বিনোদন

Jitu-Nabanita: পুজোয় তিলোত্তমা ছেড়ে পাহাড়ে একান্তে সময় কাটাচ্ছেন জিতু-নবনীতা

ছোটপর্দার অন‍্যতম জনপ্রিয় অভিনেতা হলেন জিতু কমল। জিতু কামাল ২০১৩ সালে জি বাংলার রাগে অনুরাগে ধারাবাহিক দিয়ে অভিনয় জগতে পা রাখেন। এরপর একের পর এক হিট ধারাবাহিক উপহার দিয়েছেন জিতু। বর্তমানে অভিনেতা আকাশ চ্যানেলের ‘হয়তো তোমারি জন্য ‘ ধারাবাহিকে অভিনয় করছেন। এই ধারাবাহিকে এক নামি উকিলের চরিত্রে অভিনয় করছেন জিতু। অন্যান ধারাবাহিকের মতো এই ধারাবাহিকে জিতুর অভিনয় বেশ প্রশংসা পেয়েছে।

জীতু বাস্তব জীবনে বিবাহিত। তাঁর স্ত্রী নবনীতাও একজন সফল অভিনেত্রী। স্টার জলসার ‘অর্ধাঙ্গিনী’ ধারাবাহিক সেটে জীতু ও নবনীতার প্রথম আলাপ হয়। হিরো হিরোইনের অভিনয় করতে করতে নিজেরাই প্রেমে পড়ে যান। এই ধারাবাহিকে নবনীতা অর্ধাঙ্গিনীর চরিত্রে পাঠ করতে গিয়ে আসল জীবনে অর্ধাঙ্গিনী হয়ে উঠবে কল্পনাও করতে পারেননি তিনি। প্রেমপর্ব মিটিয়ে ২০১৯ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। চুটিয়ে সংসারও করছিলেন। জীতু আর নবনীতার খুনসুটি আর মজা করেই সংসার করছে। কখনো দুজনে বেড়িয়ে যাচ্ছে ঘুরতে তো আবার কখনো লকডাউনে মজা করেই দিন কাটছিলেন।

করোনার মাঝেই দুর্গাপুজো শুরু হয়ে গিয়েছে।পুজোর ছুটি বাঙালিরা কখনো তিলোত্তমা ঘুরে তো অনেকে বাইরে ঘুরতে বেরিয়ে পড়েন নিজের প্রিয়জন নচেৎ বন্ধুদের সাথে। একেকভাবে কাটাতে ভালোবাসেন। এই জুটির পায়ে চাকা লাগানো তা অনেকেই জানেন। কাজ থেকে বিরতি পেলেই বেরিয়ে পড়েন। এই পুজোতে এবার কলকাতার বাইরে দেখা গেল তারকা জুটি জিতু আর নবনীতাকেও।

দু’জনের সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলে বোঝা যাচ্ছে বাঙালির প্রিয় ভ্রমণ স্থান হল দার্জিলিং। আর সেখানেই গিয়েছেন তাঁরা। আর সেখান থেকে নানা ছবি শেয়ার করে চলেছেন নিজেদের সোশ্যাল মিডিয়ার পাতায়। কখনো পাহাড়ের কোলে মেঘের মাঝে হারিয়ে যাচ্ছেন তো কখনো পাহাড়ের কোলে প্রাতঃরাশ সেরেছেন। এই সব ছবি ভ্রমণ পিপষুদের জন্য নিসন্দেহে বেশ ইর্ষার বিষয়।আবার কখনও ম্যালে দাঁড়িয়ে রোম্যান্টিক পোজ দিচ্ছেন।

আবার হোটেলের ঘর থেকেই ছবি শেয়ার করেছেন। কাজের ফাঁকে ‘মি টাইম’ যে ভালোই কাটছে তা এই ছবিগুলি দেখে বোঝা যাচ্ছে। এদের ভ্যাকেশনের ছবি শেয়ার হতেই অনুগামীরা ভালোবাসা জানিয়েছেন। প্রতিটি শেয়ার করা পোস্ট বেশ ভালোই ভাইরাল।

John Fabian

Recent Posts

“দল খোঁজ নেয় না, নিরুত্তর দিদি!” ভোটের আগে ক্ষোভে ফুঁসছেন নন্দীগ্রামের ‘শহিদ মাতা’

রাজ্যে বিধানসভা নির্বাচন ২০২৬-এর আর মাত্র কয়েক দিন বাকি। শেষ মুহূর্তে জোরকদমে চলছে রাজনৈতিক প্রচার।…

April 17, 2026

KKR-এ বড় সিদ্ধান্তের ইঙ্গিত! রাহানেকে ছাঁটাই করা হতে পারে, বিকল্প হিসেবে নতুন ওপেনার

IPL 2026-এ হতাশাজনক পারফরম্যান্সে চাপে কলকাতা নাইট রাইডার্স (KKR)। টানা ম্যাচ হারার পর দলকে ঘিরে…

April 17, 2026

৫% DA বৃদ্ধি, মিলবে ৮ মাসের বকেয়া! বড় সুখবর রাজ্য সরকারি কর্মীদের জন্য

রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় স্বস্তির খবর। মহার্ঘ ভাতা (Dearness Allowance) ৫ শতাংশ পর্যন্ত বাড়ানোর…

April 17, 2026

হিরো থেকে জিরো বুমরাহ! IPL-এ উইকেট শূন্যতায় চাপে মুম্বই তারকা

একসময় ব্যাটসম্যানদের কাছে আতঙ্কের নাম ছিলেন জসপ্রীত বুমরাহ। কিন্তু এবারের IPL-এ সেই ছবিটা যেন পুরো…

April 17, 2026

T20 বিশ্বকাপে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ! তদন্তে নেমেছে ICC, চাঞ্চল্য ক্রিকেট মহলে

২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হলেও তার রেশ কাটতে না কাটতেই সামনে এল চাঞ্চল্যকর অভিযোগ।…

April 17, 2026

২০০ টাকার কমে আনলিমিটেড সুবিধা! BSNL-এর বাজেট প্ল্যানে চমক

ভারতের সরকারি টেলিকম সংস্থা BSNL আবারও গ্রাহকদের জন্য নিয়ে এসেছে সস্তা কিন্তু কার্যকর প্রিপেইড প্ল্যান।…

April 17, 2026