বিনোদন

Kapil Sharma: প্রকাশ্যে কপিলকে ‘গরীব’ বলে ব্যাঙ্গ, তারকার ‘বড়লোক’ স্ত্রীর কীর্তি দেখে নিন! রইলো ভিডিও

এই মুহূর্তে বলিউড তথা গোটা ভারতবর্ষের কাছে জনপ্রিয় কমেডিয়ানদের মধ‍্যে শীর্ষে নাম আসবে কপিল শর্মা। দীর্ঘদিন ধরে বিভিন্ন টেলিভিশন শোয়ের মাধ্যমে সেলিব্রেটি থেকে আম জনতা সকলকে হাসাচ্ছেন। কপিলের জোকে সহজেই আনন্দিত হন আমজনতা থেকে সেলিব্রেটিরা। ‘দ্য কপিল শর্মা শো’, ‘কমেডি নাইটস’ একাধিক কমেডি শো থেকে বল মহলে দারুণ জনপ্রিয়তা পেয়েছেন কমেডিয়ান কপিল। দীর্ঘ দিন ধরে ‘দ্য কপিল শর্মা’র শো সঞ্চালনা করছেন তিনি। তবে এবার এই কমেডিয়ান ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে অভিষেক করতে চলেছেন কপিল। শীঘ্রই তাকে দেখা যাবে নেটফ্লিক্সের শো ‘আই অ্যাম নট ডান ইয়েট’- নামক অনুষ্ঠানে।

আগামী ২৮ জানুয়ারি থেকে নেটফ্লিক্সে স্ট্রিমিং হবে কপিলের এই এপিসোডটি। সম্প্রতি কপিল নিজের ইন্সটাগ্রাম হ্যান্ডেলের পাতাতে নেটফ্লিক্সের সেই শো-এর ট্রেলার শেয়ার করেছেন কপিল। আর শেয়ার করা সেই ভিডিয়োতে দর্শকের আসনে দেখা গেছে কপিলের আদুরে স্ত্রী গিনিকে। আর ওই ট্রেলারে কপিলকে বলতে শোনা যাচ্ছে এই শো-এর নাম ‘আই অ্যাম নট ডান ইয়েট’ অর্থাৎ সোজা বাংলায় তর্জমা করলে দেখা দাঁড়ায় ‘আমি এখনও শেষ করিনি’ শুনে রেগে চিৎকার করে উঠেছিল গিনি। কপিলের দিকে তাক করে ছুঁড়ে মেরেছিল বালিশও।

কিন্তু কারণ কী? এর উত্তর অবশ্য তিনি দিয়েছে কপিল নিজেই, ‘আসলে দেড় বছরের মধ্যে কপিল আর গিনির দুই সন্তান পরিবারে এসেছে। সুতরাং বুঝতেই পারছেন….সেকথা তো আর ভোলা যায় না। এরপর ফের তাঁর মুখে শোনা যায় ‘আমি এখনও শেষ করিনি’ আতঙ্কিত হয়ে গেছিল ও। তাই তো জিজ্ঞেস করেছিল এরপরেও তোমার আর কী পরিকল্পনা রয়েছে?’ এরপরেই দর্শকের সিটে বসা ত
নিজের স্ত্রীর উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দিয়েছেন কপিল।

তিনি প্রকাশ্যে গিনিকে জিজ্ঞাসা করেন, ‘সেই সময়ে আমার মতো একজন ছাপোষা, সাধারণ, স্কুটার চালক-এর মধ্যে কী দেখে প্রেমে পড়েছিলে?’ এরপরেই মজাদার ভঙ্গিতে গিনির মজার উত্তর, ‘ভেবেছিলাম বেশিরভাগ মেয়েই তো তাঁদের বিয়ের জন্য অর্থবান পুরুষ খোঁজে, তাই আমিই না হয় এই গরিব ছেলেটাকে পছন্দ করে ওকে কৃতার্থ করি!’ ব্যাস এরপরেই ওই মঞ্চে থাকা সকলেই হেসে উঠলেন।

উল্লেখ্য, ২০১৮ সালে ডিসেম্বর মাসে জলন্ধরে পাঞ্জাবি নিয়ম মেনে সাত পাকে বাধা পড়েন কমেডিয়ান কপিল আর গিনি। বিয়ের বছর ঘুরতে না ঘুরতেই এই দম্পতির কোল আলো করে এসেছিল লক্ষী মেয়ে আনায়রা। মেয়ে আনায়রার জন্মের ১৩ মাসের মাথায় ফের কপিল-গিনির ঘরে কোল আলো করে আসে তাঁদের পুত্র সন্তান। গত বছর ১ ফেব্রুয়ারি দ্বিতীয়বার বার বাবা হন কমেডিয়ান। এখন ছেলে মেয়ে আর স্ত্রী নিয়ে মন দিয়ে সংসার করছেন কপিল শর্মা।

John Fabian

Recent Posts

৩৩৯ টাকায় ফুল মাস রিচার্জ! Jio-র নতুন প্ল্যানে ডেটা এবং কলিং সবকিছু

ভারতের টেলিকম বাজারে বড় পরিবর্তন আনতে নতুন রিচার্জ প্ল্যান নিয়ে এল Jio। ৩৫০ টাকার কম…

April 6, 2026

তপ্ত এপ্রিলেই কালবৈশাখীর এন্ট্রি! রাজ্যজুড়ে ঝড়-বৃষ্টির সতর্কতা জারি

এপ্রিল মাস মানেই বাংলার আবহাওয়ায় চরম ওঠানামা। একদিকে তীব্র গরমে নাজেহাল অবস্থা, অন্যদিকে হঠাৎ কালবৈশাখীর…

April 6, 2026

জুলাই থেকে বাড়তে পারে মোবাইল রিচার্জ! Jio-Airtel-এর প্ল্যানে বড় ধাক্কা

মোবাইল ব্যবহারকারীদের জন্য ফের খারাপ খবর সামনে আসছে। সাম্প্রতিক এক বাজার সমীক্ষা অনুযায়ী, ২০২৬ সালের…

April 6, 2026

আরও নামবে সোনার দাম? বিশেষজ্ঞদের পূর্বাভাসে চিন্তা বাড়ছে বিনিয়োগকারীদের

গত কয়েক সপ্তাহে সোনার দামে বড় ওঠানামা লক্ষ্য করা গিয়েছে। ৩০ মার্চ থেকে ৪ এপ্রিলের…

April 6, 2026

Matheesha Pathirana: আইপিএল থেকে ছিটকে গেলেন? জল্পনার মাঝে আসল সত্যিটা জানাল KKR শিবির

আইপিএল ২০২৬-এর মাঝেই হঠাৎ করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় একটি পোস্ট, যেখানে দাবি করা…

April 6, 2026

লক্ষ্মীর ভাণ্ডার: বহুদিন বন্ধ থাকবে ভাতা? কবে মিলবে টাকা, কী বললেন মুখ্যমন্ত্রী

লক্ষ্মীর ভাণ্ডার পশ্চিমবঙ্গ সরকারের একটি গুরুত্বপূর্ণ সামাজিক সুরক্ষা প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের মহিলাদের আর্থিক…

April 6, 2026