Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Kisan credit card: সরকার কৃষকদের দিচ্ছে এক ধাক্কায় ৩ লাখ টাকা, এই ব্যাংকে একাউন্ট খুলে গ্রহণ করুন সুবিধা

Updated :  Friday, August 11, 2023 11:02 PM

কৃষি এবং কৃষক কল্যাণ মন্ত্রকের তরফ থেকে ভারতের প্রত্যেক কৃষককে কিষাণ ক্রেডিট কার্ড প্রকল্পের অন্তর্ভুক্ত করার কাজ চলছে জোর কদমে। তাদের কৃষিকাজ এবং অন্যান্য প্রয়োজনের জন্য কম সুদের হারে ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে ঋণ প্রদান করার জন্যই এই নতুন প্রকল্প চালু করা হয়েছে। কৃষকদের নিকটস্থ ব্যাংকের শাখায় যেতে হবে এবং আজকেই নিজের নামে একটি কিষান ক্রেডিট কার্ড খুলে ফেলতে হবে। মূলত স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং পোস্ট অফিসে এই ধরনের একাউন্ট খোলা হচ্ছে বলে জানা গেছে।

কিষান ক্রেডিট কার্ড প্রকল্পটি কৃষি কার্যক্রম সম্পন্ন করতে এবং আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্যে কৃষকদের সাশ্রয় হারে সুদ দিচ্ছে। এছাড়াও সহজ পদ্ধতিতে ঋণ প্রদানের জন্য পরিচালিত হচ্ছে এই প্রকল্পটি। এই প্রকল্পের মাধ্যমে কৃষকরা সর্বোচ্চ সাত শতাংশ সুদে তিন লক্ষ টাকা পর্যন্ত ঋণ গ্রহণ করতে পারেন। সরকার সময়মতো ঋণ ফেরত দেওয়া কৃষকদের সুদের হারে তিন শতাংশ ছাড় দিচ্ছে বলে জানা যাচ্ছে। এইভাবে স্কিমের অধীনে নেওয়া সুদের উপরে মাত্র চার শতাংশ সুদ আপনাকে দিতে হবে।

দেশের প্রতিটি কৃষক এই কিষান ক্রেডিট কার্ড এর জন্য আবেদন করতে পারেন। এই আবেদনের বয়স সীমা হলো ১৮ বছর থেকে ৭৫ বছরের মধ্যে। এই প্রকল্পের অধীনে সার, বীজ, কৃষি যন্ত্রপাতি মৎস্য এবং পশুপালন সহ অনেক ধরনের কৃষি কাজের জন্য ঋণ দেওয়া হয়।