Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Bhojpuri Song: বাড়ির উঠোনে কাজল রাঘওয়ানিকে ছাড়তেই চাইছেন না খেসারি, রোমান্টিক ভিডিও তুমুল ভাইরাল

Updated :  Thursday, August 18, 2022 4:38 PM

বলিউডের পাশাপাশি আজকালকার দিনে মাঝে মাঝেই চর্চার কেন্দ্রবিন্দুতে আসছে ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রি। আগের তুলনায় অনেক উন্নতি হয়েছে ভোজপুরি ছবির। বিভিন্ন ভোজপুরি সিনেমার গানের ভিডিও বা ডায়লগ মাঝে মাঝে সুপারহিট হয়ে যায় সোশ্যাল মিডিয়ার দুনিয়াতে। বিশেষ করে ইউটিউবের ট্রেন্ডিং তালিকায় দেখা যায় বিভিন্ন ভোজপুরি সিনেমার গান বা ভিডিও। এই ভোজপুরি ইন্ডাস্ট্রিতে একাধিক অভিনেত্রী তাঁদের দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে রাতের ঘুম কেড়ে নেয় নেটিজেনদের। সেইসাথে এই ভোজপুরি ইন্ডাস্ট্রিতে ব্যাপক জনপ্রিয়তা রয়েছে সুপারস্টার খেসারি লাল যাদবের।

ভোজপুরি অভিনেত্রীদের মধ্যে বেশ জনপ্রিয় হলেন কাজল রাঘওয়ানি। তিনি সোশ্যাল মিডিয়াতে বেশ সক্রিয় থাকেন। মাঝে মাঝেই তিনি বিভিন্ন ছবি পোস্ট করে নেটদুনিয়ায় ভাইরাল হয়ে যান। আর হবে নাই বা কেন। তাঁর লাস্যময়ী এক্সপ্রেশনে কাবু হয়ে যান লাখ লাখ নেটবাসী। সম্প্রতি ইউটিউবে তার একটি রোমান্টিক মিউজিক ভিডিও রিলিজ করেছে যা চোখের পলকে ব্যাপক ভাইরাল হয়ে গেছে। এই মিউজিক ভিডিওতে কাজল রাঘওয়ানির সাথে স্ক্রিন ভাগ করে নিয়েছেন ভোজপুরি সুপারস্টার খেসারী লাল যাদব।

মোটামুটি যারা ভোজপুরি ইন্ডাস্ট্রির সাথে পরিচিত তারা অবশ্যই খেসারি লাল যাদব কাজল রাঘওয়ানির এই মিউজিক ভিডিও অবশ্যই শুনেছেন। গানটির নাম, ‘কামারিয়া সে শাড়ি ছোটাল’। ভাইরাল ভিডিওতে খেসারি লাল যাদব একটি নীল রঙের গেঞ্জি পরে আছেন ও অন্যদিকে অভিনেত্রী একটি গোলাপী রঙের শাড়ি পরেছেন। কাজলকে যে অপরুপ সুন্দরী লাগছিল তা বলার অপেক্ষা রাখে না। এই তারকা জুটির রোমান্স দেখে রাতের ঘুম উড়েছে নেটিজেনদের।

এই মিউজিক ভিডিও ইন্টারনেট দুনিয়াতে ব্যাপক ভাইরাল হয়েছে। ভিডিওটি বিগ স্টার ভোজপুরি নামক এক ইউটিউব চ্যানেলে পোস্ট করা হয়। নেট নাগরিকরা ভিডিওতে লাইক ও কমেন্ট এর বন্যা বইয়ে দিয়েছেন। বেশিরভাগ মানুষ অভিনেত্রীর সৌন্দর্যের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। আপনি যদি ভিডিওটি না দেখে থাকেন, তাহলে অবশ্যই দেখে নিন।