Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Bhojpuri Video: মেঘাশ্রীর সাথে ব্যাপক রোম্যান্স করলেন খেসারি লাল যাদব, ভিডিওটি দ্রুত ভাইরাল হয়েছে

Updated :  Thursday, April 25, 2024 9:15 PM

ডিজিটাল মাধ্যমে বিনোদন আজকাল টপ ট্রেন্ডি। টিভি বা রেডিওর ব্যবহার প্রায় বিলুপ্তির পথে। সেই জায়গায় জায়গা করে নিয়েছে ইউটিউব। এতে বিভিন্ন ধরনের বিনোদনমূলক ভিডিও ভাইরাল হয়ে থাকে। আজকাল ইউটিউব ট্রেন্ডিং তালিকায় উঁকি মারলেই দেখা মেলে বিভিন্ন ভোজপুরি মিউজিক ভিডিওর। আর এই ভিডিও ইন্টারনেটে এলেই তাতে লাইক ও কমেন্ট করে ভরিয়ে দেন নেটিজেনরা। এই ভোজপুরি ইন্ডাস্ট্রির তারকারাও আজকাল ব্যাপক জনপ্রিয় হয়ে যাচ্ছেন।

ইন্টারনেট দুনিয়াতে নতুন কোনো ভোজপুরি মিউজিক ভিডিও এলেই তা নিয়ে রীতিমতো হইচই পড়ে যায় ইউটিউবে। আসলে এই ইউটিউবে ভোজপুরি মিউজিক ভিডিও আপলোড হলেই তাতে লাইক ও কমেন্টের বন্যা বইয়ে দেন নেট নাগরিকরা। একটি ভোজপুরি মিউজিক ভিডিওতে ইউটিউবে ভিউ সংখ্যা দেখলে আপনার চক্ষু চড়কগাছ হয়ে যেতে পারে। আর হবে নাই বা কেন। যেখানে একটি বলিউড মিউজিক ভিডিওতে মাত্র কয়েক মিলিয়ন ভিউ থাকে, সেখানে তার দ্বিগুণ বা তিন গুণ ভিউ পেয়ে থাকে ভোজপুরি মিউজিক ভিডিওগুলি। সম্প্রতি এমনই একটি ভিডিও ব্যাপক ভাইরাল হচ্ছে, যা নিয়ে আজকের এই প্রতিবেদন।

ভোজপুরি ইন্ড্রাস্ট্রির নামজাদা অভিনেতা খেসারি লাল যাদবের নাম সকলেই শুনেছেন। তিনি প্রচুর ভোজপুরি মিউজিক ভিডিওতে কাজ করেছেন। সম্প্রতি খেসারি লাল যাদব, মেঘাশ্রী এবং রক্ষা গুপ্তা অভিনীত সুপারহিট ছবি ‘রাউডি ইন্সপেক্টর’-এর একটি সুপারহিট রোমান্টিক গান ব্যাপক জনপ্রিয় হচ্ছে। এই গানের নাম, ‘হাঁস কে করেজাভা জোগা দেলু’। তাঁদের এই রোমান্টিক কেমিস্ট্রি দেখে লজ্জা পাবেন আপনিও। টিম ফিল্মস ভোজপুরির ইউটিউব চ্যানেলে এই ভিডিওটি পোস্ট করা হয়েছে। প্রায় ৪.৮ লাখ মানুষ এই ভিডিওটি দেখেছেন।