রাজ্য

‘মানহানিকর’ মন্তব্যের অভিযোগে শোভনকে আইনি নোটিস কুণাল ঘোষের

মানহানির মন্তব্যের অভিযোগ। এইবার প্রাক্তন মেয়র তথা বিজেপির নেতা কলকাতা পর্যবেক্ষক শোভন চট্টোপাধ্যায়কে (Sovan Chaterjee) আইনি চিঠি পাঠালেন তৃণমূলের নেতা কুণাল ঘোষ (Kunal Ghosh)। এই বিষয়ে এখনও কোন কিছু মন্তব্য শোনা যায়নি বিজেপি নেতা শোভনের পক্ষ থেকে।

গেরুয়া শিবিরে সক্তিয় হওয়ার পর থেকেই শোভন চট্টোপাধ্যায়কে আক্রমণ করেছে তৃণমূল নেতারা। ব্যতিক্রমী নন শাসক শিবিরের নেতা কুণাল ঘোষ ও। তিনিও বার বার আক্রমন করেছেন বিজেপি নেতা তথা কলকাতার পর্যবেক্ষক শোভন চট্টোপাধ্যায়কে। তার নিশানায় দেখা গিয়েছে প্রাক্তন মেয়র শোভনের বান্ধবী তথা বিজেপি নেত্রী বৈশাখী বন্দ্যোপাধ্যায়কেও (Baishakhi Banerjee)। এর পালটা উত্তর ও দিয়েছেন শোভন চট্টোপাধ্যায়। কুণালের বিরুদ্ধে একের পর এক অভিযোগ এনেছেন বিজেপি নেতা। এমনকি কুণালকে ‘ক্রিমিনাল’ বলেও কটাক্ষ করেছেন প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়। তার পরিপ্রেক্ষিতেই এইবার পদক্ষেপ নিতে দেখা গেল তৃণমূল নেতা কুণাল ঘোষকে। সূত্র হতে জানা গিয়েছে যে, মানহানিকর মন্তব্য এবং মিথ্যা অভিযোগের কারণে বিজেপির নেতা শোভন চট্টোপাধ্যায়কে আইনি নোটিস পাঠিয়েছেন কুণাল ঘোষ।

২১ এর ভোট যত এগিয়ে আসছে , তত বেড়ে চলেছে বিজেপি তৃণমূলের একে অপরকে আক্রমণের পালা। ভোটের ময়দানে নিজেদের অস্তিত্ব বোঝাতে ব্যাক্তিগত আক্রমণ করতেও ছাড়ছেন না অনেকেই। যা নিয়ে শুরু হচ্ছে তরজা। আইনি পথেও হাঁটছেন কেউ কেউ। সম্প্রতি ‘গুন্ডা’ বলে কটাক্ষ করায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিস পাঠিয়েছিলেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। নিঃর্শত ক্ষমা চাওয়ার দাবিও জানিয়েছিলেন। বলা বাহুল্য, এই বিষয়ে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) ও চিঠি পাঠিয়েছেন বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয়কে (Babul Supriyo)।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026