নিউজ

লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ, চিন্তায় কেরালা সরকার

কেরালাঃ কেরালায় বৃহস্পতিবার একদিনে করোনা সংক্রমণের সংখ্যা ৬,৩২৪ জন। যার জেরে কেরালায় এখনো পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা প্রায় দেড় লক্ষ। গত এক দিনে সুস্থ হয়ে উঠেছেন ৪,১৬৮ জন। কিন্তু নতুন করে আক্রান্ত হওয়া সংক্রমিতদের মধ্যে রয়েছেন ১০৫ জন স্বাস্থ্যকর্মী এবং ৪৪ জন এসেছেন বিদেশ থেকে এবং বাকি ২২৬ জন এসেছেন অন্য রাজ্য থেকে।

সব মিলিয়ে চিকিত্‍‌সাধীন রয়েছেন ৪৫,৯১৯ জন। তিরুবনন্তপুরম, মালাপ্পুরম, এরনাকুলাম, ত্রিশূর, আলাপ্পুঝা, কোল্লাম, কান্নুর, পালাক্কাদ, কাসারগোড়, পাঠানামথিত্তা, ইদুক্কি ও ওয়ানাড সহ একাধিক এলাকায় ছড়িয়েছে করোনা সংক্রমণ। এই ভাবে লাফিয়ে লাফিয়ে করোনা সংক্রমণ ছড়ানোয় চিন্তিত হয়ে পড়ছে কেরল সরকার। প্রসঙ্গত, গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৮৬ হাজার ৫০৮ জন।

সব মিলিয়ে এখনও অবধি ভারতে আক্রান্ত হয়েছেন ৫৭ লক্ষ ৩২ হাজার ৫১৮ জন। কিন্তু করোনা সংক্রমণের মাঝেই মিলেছে আশার আলো কারণ গত ২৪ ঘণ্টায় দেশে সুস্থ হয়েছেন ৮৭ হাজার ৩৭৪ জন। বিগত এক সপ্তাহ ধরেই ভারতে আগের থেকে অনেকটাই বেড়েছে করোনা সুস্থতার হার।

যা এখনও পর্যন্ত অন্যান্য দেশের তুলনায় সব থেকে বেশি হয়েছে ভারতে। এর ফলে করোনা আবহে ভালো সময়ের দিন গুনছেন বিজ্ঞানীরা। এখন ভারতে অ্যাক্টিভ রোগী রয়েছেন ন’লক্ষ ৬৬ হাজার ৩৮২ জন। দেশে করোনায় মারা গিয়েছেন মোট ৯১ হাজার ১৪৯ জন। মহারাষ্ট্রে মারা গিয়েছেন ৩৩ হাজার ৮৮৬ জন। দ্বিতীয় স্থানে থাকা তামিলনাড়ুতে মোট মৃতের সংখ্যা ৯ হাজার ১১০ জন। তৃতীয় স্থানে থাকা কর্নাটকে মৃতের সংখ্যা প্রায় ৮ হাজার।

Anirban Kundu

Recent Posts

হারতেই বিস্ফোরণ! মাঠেই পন্থকে ‘ধমক’ গোয়েঙ্কার—LSG শিবিরে নতুন বিতর্ক?

আইপিএলের মঞ্চে হার নতুন কিছু নয়, কিন্তু সেই হার যদি দলের ড্রেসিংরুমের বাইরে নতুন ঝড়…

April 2, 2026

লক্ষ্মীবারে সোনার বাজারে আগুন! রাতারাতি হাজার হাজার টাকা লাফ—এখন কিনবেন নাকি অপেক্ষা করবেন?

লক্ষ্মীবারেই যেন সত্যিই ‘লক্ষ্মীর ঝলক’—কিন্তু স্বস্তি নয়, বরং ধাক্কা! আজ সোনার বাজারে একেবারে আগুন লেগেছে।…

April 2, 2026

লক্ষ্মীর ভাণ্ডারের নেপথ্য কাহিনি ফাঁস! নোটবন্দির সময়েই সিদ্ধান্ত, জানালেন মমতা

বিধানসভা নির্বাচন ঘিরে রাজ্যজুড়ে রাজনৈতিক উত্তাপ বাড়ছে। এর মধ্যেই বড়ঞার জনসভা থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প…

April 2, 2026

এপ্রিলে মিলবে না লক্ষ্মীর ভাণ্ডারের টাকা? ভোটের মাঝে বড় জল্পনা

ভোট যত এগিয়ে আসছে, ততই বাড়ছে উদ্বেগ। এপ্রিল মাসে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আদৌ মিলবে কি…

April 2, 2026

Bat Size বিতর্কে তোলপাড় IPL! অবৈধ ব্যাট নিয়ে ধরা পড়লেন তেওয়াটিয়া, মাঠেই থামালেন আম্পায়ার

আইপিএল মানেই শুধু রোমাঞ্চ নয়, সঙ্গে থাকে বিতর্কও। এবার সেই তালিকায় নতুন সংযোজন—ব্যাটের মাপ নিয়ে…

April 2, 2026

স্টাম্প উড়িয়ে দিলেন অর্জুন! বিধ্বংসী ইয়র্কারে চমকে দিলেন টেন্ডুলকার-পুত্র, ভাইরাল ভিডিও

আইপিএল ২০২৬ শুরু হওয়ার আগেই চর্চার কেন্দ্রে অর্জুন টেন্ডুলকার। লখনউ সুপার জায়ান্টসের হয়ে একটি অনুশীলন…

April 2, 2026