Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

মধ্যরাতে শেরার সাথে ক্যাটরিনাকে পাঠাতেন ভাইজান, তারপর এই কাজ করতেন

Updated :  Monday, April 18, 2022 9:23 AM

বলিউড অভিনেতা সালমান খানের সুপ্রিমেসি সর্বজনবিদিত। এককালে বেশিরভাগ হিন্দি ছবির প্রধান চরিত্রের ভূমিকায় অভিনয় করতেন তিনি। গোটা ক্যারিয়ারে সালমান খান অসংখ্য অভিনেত্রীর সাথে স্ক্রিন ভাগ করে নিয়েছেন। বলিউড ভাইজানের জনপ্রিয়তার কোনো সীমা নেই। এমনকি ভাইজান দেশের বাইরে বিদেশেও চর্চায় থাকেন। ভাইজানের অভিনয় দক্ষতা যেমন একদিকে চর্চায় থাকে, ঠিক তেমনই মাঝে মাঝেই তাঁর ব্যক্তিগত জীবন আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে। ভাইজান যে অনেক অভিনেত্রীর প্রেমে পড়েছিলেন, তা জানার বাকি নেই কারোর।

সালমান খানের সাথে ক্যাটরিনা কাইফের সম্পর্ক নিয়ে মাঝে মাঝেই আলোচনা চলে সোশ্যাল মিডিয়াতে। এটি যেন সব সময়ের ট্রেন্ডিং টপিক। তবে সম্প্রতি ক্যাটরিনা কাইফ ভিকি কৌশল এর সাথে বিয়ে করে সুখী দাম্পত্য জীবন কাটাচ্ছেন। কিন্তু সোশ্যাল মিডিয়াতে ভাইজান এবং ক্যাটরিনা কাইফের সম্পর্কের সময়ের এমন এক গোপন তথ্য সামনে এসেছে যা শুনলে অবাক হয়ে যাবেন আপনি। জানা গিয়েছে, সালমান খান তার বান্ধবী ক্যাটরিনা কাইফকে শেরার সাথে মধ্যরাতে পাঠাতেন।

এখন অনেকেই মনে করছেন, কে এই শেরা? আসলে শেরা হলেন সালমান খানের ব্যক্তিগত দেহরক্ষী। সম্প্রতি জানা গিয়েছে সালমান খান মধ্যরাতে বান্ধবী ক্যাটরিনাকে দেহরক্ষীর সাথে রেখে চলে যেতেন বা অন্য কোথাও পাঠিয়ে দিতেন। এই খবর সামনে আসতেই সেই নিয়ে তুমুল চর্চা শুরু হয় ইন্টারনেট দুনিয়াতে। নেটিজেনদের মনে একটাই প্রশ্ন যে অভিনেত্রীকে নিজের দেহরক্ষীর সাথে রাতে কেন ছাড়তে বলিউড ভাইজান?

আসলে যেমনটা ভাবছেব তেমনটা একদমই নয়। বলিউডের প্রথম শ্রেণীর তারকাদের মধ্যেই রয়েছেন ক্যাটরিনা কাইফ। তাই অভিনেত্রীর নিরাপত্তার জন্য নিজের সবচেয়ে অনুগত দেহরক্ষী শেরাকে বেছে নিয়েছিলেন তিনি। কোনো কারণে মধ্যরাতে ক্যাটরিনাকে বাড়ি ফিরতে হলে তার দেহরক্ষী হিসেবে যেতেন শেরা। সম্পর্ক পরিণতি না পেলেও ক্যাটরিনা কাইফকে, সাল্লু ভাই খুব যত্ন করতেন বা ভালোবাসতেন, তা বলার অপেক্ষা রাখে না।