সুশান্ত কেসে মাদক যোগের পর থেকে কঙ্গনা তীব্র ভাবে সরব হয়েছিলেন বলিউডের মাদকযোগ নিয়ে। একাধিক অভিনেতা প্রযোজকদের নাম নিয়ে নিয়েছিলেন এমনকি তাঁদের রক্তের নমুনা পরীক্ষা করার কথাও বলেছিলেন। এরপর মুম্বাই পুলিশের অসহযোগিতা নিয়েও অভিনেত্রী বিভিন্ন দিক তুলে ধরেন যা মহারাষ্ট্র সরকারকে আঘাত করে।
কঙ্গনা মুম্বাইকে পাক অধিকৃত কাশ্মীরের সঙ্গে তুলনা করায় ক্ষিপ্ত হয় মহারাষ্ট্র সরকার। শিবসেনার মুখপাত্র মুম্বাই পুলিশের কাছে ক্ষমা চাইতে বললে, অভিনেত্রী তা মানেননি। এরপরেই শিবসেনার মুখপাত্র সঞ্জয় রাউত কঙ্গনাকে মুম্বাই প্রবেশ করতে না বলে। এখানেই শেষ নয়, নানান কটূক্তিতে কঙ্গনাকে বিদ্ধ করে মহারাষ্ট্র সরকার। এমনকি বিএমসি কঙ্গনার অনুপস্থিতেই তাঁর মুম্বাইয়ের অফিস ভেঙ্গে তছনছ করে দেয়। যার ফলস্বরূপ কঙ্গনা রবিবার রাজ্যপালের দ্বারস্থ হন।
এদিন শিবসেনার মুখপত্র ‘সামনা’তে নিজের কলম ‘রোখটোখ’-এ কঙ্গনাকে কেন্দ্র করে বিজেপিকে কটাক্ষ করেন। এদিন সঞ্জয় রাউত বলেন, “এটা দুঃখজনক, যে কঙ্গনা মুম্বইয়ের সঙ্গে পাক অধিকৃত কাশ্মীরের তুলনা করেন, তাঁকেই মহারাষ্ট্রের প্রধান বিরোধী দল সমর্থন দিচ্ছে।” এর উত্তরে পাল্টা জবাব দেন কঙ্গনা, “ওয়াও! এটা দুর্ভাগ্যজনক যে, বিজেপি এমন একজনকে সুরক্ষা দিচ্ছে যে মাদক ও মাফিয়া পর্দা ফাঁস করেছে। তার পরিবর্তে বিজেপির উচিত ছিল, শিবসেনার গুন্ডারা যাতে আমার মুখ ভেঙে দেয়, ধর্ষণ করে বা প্রকাশ্যে গণপিটুনি দেয়, সেটা করতে দেওয়া। তাই না সঞ্জয়জী? একজন মহিলা যে মাফিয়াদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে, তাঁকে সুরক্ষা দেওয়ার সাহস হয় কী করে ওদের?”
এরপরেই সঞ্জয় রাউতের সাংবাদিকদের মুখোমুখি হতে কঙ্গনাকে নিয়ে প্রশ্ন করলে তিনি বিষয়টি এড়িয়ে যান এবং বলেন, “আমি কঙ্গনার বিষয়ে কথা বলা বন্ধ করে দিয়েছি। তবে উনি এই সময় যা যা করছেন সবই আমাদের নজরে রয়েছে। আমাদের মহান রাজ্য সম্পর্কে কোন রাজনৈতিক দল এবং কোন ব্যক্তি, কী ভাবছে সেটা আমরা বুঝতে হবে।”
ডিজিটাল পেমেন্টের দুনিয়ায় বড় আপডেট আনল Google Pay। নতুন ‘Pocket Money’ ফিচারের মাধ্যমে এখন আর…
বাংলায় গরম ক্রমশ বাড়ছে। আবহাওয়া দফতরের মতে, আগামী কয়েক দিনে দক্ষিণবঙ্গের তাপমাত্রা ৫ থেকে ৭…
টলিউডের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক সম্প্রতি রাজনীতিতে যোগ দিয়ে নতুন অধ্যায় শুরু করেছেন। রাজ্যসভার সাংসদ…
কলকাতা নাইট রাইডার্স—এক সময় আইপিএলের অন্যতম সফল দল। তিনবার ট্রফি জেতা এই ফ্র্যাঞ্চাইজির নাম শুনলেই…
ভোটের আবহে ফের তোলপাড় বাংলা! প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে শনিবার সকালেই হানা দিল এনফোর্সমেন্ট…
আমেরিকা ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তার জেরে আন্তর্জাতিক বাজারে অস্থিরতা তৈরি হয়েছে, যার সরাসরি…