LIC নিয়ে এলো সুপারহিট প্ল্যান, মাত্র ৪ বছর প্রিমিয়াম দিয়ে পেয়ে যান ১ কোটি টাকার সুযোগ-সুবিধা

আপনার কি শেয়ার বাজারে টাকা বিনিয়োগ করার কোন ইচ্ছা রয়েছে কিন্তু আপনার টাকা পয়সা নিয়ে চিন্তা একটু বেশি? তাহলে চিন্তা করার কোনো কারণ নেই আপনার জন্য রয়েছে একটি দুর্দান্ত অফার এবং এই অফার নিয়ে এসেছে খোদ লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া ওরফে এলআইসি। এই নতুন অফারে আপনার টাকা থাকবে সুরক্ষিত এবং প্রত্যেক বছরে আপনি দুর্দান্ত রিটার্ন পেয়ে যাবেন এলআইসির তরফ থেকে। এটি আদতে একটি ইন্সুরেন্স প্ল্যান এবং এটির নাম দেওয়া হয়েছে এলআইসি জীবন শিরোমনি প্ল্যান। এটি আপনার টাকা বিনিয়োগের একটি অসাধারণ স্থান এবং মাত্র এক টাকার বিনিময় আপনি প্রয়োজনীয় মুনাফা পেয়ে যেতে পারবেন এই অফারে। তবে এই অফারের সবথেকে বড় বিষয়টা হলো, এই পলিসি সঞ্চয় এর সঙ্গে সঙ্গে সুরক্ষা প্রদান করে থাকে। চলুন জেনে নেওয়া যাক এই পলিসির ব্যাপারে আর একটু বিশদে।

এটি এলআইসির একটি নন লিংক প্ল্যান এবং এতে আপনি এক কোটি টাকার সুরক্ষিত বেনিফিট পেয়ে যাবেন। গ্রাহকদের জীবন সুরক্ষিত করতে একাধিক নতুন পলিসি নিয়ে চলে এসেছে লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া। ১৪ বছর ধরে যদি আপনি এক কোটি টাকা বিনিয়োগ করেন তাহলে আপনি একটা সময় পর এক কোটি টাকা করে রিটার্ন পেয়ে যাবেন। এলআইসি এর এই জীবন শিরোমণি যোজনার প্রথম সূচনা হয়েছিল ২০১৭ সালের ১৯ ডিসেম্বর। এটি একটি নন লিংক, সীমিত প্রিমিয়াম পেমেন্ট এর মানিব্যাক যোজনা।

এই যোজনাটি মূলত এই HNI মানুষের জন্য এবং বড়োসড়ো রোগ হলে আপনারা এখান থেকে আপনার প্রয়োজনমতো লাইভ কভার পেয়ে যাবেন। এই পলিসির বিকল্প আপনি পাচ্ছেন। এরমধ্যে এলআইসির জীবন শিরোমনি পলিসির অন্তর্গত যদি কোন পলিসি ধারক পলিসি চলাকালীন সময়ে মারা যান তাহলে সে ক্ষেত্রে পরিবারের লোকেদের ভালো আর্থিক সহায়তা দেওয়া হয়। এছাড়া যদি পলিসি হোল্ডার বেঁচে থাকেন সেক্ষেত্রে নিশ্চিত সময় পরে নির্দিষ্ট টাকা পয়সা দিয়ে দেওয়া হবে সেই পলিসি হোল্ডারকে। এছাড়াও মেয়াদ সম্পন্ন হলে সেই পলিসি হোল্ডার এককালীন টাকা পেয়ে যাবেন। সঙ্গেই সারভাইভাল বেনিফিট অর্থাৎ পলিসি হোল্ডাররা যদি বেঁচে থাকেন, তাহলে নিশ্চিত ও বিনিয়োগ টাকা পেয়ে যাবেন এবং বিনিয়োগের প্রক্রিয়া ভালোভাবে চালানো সম্ভব হবে।

তবে এই পলিসির বেশ কিছু শর্ত রয়েছে। ন্যূনতম সাম আসিওর্ড মূল্য হতে হবে ১ কোটি টাকা। তবে সর্বাধিক কোন সীমা নেই। বেসিক সাম ৫ লক্ষ টাকার গুণিতক হতে হবে। পলিসির সময় ১৪, ১৬, ১৮, ২০ বছরের মধ্যে হতে হবে। চার বছরের মধ্যে প্রিমিয়াম জমা দিতে হবে। এই পলিসি কেনার সর্বনিম্ন বয়স হতে হবে ১৮ বছর। পলিসি কেনার সর্বাধিক বয়স যদি ১৪ বছরের মেয়াদে যোজনা হয় তাহলে সর্বাধিক বয়স ৫৫ বছর, ১৬ বছর হলে ৫১ বছর, ১৮ বছর হলে ৪৮ বছর এবং ২০ বছর হলে সর্বাধিক বয়স ৪৫ বছর।

BharatBarta Desk

Recent Posts

দাদার অপমানের বদলা! ‘একটা পয়েন্ট দান করেছি’, KKR কে তুলোধোনা শ্রেয়সের বোনের

দাদার ‘অপমান’-এর বদলা যেন সোশ্যাল মিডিয়াতেই নিলেন শ্রেয়স আইয়ারের বোন শ্রেষ্ঠা আইয়ার। সোমবার কলকাতা নাইট…

April 7, 2026

Jio-র ১৯৫ টাকার প্ল্যানে বড় ধাক্কা! ৯০ দিন থেকে কমে এখন মাত্র ৩০ দিনের ভ্যালিডিটি

Reliance Jio তাদের গ্রাহকদের জন্য আবারও বড় পরিবর্তন নিয়ে এসেছে। দাম না বাড়িয়েই জনপ্রিয় ১৯৫…

April 7, 2026

রাজ্যসভায় ‘অন্য নামে’ শপথ কোয়েলের! আসল নাম কী, কেন ব্যবহার করলেন জানুন

বিধানসভা নির্বাচনের আবহে রাজ্যসভায় শপথ গ্রহণ অনুষ্ঠান ঘিরে তৈরি হয়েছে চর্চা। অভিনেত্রী কোয়েল মল্লিক শপথ…

April 7, 2026

৬০ দিনের ধামাকা প্ল্যান! Airtel দিচ্ছে প্রতিদিন ডেটা + কলিং + OTT সুবিধা

Airtel তার গ্রাহকদের জন্য একটি আকর্ষণীয় দীর্ঘমেয়াদি রিচার্জ প্ল্যান অফার করছে, যা বারবার রিচার্জ করার…

April 7, 2026

BSNL গ্রাহকদের ধাক্কা! কমল সস্তা প্ল্যানের ভ্যালিডিটি—নতুন মেয়াদ কত জানুন

ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL) আবারও তাদের সস্তা প্রিপেইড প্ল্যানগুলিতে গুরুত্বপূর্ণ পরিবর্তন করেছে। চুপিসারে দুটি…

April 7, 2026

বৃষ্টিতে বাঁচল KKR? তবুও কামব্যাকের ইঙ্গিত দাদার—কী বললেন সৌরভ

আইপিএল ২০২৬-এ কলকাতা নাইট রাইডার্সের পারফরম্যান্স নিয়ে প্রশ্নের ঝড় উঠেছে। পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচ বৃষ্টির…

April 7, 2026