ক্যালিফোর্নিয়া: বর্তমান প্রজন্ম থেকে শুরু করে বয়স্ক মানুষ অনেকেই ফেসবুকে (Facebool) মেজে থাকেন। এবার সেই চেনা ফেসবুক বদলাতে চলেছে। ফেসবুকে পাবলিক পেজে আর থাকবে না ‘লাইক’ (Like) বাটন। সোশ্যাল মিডিয়ায় (Social Media) ‘লাইকে’র সংখ্যা দিয়েই জনপ্রিয়তম এই জগতে কৌলিন্যের বিচার হয়। কিন্তু এবার সেই অতি জরুরি বাটনই ফেসবুক তাদের পাবলিক পেজ থেকে তুলে দিতে চলেছে। সংস্থার এক ব্লগ পোস্টে তেমনটাই জানানো হয়েছে।
ফেসবুক সংস্থা এবার থেকে সেলেব্রিটি কিংবা ব্র্যান্ডের পেজগুলিকে নতুন ভাবে ঢেলে সাজাচ্ছে। এখন থেকে ফেসবুকের পাবলিক পেজে কেবল ফলোয়ার সংখ্যা দেখা যাবে। নিউজ ফিডে সকলে নিজেদের মতামত জানাতে পারবেন। ফ্যানদের সঙ্গে সেখানেই যোগাযোগ রাখতে পারবেন সেলেবরা। সম্প্রতি ফেসবুক জানিয়েছে, ‘‘আমরা ‘লাইক’ বাটন সরিয়ে দিচ্ছি। ফোকাস রাখা হচ্ছে ফলোয়ারদের দিকে। লোকেরা যাতে তাদের প্রিয় পেজগুলির সঙ্গে আরও সহজে যোগাযোগ রাখতে পারে সেদিকে তাকিয়েই এমন পরিবর্তন করা হচ্ছে।’’
ফেসবুকে তরফ থেকে আরও বলা হয়েছে যে, পেজ ‘লাইক’ না করা থাকলেও ফলোয়ার হিসেবে সেই পেজের সব আপডেটই পাবেন ইউজাররা। এবার থেকে ফলোয়ার সংখ্যা দিয়েই কোনও সেলেব কিংবা ব্র্যান্ডের ফ্যান বেসকে বোঝা সম্ভব হবে।
বাজেট স্মার্টফোনের বাজারে বড় চমক দিল Xiaomi। ভারতের বাজারে লঞ্চ হল তাদের নতুন স্মার্টফোন Redmi…
চেন্নাইয়ের ২২ গজে সুবিধা পান স্পিনার এবং ধীর গতির বোলারেরা। এই তথ্য অজানা নয় কেকেআর…
নির্বাচনের প্রাক্কালে দেশের রাজনৈতিক পরিস্থিতিতে বড়সড় চাঞ্চল্য তৈরি হল। রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা I-PAC-এর সহ-প্রতিষ্ঠাতা ও…
২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার পর থেকেই ছাত্র-ছাত্রীদের মধ্যে একটাই প্রশ্ন—কবে প্রকাশ হবে রেজাল্ট?…
পশ্চিমবঙ্গ সরকারের ‘যুবসাথী’ প্রকল্প এখন ভোটের আবহে বেশ চর্চায়। এই প্রকল্পের আওতায় মার্চ মাস থেকে…
তৃণমূল কংগ্রেসের অভিজ্ঞ নেতা অরূপ বিশ্বাস আবারও টালিগঞ্জ কেন্দ্র থেকে নির্বাচনী লড়াইয়ে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের…