Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

বন্ধ ঘরে অভিনেত্রী স্বপ্না চৌহানের সাথে ঘনিষ্ঠ হলেন কেশরী লাল যাদব, দেখে ঘাম ঝরছে দর্শকদের

Updated :  Saturday, January 21, 2023 6:38 PM

সম্প্রতি নেটদুনিয়ায় কেশরী লাল যাদবের একটি রোমান্টিক নতুন ভিডিও ভাইরাল হয়েছে ভীষণভাবে। ভোজপুরি ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় অভিনেত্রী স্বপ্না চৌহানের সাথেই রোমান্টিক হতে দেখা গিয়েছে অভিনেতাকে। কেশরী লাল যাদব ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় গায়ক ও নায়ক। তার গাওয়া যেকোন গানই নেটদুনিয়ার পাতায় ভাইরাল হয় নিমেষে। তবে সম্প্রতি তার যে গানের ভিডিওটি ভাইরাল হতে দেখা গিয়েছে, সেটি দেখে রীতিমতো রাতের ঘুম উড়েছে তার ভক্তদের।

ভিডিওতে ‘কামার’ গানটি শোনা গিয়েছে। এই গানের ভিডিওতে ঘরের মধ্যেই কেশরী লাল যাদব ও স্বপ্না চৌহানকে খুব ঘনিষ্ঠভাবে দেখা গিয়েছে। কখনো খাটের উপর আবার কখনো সিঁড়িতে বসেই রোমান্স করতে দেখা গিয়েছে তাদের। ভিডিওতে স্বামী-স্ত্রী হিসেবেই দেখা গিয়েছে তাদেরকে। মধ্যরাতে একে অপরের সাথে সময় কাটাচ্ছিলেন তারা। উল্লেখ্য, ভিডিওতে রয়েছে নাচের দৃশ্যও, যা বেশ উপভোগ করেছেন ভোজপুরি দর্শকরাও। এই ভিডিওটি মাত্র কয়েক ঘণ্টা আগেই ‘ওয়েব মিউজিক’ নামের ইউটিউব চ্যানেল থেকে শেয়ার করে নেওয়া হয়েছিল। বর্তমানে এই ভিডিওটি ১১ লাখের বেশি মানুষের কাছে পৌঁছে গিয়েছে। বলাই বাহুল্য, খুব কম সময়ের মধ্যেই এই মুহূর্তে তাদের এই ভিডিও ভোজপুরি দর্শকদের একাংশের মাঝে রীতিমতো উষ্ণতা ছড়িয়েছে।

উল্লেখ্য গানটি কেশরী লাল যাদব ও নেহা রাজের কণ্ঠে শোনা গিয়েছে। গানের কথা দিয়েছেন প্রকাশ পারদেশী। গানের সুর দিয়েছেন আর্য শর্মা। সম্প্রতি এই সাম্প্রতিক গানের সূত্র ধরেই ভোজপুরি দর্শকদের একাংশের মাঝে পুনরায় প্রশংসিত ও চর্চিত স্বপ্না চৌহান ও কেশরী লাল যাদব জুটি। সকলের জন্য আবারো রইল সেই ভিডিওটি,দেখে নিন।