Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Bhojpuri Song: লন্ডনে অভিনেত্রী কাজলের ফিগার দেখে স্তম্ভিত খেসারি লাল, দেখুন ভিডিওর কিছু ঝলক

Updated :  Sunday, June 12, 2022 7:51 PM

বলিউডের পাশাপাশি আজকালকার দিনে মাঝে মাঝেই চর্চার কেন্দ্রবিন্দুতে আসছে ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রি। আগের তুলনায় অনেক উন্নতি হয়েছে ভোজপুরি ছবির। বিভিন্ন ভোজপুরি সিনেমার গানের ভিডিও বা ডায়লগ মাঝে মাঝে সুপারহিট হয়ে যায় সোশ্যাল মিডিয়ার দুনিয়াতে। বিশেষ করে ইউটিউবের ট্রেন্ডিং তালিকায় দেখা যায় বিভিন্ন ভোজপুরি সিনেমার গান বা ভিডিও। এই ভোজপুরি ইন্ডাস্ট্রিতে একাধিক অভিনেত্রী তাঁদের দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে রাতের ঘুম কেড়ে নেয় নেটিজেনদের। সেইসাথে এই ভোজপুরি ইন্ডাস্ট্রিতে ব্যাপক জনপ্রিয়তা রয়েছে সুপারস্টার খেসারি লাল যাদবের।

ভোজপুরি অভিনেত্রীদের মধ্যে বেশ জনপ্রিয় হলেন কাজল রাঘওয়ানি। তিনি সোশ্যাল মিডিয়াতে বেশ সক্রিয় থাকেন। মাঝে মাঝেই তিনি বিভিন্ন ছবি পোস্ট করে নেটদুনিয়ায় ভাইরাল হয়ে যান। আর হবে নাই বা কেন। তাঁর লাস্যময়ী এক্সপ্রেশনে কাবু হয়ে যান লাখ লাখ নেটবাসী। সম্প্রতি ইউটিউবে তার একটি রোমান্টিক মিউজিক ভিডিও রিলিজ করেছে যা চোখের পলকে ব্যাপক ভাইরাল হয়ে গেছে। এই মিউজিক ভিডিওতে কাজল রাঘওয়ানির সাথে স্ক্রিন ভাগ করে নিয়েছেন ভোজপুরি সুপারস্টার খেসারী লাল যাদব।

মোটামুটি যারা ভোজপুরি ইন্ডাস্ট্রির সাথে পরিচিত তারা অবশ্যই খেসারি লাল যাদব কাজল রাঘওয়ানির এই মিউজিক ভিডিও অবশ্যই শুনেছেন। গানটির নাম, ‘কামার সে সারিয়া খুল জায়ি’ গানটি। এই গানটি খেসারি লাল এবং কাজলের ছবি ‘দুলহান ওয়াহি জো পিয়া মন ভাই’ -এর। জানিয়ে রাখি ছবির সবকটি গানই সুপারহিট হয়েছে। ছবির বেশিরভাগ দৃশ্যের শুটিং হয়েছে লন্ডনে। এই মিউজিক ভিডিওতে দুই তারকা জুটির সুন্দর কেমিস্ট্রি মন জয় করে নিয়েছে সকলের।

এই ভাইরাল গানটি গেয়েছেন স্বয়ং খেসারি লাল যাদব এবং প্রিয়াঙ্কা সিং। গানটির লিরিক্স লিখেছেন কুন্দন প্রীত এবং সংগীত পরিচালনা করেছেন রাজনিশ মিশ্র। বলাবাহুল্য এই ভোজপুরি গান ইন্টারনেট দুনিয়াতে আসতেই ব্যাপক ভাইরাল হয়ে যায়। আপনি শুনলে অবাক হবেন যে এই মিউজিক ভিডিও ৬৮ লাখের বেশি মানুষ দেখেছেন। সকলেই প্রায় ভিডিওতে লাইক এবং কমেন্ট করেছেন। এছাড়া অনেকে ভিডিওটিকে শেয়ার করে ভাইরাল করে দিয়েছেন।