বিনোদন

একি কান্ড! বিয়ে না করেই ৯ মাসের অন্তঃসত্ত্বা কৃতি শ্যানন

বলিউডে এখন নতুন গুঞ্জন। খুব শীঘ্রই মা হতে চলেছেন অভিনেত্রী কৃতি শ্যানন! কি অবাক হলেন তো? হ্যাঁ অবাক হওয়ার মতোই খবর। বুধবার থেকেই বলিউডের অলি গলিতে আর সোশ্যাল মিডিয়ার বিভিন্ন পাতাতে এখন এই কান্ড নিয়ে হইচই পড়ে গিয়েছে। বলিউডে এখনো সিঙ্গেল হলেন কৃতি। কোনো সম্পর্কে অভিনেত্রীর নাম জড়ায়নি। তাহলে অভিনেত্রী কি করে মা হলেন? আর অভিনেত্রীর সন্তানের বাবা ও কে? সবাই তো কৃতির বেবি বাম্প দেখে পুরো হতবাক। কেউই বুঝতে পারছেন না হঠাৎই করে কৃতি এই কাণ্ড ঘটালেন কী করে? ভাবছেন তো হঠাৎ করে কি বলছি?

সত্যি সত্যি অভিনেত্রী অন্তঃসত্ত্বা হননি। তাহলে? আসল ব্যপারটা খোলসা করে এবার বলা যাক। অভিনেত্রীর যে বেবি বাম্পের ছবি সোশ্যাল দুনিয়াতে ভাইরাল তা আসলে কৃতির আসন্ন ছবির একটি পোস্টার। নতুন সিনেমার নাম ‘মিমি’। এই ছবিতে কৃতির চরিত্র হল এক সারোগেট মায়ের। মিমি এই হিন্দি সিনেমাটি পরিচালক লক্ষণ উতেকর পরিচালিত একটি মারাঠি ছবি ‘মালা আই ভাচে’র হিন্দি রিমেক।

কৃতি বরাবর নিজের প্রতিটি ছবির নানান ঝলক নিজের ইন্সটাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করে থাকেন। আর এবারেও তার অনথা হয়নি। ৯ জুলাই শুক্রবার ইউটিউবে মুক্তি পেয়েছে ‘মিমি’র টিজার। যেখানে কৃতির গর্ভাবস্থার বিভিন্ন সপ্তাহে বিভিন্ন স্টেজ তুলে ধরা হয়েছে। সেই টিজারটির ভিডিও অভিনেত্রী নিজেও নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেন। কৃতি মজা করে ক্যপশানে লিখেছেন, ”এটা আপনারা যেটা আশা করেছিলেন সেটা নয়।” জানিয়েছেন ‘মিমি’র ট্রেলার মুক্তি পাবে ১৩ জুলাই মঙ্গলবার। আর এরপরই অনুরাগীরা ট্রেলার দেখার অপেক্ষা করে আছেন। এই টিজার অনেকেই পছন্দ করেছেন।

কৃতি কতটা ফিট তা সকলেই জানেন। তবে এই সিনেমার স্বার্থে ১৫ কেজি নিজের ওজন বাড়িয়েছেন। সিনেমায় নিজের চরিত্র ফুটিয়ে তোলার জন্য ডায়েট ভুলে খাওয়া দাওয়ার ওপর বিশেষ নজর দিয়েছেন। কৃতি ছাড়াও এই সিনেমাতে অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী অভিনয় করেছেন। এই বছরের শুরুতে এই ছবির প্রথম শুটিং শুরু হয়। পরে করোনা আবহের জন্য ছবির কাজ বন্ধ হয়ে গেলেও করোনা শিথিল হতেই নতুন করে এই ছবির শুটিং ফের শুরু হয়ে গিয়েছে। এই ছবিটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে চলেছে।

Pritisha Dey

Recent Posts

ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছাড়াই পেমেন্ট! Google Pay-র নতুন ‘Pocket Money’ ফিচারে বদলাচ্ছে ডিজিটাল লেনদেন

ডিজিটাল পেমেন্টের দুনিয়ায় বড় আপডেট আনল Google Pay। নতুন ‘Pocket Money’ ফিচারের মাধ্যমে এখন আর…

April 12, 2026

তাপপ্রবাহের মাঝেই বৃষ্টি দক্ষিণবঙ্গে! আজ ভিজবে কোন কোন জেলা?

বাংলায় গরম ক্রমশ বাড়ছে। আবহাওয়া দফতরের মতে, আগামী কয়েক দিনে দক্ষিণবঙ্গের তাপমাত্রা ৫ থেকে ৭…

April 12, 2026

কোটি টাকার সোনা, দামি Rolex আর বিশাল শেয়ার! ঠিক কত সম্পত্তির মালিক কোয়েল মল্লিক জানলে চমকে যাবেন

টলিউডের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক সম্প্রতি রাজনীতিতে যোগ দিয়ে নতুন অধ্যায় শুরু করেছেন। রাজ্যসভার সাংসদ…

April 11, 2026

KKR-এ বড় সিদ্ধান্ত আসছে? অধিনায়ক রাহানেকে ঘিরে বাড়ছে প্রশ্ন

কলকাতা নাইট রাইডার্স—এক সময় আইপিএলের অন্যতম সফল দল। তিনবার ট্রফি জেতা এই ফ্র্যাঞ্চাইজির নাম শুনলেই…

April 11, 2026

ভোটের মুখে ফের ইডির ঝটকা! পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে হানা, SSC কেলেঙ্কারিতে তোলপাড় রাজ্য

ভোটের আবহে ফের তোলপাড় বাংলা! প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে শনিবার সকালেই হানা দিল এনফোর্সমেন্ট…

April 11, 2026

Gold Price Today 11 April 2026: যুদ্ধবিরতির ধোঁয়াশায় কাঁপছে বাজার! বৈশাখের আগে কি সোনায় সুখবর?

আমেরিকা ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তার জেরে আন্তর্জাতিক বাজারে অস্থিরতা তৈরি হয়েছে, যার সরাসরি…

April 11, 2026