Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

কৃশভের প্রথম হোলি, ছেলে ও স্বামীকে নিয়েই দোল খেলায় মজলেন পূজা

Updated :  Tuesday, March 30, 2021 10:37 AM

গত বছর 8 ই অক্টোবর মা হয়েছেন পূজা ব্যানার্জি (Puja Banerjee)। মা হওয়ার আগে নিজের বেবি বাম্পের ছবি শেয়ার করেছিলেন তিনি। মা হওয়ার আগের রাতের ছবিও শেয়ার করেছিলেন পূজা ও কুণাল(Kunal verma)। মা হওয়ার আগের রাতে কার্যত জেগেই কাটিয়েছিলেন পূজা ও কুণাল। প্রথম সন্তানের বাবা-মা হওয়ার আনন্দ ছিল তাঁদের মধ্যে। পরের দিন হাসপাতালে ভর্তি হন পূজা। কিন্তু কুণালকে করোনা অতিমারীর কারণে অনুরোধ করা সত্ত্বেও লেবার রুমে ঢুকতে দেওয়া হয়নি। পূজা একটি পুত্রসন্তান কৃশভ (Krishav) -এর জন্ম দেন। কিন্তু জন্মের পর থেকেই শিশুটির শ্বাসনালিতে সমস্যা ছিল। ফলে শিশুটিকে বিশেষ চিকিৎসার জন্য হাসপাতালের আলাদা রুমে রাখা হয়। এই ঘটনায় পূজা ও কুণাল ভেঙে পড়েছিলেন। কিন্তু কিছুদিনের মধ্যেই শিশুটি সুস্থ হলে তাকে পূজা ও কুণালের হাতে তুলে দেওয়া হয়। বাড়ি ফিরে এসে ইন্সটাগ্রামে পূজা এই ঘটনা শেয়ার করেন। নেটিজেনরা ও সেলিব্রিটিরা পূজাকে মা হওয়ার জন্য শুভেচ্ছা জানিয়েছেন। গর্ভবতী হওয়ার কারণে পূজা স্টার ভারত চ্যানেলের জনপ্রিয় সিরিয়াল ‘জগজননী মা বৈষ্ণো দেবী’ ছেড়ে দিয়েছিলেন।

কৃশভ কিছুদিন আগেই মুক্ত হয়েছে শ্বাসনালীর সমস্যা থেকে। তাই তার সুস্থতা কামনা করে কৃশভের হাতেই মহাশিবরাত্রির দিন মহাদেবের অভিষেক করিয়েছেন পূজা ও কুণাল। পূজার কোলে বসে ছোট্ট কৃশভ করেছে দেবাদিদেবের অভিষেক। মহাদেবের অষ্টধাতুর মূর্তিতে দুধ দিয়ে অভিষেক করা হয়েছে। কৃশভের প্রথম শিবরাত্রির ছবি ইন্সটাগ্রামে শেয়ার করেছেন পূজা। নেটিজেনরাও কৃশভের সুস্থতা কামনা করেছেন।

সম্প্রতি ছিল কৃশভের অন্নপ্রাশন। সম্পূর্ণ অবাঙালি মতে মুন্ডন না করে বাঙালি মতে অন্নপ্রাশনের রীতিকেই বেছে নিয়েছেন পূজা ও কুণাল। পূজা কৃশভের অন্নপ্রাশনের ছবি ইন্সটাগ্রামে শেয়ার করে কৃশভের জন্য আশীর্বাদ প্রার্থনা করেছেন। পূজার শেয়ার করা ছবিতে কুণালের কোলে ছোট্ট ধুতি-পাঞ্জাবি ও ফুলের টোপর এবং মালা পরা কৃশভকে দেখতে লাগছিল বরের মতো। অপরদিকে কুণাল ইন্সটাগ্রামে কৃশভের অন্নপ্রাশনের একটি ভিডিও শেয়ার করেছেন যেখানে কৃশভের মাথায় হাত রেখে মন্ত্র পাঠের মাধ্যমে কিছু রীতি পালন করছেন কুণাল। কুণালের পরনে রয়েছে সাদা রঙের ধুতি ও উত্তরীয়। এই ভিডিওতে কৃশভের পরনে রয়েছে লাল-সাদা রঙের ফ্রক। উল্লেখ্য, পূজা নিজের শখে মাঝে মাঝেই কৃশভকে মেয়েদের পোশাক পরান। পূজা নিজে পরেছিলেন হালকা গোলাপি রঙের শাড়ি। নেটিজেনরা কৃশভকে অন্নপ্রাশনের শুভেচ্ছা ও আশীর্বাদ জানিয়েছেন।

কিন্তু অন্নপ্রাশনের দু-তিন দিনের মধ্যেই কৃশভকে খাওয়াতে গিয়ে নাজেহাল হয়ে গেলেন পূজা। অসাবধানতা বশতঃ কৃশভের গোটা মুখে খাবার মাখিয়ে ফেললেন পূজা। কিন্তু দুষ্টু কৃশভ তাতে মজাই পেয়েছে। সে দিব্যি খিলখিল করে হেসে ছবি তুলেছে। ছবিগুলি ইন্সটাগ্রামে শেয়ার করে পূজা লিখেছেন, কবে যে কৃশভ নিজের হাতে খেতে শিখবে!

এর মধ্যেই পূজা হইচই-এর ওয়েব সিরিজ ‘পাপ-2′-এর শুটিং করতে কলকাতায় এসেছেন। তাঁর সঙ্গেই এসেছেন কুণাল ও কৃশভ। এই বছর কৃশভের প্রথম হোলি ছিল। ছোট্ট কৃশভের প্রথম হোলি কাটল কলকাতায়। বাবার হাতে পিচকারি দেখে খুব খুশি কৃশভ। কিন্তু সে এখনও হাঁটতে শেখেনি। ফলে মায়ের কোলে বসেই হোলি এনজয় করেছে একরত্তি কৃশভ। তবে পূজা ও কুণাল তাকে রঙ লাগাননি। কারণ শিশুদের স্কিন খুব সেন্সিটিভ হয়। ফলে রঙের কেমিক্যাল থেকে তাদের স্কিন ডিজিজ হওয়ার আশঙ্কা থাকে। তবে পূজা ও কুণাল দুজনেই রঙ মেখেছিলেন। পূজার পরনে ছিল গোলাপি রঙের চিকনকারি কূর্তি ও সাদা পালাজো। কুণাল পরেছিলেন হোলি স্পেশ‍্যাল টি-শার্ট ও থ্রি কোয়ার্টার প‍্যান্ট। কৃশভ পরেছিল নীল টি-শার্ট ও আকাশি হাফ প্যান্ট। হোলির দিন পূজা ও কুণাল দুজনেই অন্তরঙ্গ হয়ে ছবি তুলেছেন। আপাতত সোশ্যাল মিডিয়ায় তাঁদের সেই ছবিগুলি ভাইরাল হয়েছে।