রাজ্য

দুয়ারে সরকার কর্মসূচির পরে এবারে দুয়ারে তৃণমূল কর্মসূচি শুরু করছে মমতা ব্যানার্জি

দুয়ারে দুয়ারে সরকার কর্মসূচিতে ব্যাপক সাড়া মিলেছিল। এবার সেই কর্মসূচির পরবর্তীতে তৃণমূল কংগ্রেস শুরু করতে চলল দুয়ারে দুয়ারে তৃণমূল কর্মসূচি। এই কর্মসূচিতে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) নির্দেশে রাজ্য সরকারের ১০ বছরের উন্নয়ন এবং প্রগতির খতিয়ান তুলে ধরবেন তৃণমূলের কর্মীরা। প্রত্যেক স্তরের কর্মীরা বাড়িতে বাড়িতে প্রচার করতে যেতে চলেছেন। ফেব্রুয়ারীতে নির্বাচনী বিজ্ঞপ্তি জারি করার কথা। কিন্তু মমতা ব্যানার্জির এই নতুন কর্মসূচির মাধ্যমে ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের সৈনিকরা নির্বাচনী ময়দানে নেমে পড়েছেন বোঝা যাচ্ছে।

জানা যাচ্ছে, ওই কর্মসূচিতে প্রতিটি পরিবারের কাছে দলে তরফ থেকে জনসংযোগ এবং মুখ্যমন্ত্রীর গৃহীত প্রকল্প গুলির সমস্ত খতিয়ান তুলে ধরবেন তৃণমূল কর্মীরা। প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে তারা কথা বলতে চলেছেন। সরকারি স্তরে দুয়ারে সরকার এবং পাড়ায় পাড়ায় সমাধান এই কর্মসূচির পাশাপাশি এবার চলবে দুয়ারে তৃণমূল কর্মসূচি। তৃণমূল কর্মীদের টানা ২৫ দিনের একটি প্রচারাভিযান করতে চলেছে তৃণমূল কংগ্রেস। ইতিমধ্যেই তৃণমূল তরফে বিজ্ঞপ্তি জারি করে দেওয়া হয়েছে। তৃণমূলের তরফে জানানো হয়েছে,”দলের তরফে যে কর্মসূচি দেওয়া হবে তা আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যে কার্যকর করতে হবে। তার পাশাপাশি দলের নেতা এবং মন্ত্রীরা সাধারণ মানুষের প্রয়োজনীয় দাবি পূরণ করতে সচেষ্ট হবেন।”

অন্যদিকে, ভোট কৌশলী প্রশান্ত কিশোর ( Prashant Kishore) সকলকে কর্মসূচি জানিয়ে দিয়েছেন। সেই অনুযায়ী তৃণমূল নেতৃত্বের কাছে সমস্ত ইস্যুভিত্তিক রিপোর্ট পৌঁছে দেওয়া হচ্ছে। ১৫ ফেব্রুয়ারির মধ্যে সমস্ত দলীয় কর্মসূচি সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে তৃণমূলের তরফে। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব মেটাতে মুর্শিদাবাদ জেলা নেতৃত্ব কে চাঙ্গা করতে বৈঠক ডাকা হয়েছিল। জানা গিয়েছিল, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খোদ ওই বৈঠকে উপস্থিত ছিলেন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026