নিউজ

Kolkata metro: কলকাতা মেট্রো চলার পদ্ধতিতে বড় পরিবর্তন, পরিবেশ বাঁচাতে এবার সূর্যকেই ভরসা মেট্রোরেলের

কলকাতা মেট্রো কলকাতার মূল লাইফ লাইন। প্রতিদিন অসংখ্য মানুষ এই মেট্রো করে যাতায়াত করেন। মেট্রো ছাড়া যেন কলকাতা একেবারে প্রাণহীন। তবে এবারে নতুন পদ্ধতিতে মেট্রো চালানোর পরিকল্পনা শুরু করেছে মেট্রো কর্তৃপক্ষ। পরিবেশ বাঁচাতে কার্বন নিঃসরণের ব্যবহার কমাতে একমত হয়েছেন বিশেষজ্ঞরা। পরিবেশ রক্ষা করতে এবারে নতুন পদ্ধতিতে মেট্রো চালানোর পরিকল্পনা করা হচ্ছে বলে জানা যাচ্ছে। মেট্রো রেলওয়ে কর্তৃপক্ষ সৌর বিদ্যুৎ উৎপাদনে বাড়তি জোর দিয়েছে বলে জানা যাচ্ছে।

মেট্রো রেলওয়ে সূত্রে খবর ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় সোলার পাওয়ার প্লান্ট বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যেই বেশ কয়েকটি জায়গায় সোলার প্ল্যান্ট বসানোর কাজ প্রায় শেষ হয়ে গিয়েছে। মেট্রোরেলের পরিসংখ্যান থেকে জানা যাচ্ছে ইতিমধ্যেই মেট্রো রেল ২১৯০ কিলোওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদন করে ফেলেছে। মেট্রোরেল সূত্রে জানা গিয়েছে উত্তর দক্ষিণ মেট্রোর নোয়াপাড়া দমদম মহানায়ক উত্তম কুমার এবং কবি সুভাষ স্টেশনে ইতিমধ্যেই সৌর বিদ্যুৎ উৎপাদনের প্লান্ট তৈরি করা হয়েছে। এই মেট্রো স্টেশনগুলোতে ৬৫৭ কিলোওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে বলে জানা গিয়েছে।

পিছিয়ে নেই ইস্ট ওয়েস্ট মেট্রোও। এই মেট্রো লাইনের সেক্টর ফাইভ সেন্ট্রাল পার্ক স্টেশন এবং সেন্ট্রাল পার্কের ডিপোতে সৌর বিদ্যুৎ উৎপাদনের জন্য প্ল্যান্ট তৈরি করার কাজ চলছে। এখান থেকে মোট ১৫১৯ কিলোওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদন হবে বলে জানা গিয়েছে। এছাড়াও টালিগঞ্জের তপন সিনহা মেমোরিয়াল হাসপাতালে আরো একটি সৌর বিদ্যুৎ উৎপাদনের প্ল্যান্ট বসানো হয়েছে বলে জানা যাচ্ছে। সেখান থেকেও ১৩.৫ কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হবে। মেট্রো ভবন সূত্রে খবর সৌর বিদ্যুৎ উৎপাদনের জন্য মেট্রোর বিভিন্ন ভবনগুলির ছাদ ব্যবহার করা হবে। মেট্রোরেল কর্তৃপক্ষের আশা সৌর বিদ্যুৎ উৎপাদনের ফলে কার্বন নিঃসরণের মাত্রা অনেকটা কমবে যার ফলে শেষমেষ লাভ হবে সকলের।

Nirajana Nag

Recent Posts

শেষ ওভারে ধাক্কা! জয়ের মুখ থেকে হার ছিনিয়ে নিল লখনউ, কেকেআরের টানা তৃতীয় পরাজয়

ইডেন গার্ডেন্সে আরেকটি রুদ্ধশ্বাস ম্যাচের সাক্ষী থাকল ক্রিকেটপ্রেমীরা। কলকাতা নাইট রাইডার্স বনাম লখনউ সুপার জায়ান্টস…

April 10, 2026

মাসে ৩০০০ টাকা ভাতা! মহিলাদের জন্য বড় চমক, ভোটের আগে মাস্টারস্ট্রোক বিজেপির?

২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি তাদের ‘সঙ্কল্প পত্র’ প্রকাশ করেছে, যা নিয়ে…

April 10, 2026

কিছুক্ষণেই শিলাবৃষ্টির প্রকোপ, দক্ষিণবঙ্গের ৫ জেলায় ঝড়ের ইঙ্গিত! বাড়বে গরমও

দক্ষিণবঙ্গের আবহাওয়ায় আচমকাই বদল। শুক্রবার সকাল থেকেই রোদ ঝলমলে আকাশ থাকলেও বাতাসে রয়েছে অস্বস্তিকর গুমোট…

April 10, 2026

শ্যামপুরে মনোনয়ন জমা হিরণের, প্রথম স্ত্রীর বিস্ফোরক খোঁচা! চর্চায় ব্যক্তিগত বিতর্ক

শ্যামপুর কেন্দ্রে মনোনয়ন পেশ করতেই ফের বিতর্কে জড়ালেন বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। এবার সরাসরি তাঁর…

April 10, 2026

ঘোষণা হয়েছিল, টাকা কোথায়? ৪% DA না পেয়ে ক্ষোভে ফুঁসছে শিক্ষক সমাজ, ভোটে বড় প্রভাবের আশঙ্কা!

বকেয়া মিটলেও মিলল না প্রতিশ্রুত মহার্ঘ্য ভাতা। রাজ্য সরকারের বাজেটে ঘোষিত ৪ শতাংশ ডিএ এখনও…

April 10, 2026

সাইকেলের থেকেও কম দামে বাইক! Honda Shine 100 নিয়ে মধ্যবিত্তের মধ্যে চরম উত্তেজনা

সাইকেলের থেকেও কম দামে বাইক! শুনতে অবাক লাগলেও বাস্তবে এমনই অফার নিয়ে বাজারে ঝড় তুলেছে…

April 10, 2026