বলিউড

বছর খানেক পর নীরবতা ভাঙলেন কারিনা, বললেন ‘সারা রাত হোটেল রুমে আমার সঙ্গে ছিলেন শাহিদ কাপুর’

কারিনা কাপুর খান ৯০’এর দশকের প্রথম সারির দক্ষ অভিনেত্রীদের মধ্যে একজন। দর্শক মাঝে তার জনপ্রিয়তা আকাশ ছোঁয়া। পর্দায় তাকে এক ঝলক দেখার আশায় থাকেন তার অগণিত ভক্তমহল। তবে এক সাক্ষাৎকারে অভিনেত্রী নিজের অতীতের এক ঘটনার কথা প্রকাশ্যে এনেছিলেন, যার সূত্র ধরেই সম্প্রতি মিডিয়াতে চর্চার আলোয় অভিনেত্রী।

কেরিয়ারের শুরুর দিকে একাধিক প্রথম সারির বলি নায়কদের সাথে স্ক্রিন শেয়ার করতে দেখা গিয়েছে তাকে। তাদের মধ্যে শাহিদ কাপুর অন্যতম। শাহিদ কাপুরের সাথে একটা সময় একাধিক হিট ছবিতে অভিনয় করেছেন কারিনা। ২০০৪ সালে ‘ফিদা’ ছবিতে অভিনয় করার পর থেকেই একে অপরের প্রতি আকৃষ্ট হন এই দুই তারকা। সেইসময় অভিনয়ের সূত্র ধরেই একে অপরের সাথে প্রেমের সম্পর্কে লিপ্ত হয়েছিলেন তারা। দীর্ঘ পাঁচ বছর সম্পর্কে ছিলেন এই দুই তারকা। তবে তারপর থেকেই ধীরে ধীরে দূরত্ব বাড়তে থাকে তাদের মাঝে। শোনা যায়, সেইসময় তাদের মাঝে ভুল বোঝাবুঝি চরম পর্যায়ে পৌঁছে গিয়েছিল। অভিনেতা সন্দেহ করতে শুরু করেছিলেন অভিনেত্রীকে।

পুরনো এক সাক্ষাৎকারে অভিনেত্রীর বক্তব্য থেকে জানা গিয়েছে, একবার সারারাত একটি বদ্ধ ঘরে বাক-বিতন্ডায় লিপ্ত হয়েছিলেন তারা। এমনকি তাদের ব্যক্তিগত বেশ কিছু ভিডিও ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়, যা একেবারেই অপ্রত্যাশিত ছিল। আর সেই সূত্র ধরেই সেইসময় মিডিয়ার শিরোনামে উঠে এসেছিলেন এই দুই তারকা। সম্প্রতি এই ঘটনার কথা পুনরায় প্রকাশ্যে আসার পর থেকেই আবারো চর্চার আলোয় উঠে এসেছেন বলিউডের এই দুই প্রথম সারির তারকা।

শোনা যায়, শুরুর দিকে অভিনেত্রী প্রযোজকদের অনুরোধ করতেন শহীদ কাপুরকে ছবিতে অভিনয়ের সুযোগ করে দেওয়ার জন্য। তবে এই বিষয়টি একেবারেই পছন্দ করতেন না তার মা ববিতা ও দিদি কারিশ্মা। পরবর্তীকালে শাহিদ কাপুর ‘কিসমত কানেকশন’এ অভিনয়ের সুযোগ পান। অন্যদিকে সাইফ আলি খানের বিপরীতে ‘তাশান’ ছবিতে অভিনয় করার পর থেকেই অভিনেত্রীর মন বদলে যেতে থাকে। এরপরই তিনি ধীরে ধীরে সম্পর্কে জড়িয়ে যান সাইফ আলি খানের সাথে। এরপর ২০১২’তে সাইফ আলি খানের সাথেই বিবাহবন্ধনে আবদ্ধ হন বলিউডের বেবো। বর্তমানে তিনি দুই সন্তানের মা, যাদের সূত্র ধরে প্রায়ই চর্চায় থাকেন তিনি। অন্যদিকে ২০১৫ সালে শাহিদ কাপুর নিজেও মীরা রাজপুতের সাথে সাত পাক ঘুরেছিলেন। বর্তমানে তারা দুজনেই যে নিজেদের মতো নিজেদের ব্যক্তিগত জীবন নিয়ে ব্যস্ত রয়েছেন, তা আর আলাদাভাবে বলার অপেক্ষা রাখে না। মিডিয়ার পাতায় চোখ রাখলেই সকলের কাছে স্পষ্ট হবে সবটা। কারণ, কারণে-অকারণে প্রায়ই মিডিয়াতে চর্চায় থাকেন এই দুই বলি তারকা।

Devparna Acharya

Recent Posts

১৪ হাজারের নিচে 5G ঝড়! 6300mAh ব্যাটারিতে বাজিমাত Redmi A7 Pro 5G

বাজেট স্মার্টফোনের বাজারে বড় চমক দিল Xiaomi। ভারতের বাজারে লঞ্চ হল তাদের নতুন স্মার্টফোন Redmi…

April 14, 2026

চেন্নাইয়ের বিরুদ্ধে জিততে মরিয়া KKR, প্রথম একাদশে জোড়া পরিবর্তনের সম্ভাবনা

চেন্নাইয়ের ২২ গজে সুবিধা পান স্পিনার এবং ধীর গতির বোলারেরা। এই তথ্য অজানা নয় কেকেআর…

April 14, 2026

বড় খবর! I-PAC ডিরেক্টর গ্রেপ্তার, নির্বাচনের আগে চাঞ্চল্য দেশজুড়ে

নির্বাচনের প্রাক্কালে দেশের রাজনৈতিক পরিস্থিতিতে বড়সড় চাঞ্চল্য তৈরি হল। রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা I-PAC-এর সহ-প্রতিষ্ঠাতা ও…

April 14, 2026

মাধ্যমিকের রেজাল্ট কবে হাতে পাবেন? দিনক্ষণ জানিয়ে দিল পর্ষদ

২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার পর থেকেই ছাত্র-ছাত্রীদের মধ্যে একটাই প্রশ্ন—কবে প্রকাশ হবে রেজাল্ট?…

April 14, 2026

যুবসাথীর টাকা এখনও আসেনি? কবে পাবেন ভাতা, জানুন নতুন আপডেট

পশ্চিমবঙ্গ সরকারের ‘যুবসাথী’ প্রকল্প এখন ভোটের আবহে বেশ চর্চায়। এই প্রকল্পের আওতায় মার্চ মাস থেকে…

April 14, 2026

১২৫ গ্রাম সোনা থেকে কোটি টাকা! কত সম্পত্তির মালিক অরূপ বিশ্বাস, জানুন বিস্তারিত

তৃণমূল কংগ্রেসের অভিজ্ঞ নেতা অরূপ বিশ্বাস আবারও টালিগঞ্জ কেন্দ্র থেকে নির্বাচনী লড়াইয়ে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের…

April 13, 2026