার সোনা, দামি Rolex আর বিশাল শেয়ার! ঠিক কত সম্পত্তির মালিক কোয়েল মল্লিক জানলে চমকে যাবেন

টলিউডের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক সম্প্রতি রাজনীতিতে যোগ দিয়ে নতুন অধ্যায় শুরু করেছেন। রাজ্যসভার সাংসদ…

April 11, 2026

KKR-এ বড় সিদ্ধান্ত আসছে? অধিনায়ক রাহানেকে ঘিরে বাড়ছে প্রশ্ন

কলকাতা নাইট রাইডার্স—এক সময় আইপিএলের অন্যতম সফল দল। তিনবার ট্রফি জেতা এই ফ্র্যাঞ্চাইজির নাম শুনলেই…

April 11, 2026

ভোটের মুখে ফের ইডির ঝটকা! পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে হানা, SSC কেলেঙ্কারিতে তোলপাড় রাজ্য

ভোটের আবহে ফের তোলপাড় বাংলা! প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে শনিবার সকালেই হানা দিল এনফোর্সমেন্ট…

April 11, 2026

Gold Price Today 11 April 2026: যুদ্ধবিরতির ধোঁয়াশায় কাঁপছে বাজার! বৈশাখের আগে কি সোনায় সুখবর?

আমেরিকা ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তার জেরে আন্তর্জাতিক বাজারে অস্থিরতা তৈরি হয়েছে, যার সরাসরি…

April 11, 2026