Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

মাত্র ৪৫ টাকা বিনিয়োগে রিটার্ন পান ২৫ লাখ টাকা! LIC নিয়ে এলো সময়ের সেরা স্কিম

Updated :  Saturday, October 14, 2023 4:42 PM

অবসর জীবনকে সুরক্ষিত করার জন্য প্রায় ভারতের বেশিরভাগ মানুষ বিভিন্ন ধরনের বীমায় বিনিয়োগ করতে পছন্দ করছেন। বিশেষ করে রিটায়ারমেন্টের পরের জীবন আরামদায়ক করে তোলার লক্ষ্যে এই বিনিয়োগ শুরু করেছে বেশিরভাগ ভারতীয়রা। আর তাদের এই প্রচেষ্টাকে সাফল্যমন্ডিত করে তুলছে ভারতীয় পোস্ট অফিস কিংবা একাধিক রাষ্ট্রয়াত্ত ব্যাংকের বিভিন্ন প্রকার পলিসি। ন্যূনতম টাকা বিনিয়োগ করে নির্ধারিত সময় শেষে বিশাল অংকের টাকা রিটার্ন করে মানুষের জীবন সুরক্ষিত করছে তারা।

তবে এবার সাধারণ মানুষের বিশেষ এই উদ্যোগে তাদের উদ্যোগে পাশে দাঁড়িয়ে রয়েছে ভারতীয় বীমা নিগম কর্পোরেশন। বিগত কয়েক দশক ধরে মানুষের অবসর জীবন সুরক্ষিত করে তুলেছে LIC-র বিভিন্ন ধরনের লাভজনক পরিকল্পনা। আজ আমরা আপনাদের জন্য যে দুর্দান্ত পলিসি নিয়ে এসেছি, তা ভারতের প্রত্যেকটি সাধারণ মানুষের জন্য অফার করেছে LIC। যেখানে নির্ধারিত সময় ধরে নির্ধারিত পরিমাণ টাকা ইনভেস্ট করে আপনি লাখ লাখ টাকা উপার্জন করতে পারবেন।

এই নিবন্ধে যদি আমরা LIC-এর এই দুর্দান্ত স্কিম সম্পর্কে কথা বলি, এটি এক ধরনের এনডাউমেন্ট প্ল্যান। যেখানে আপনি দৈনিক ভিত্তিতে ইনভেস্ট করতে পারেন। অর্থাৎ আপনি চাইলে প্রতিদিন নির্দিষ্ট পরিমাণ টাকা বিনিয়োগ করতে পারেন এই বীমা পরিকল্পনায়। যেখান থেকে নির্ধারিত সময় শেষে আপনি মোটা অংকের টাকা রিটার্ন পেতে পারেন। চলুন আজকের নিবন্ধে জেনে নেওয়া যাক, LIC-র এই লাভজনক স্কিম সম্পর্কে-

দুর্দান্ত এই স্কিমটি গ্রহণ করতে হলে আপনাকে প্রতিদিন ৪৫ টাকা অথবা মাস শেষে ১,৩৫৮ টাকা বিনিয়োগ করতে হবে।এই মুহূর্তে যদি আপনার বয়স ৩৫ বছরের বেশি হয়, তবে দুর্দান্ত এই পরিকল্পনাটি আপনিও গ্রহণ করতে পারবেন। আপনার বেঁচে থাকাকালীন শুধু নয়, যদি কোন কারণবশত আপনার মৃত্যু ঘটে তবে পলিসির সমস্ত টাকা তুলে দেওয়া হবে আপনার পরিবারের হাতে। অর্থাৎ আপনার পাশাপাশি দুর্দান্ত এই স্কিমের মাধ্যমে সুরক্ষিত হবে আপনার পুরো পরিবার।