নিউজ

করোনা বিধিকে উলঙ্ঘন, নিয়ম না মেনে উৎসব পালন পুলিশের

কানপুর : করোনা সংক্রমণের দিক থেকে সারা বিশ্বের সব দেশের মধ্যে প্রথম তিনে রয়েছে ভারত। করোনা সংক্রমণ রোখার জন্য মার্চ মাসের শেষের দিকেই রাতারাতি দেশ জুড়ে লকডাউন ঘোষণা করেন মোদি সরকার। কিন্তু টানা দুমাসের লকডাউনে দেশের অর্থনীতি ভেঙে পড়লেও রাশ টানা যায়নি করোনা সংক্রমণে।

সারা দেশে এই মুহূর্তে করোনা সংক্রমণের সংখ্যা প্রায় ৪ কোটি ৫৫ লক্ষ ৯ হাজার ৩৮০।সেখানে ২ সেপ্টেম্বরেই করোনা পরীক্ষা করানো হয়েছে ১১ লক্ষ ৭২ হাজার ১৭৯ জনের। প্রতিদিন রেকর্ড হারে করোনা সংক্রমণ চিন্তা বাড়াচ্ছে দেশের আম জনতার।

আর এই মারাত্মক পরিস্থিতিতে কানপুরের এক থানার আধিকারিক সোশ্যাল ডিসটেন্সিং না মেনেই ঘুরে বেরিয়েছেন একটি সামাজিক অনুষ্ঠানে৷ ভিডিওতে দেখা গিয়েছে ওই অনুষ্ঠানে  কোনও মাস্ক না পড়ে একদল লোকের মধ্যে গিয়ে আনন্দ করেছেন এসপি অনুরাগ বৎস৷ আর এই ঘটনা প্রকশ্যে আসতেই চক্ষু চড়ক গাছ ভারতের আমজনতার।

সেখানে কোনও মাস্ক, কোনও স্যানেটাইজারের ব্যবস্থাও ছিল না৷ ওই দিন  কর্মোন্নতির জন্য অভিনন্দন জানাতে এসে জড়ো হয় অনেক লোক।  থানার ছোট এলাকার মধ্যে শতাধিক মানুষের ভিড় জমা হয়েছিল৷ সেখানে ঢোল বাজানো থেকে  নোট ওড়ানো, নাচও চলছিল৷  এমনকি এই ঘটনা দেখে এখনো পর্যন্ত চুপ রয়েছেন পুলিশ প্রশাসন।

Anirban Kundu

Recent Posts

দাদার অপমানের বদলা! ‘একটা পয়েন্ট দান করেছি’, KKR কে তুলোধোনা শ্রেয়সের বোনের

দাদার ‘অপমান’-এর বদলা যেন সোশ্যাল মিডিয়াতেই নিলেন শ্রেয়স আইয়ারের বোন শ্রেষ্ঠা আইয়ার। সোমবার কলকাতা নাইট…

April 7, 2026

Jio-র ১৯৫ টাকার প্ল্যানে বড় ধাক্কা! ৯০ দিন থেকে কমে এখন মাত্র ৩০ দিনের ভ্যালিডিটি

Reliance Jio তাদের গ্রাহকদের জন্য আবারও বড় পরিবর্তন নিয়ে এসেছে। দাম না বাড়িয়েই জনপ্রিয় ১৯৫…

April 7, 2026

রাজ্যসভায় ‘অন্য নামে’ শপথ কোয়েলের! আসল নাম কী, কেন ব্যবহার করলেন জানুন

বিধানসভা নির্বাচনের আবহে রাজ্যসভায় শপথ গ্রহণ অনুষ্ঠান ঘিরে তৈরি হয়েছে চর্চা। অভিনেত্রী কোয়েল মল্লিক শপথ…

April 7, 2026

৬০ দিনের ধামাকা প্ল্যান! Airtel দিচ্ছে প্রতিদিন ডেটা + কলিং + OTT সুবিধা

Airtel তার গ্রাহকদের জন্য একটি আকর্ষণীয় দীর্ঘমেয়াদি রিচার্জ প্ল্যান অফার করছে, যা বারবার রিচার্জ করার…

April 7, 2026

BSNL গ্রাহকদের ধাক্কা! কমল সস্তা প্ল্যানের ভ্যালিডিটি—নতুন মেয়াদ কত জানুন

ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL) আবারও তাদের সস্তা প্রিপেইড প্ল্যানগুলিতে গুরুত্বপূর্ণ পরিবর্তন করেছে। চুপিসারে দুটি…

April 7, 2026

বৃষ্টিতে বাঁচল KKR? তবুও কামব্যাকের ইঙ্গিত দাদার—কী বললেন সৌরভ

আইপিএল ২০২৬-এ কলকাতা নাইট রাইডার্সের পারফরম্যান্স নিয়ে প্রশ্নের ঝড় উঠেছে। পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচ বৃষ্টির…

April 7, 2026