রাজ্য

“রাজনীতি ডিজে বাজিয়ে হয় না”, মদন মিত্রের কুমড়ো পটল নিয়ে ডিজে গানকে কটাক্ষ বিজেপি নেত্রী লকেটের

বর্তমানে তৃণমূল নেতা মদন মিত্র (Madan Mitra)। যখন থেকে তিনি সক্রিয় রাজনীতি থেকে সরে গিয়েছেন তখন থেকে তিনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানুষের সঙ্গে জনসংযোগ বাড়িয়ে চলেছেন। ফেসবুক লাইভ মানেই তার লক্ষ্য লক্ষ্য ভিউ। তার পাশাপাশি এবার দলবদল কারীদের নিয়ে একটা নতুন গান বেধে ফেললেন মদন মিত্র। তার গানের নাম হল কুমড়ো। তিনি এমন দিনেই এই ভিডিও শেয়ার করলেন যেদিন তৃণমূল নেতা দীনেশ ত্রিবেদী (Dinesh Tribedi) তৃণমূল ত্যাগ করে বিজেপিতে যোগদান করেছেন।

কাকিনাড়া বাজারে একটি বিশেষ মঞ্চে তিনি এই ভিডিও রিলিজ করলেন।এই ভিডিওতে তিনি রাজ্যের মানুষকে বিশেষ সম্মান জানালেন এবং কুমড়োর উপরে সবুজ এবং ভিতরে কমলা বলে জনসভায় বক্তৃতা দিলেন। আজকের বাংলার রাজনীতির সঙ্গে এই জিনিসটা প্রাসঙ্গিক বলে তিনি আখ্যা দেন। তার পাশাপাশি তিনি, দলবদল কারীদের উদ্দেশ্যে ঘুরিয়ে একটা খোঁচা মারলেন। তার পাশাপাশি গানের সুরে মদন বললেন, “বাজার থেকে কুমড়ো কিনে জিতবি বলে ভাব লি, ওহ লাভলি!” নিজের ওহ লাভলি কথাটিকে হাতিয়ার করে বিরোধীদের তিনি কটাক্ষ করেছিলেন তিনি প্রকাশ্য জনসভায় থেকে।

এবার মদন মিত্রের কুমড়োর ঘ্যাট গান নিয়ে পাল্টা জবাব দিলেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। তিনি মদন মিত্রকে কটাক্ষ করে বলেছেন, “খুব খারাপ লাগে বলতে যে এখন রাজনীতিটাকে ডিজে রাজনীতি করে দিচ্ছে শাসক দল। মানুষের সেবার জন্য রাজনীতি করা উচিত। ডিজে বাজিয়ে কুমড়ো বা পটল নিয়ে আমরা কাউকে সরাসরি ব্যঙ্গ করি না। গেরুয়া শিবির সারাক্ষণ অ্যাকশনে থাকে। মানুষের কাজে ব্যস্ত থাকে।”

এদিন লকেট চট্টোপাধ্যায় ডানলপ কারখানা বন্ধ প্রসঙ্গে বলেছেন, “আমরা চাই সব কারখানা আবার খুলুক। কর্মসংস্থান হোক বাংলায়। বাংলার মানুষ যাতে নিজেদের জায়গা থেকে কাজ পায়। তাদের যাতে না বাইরে যেতে হয়। শাসক শিবির কোন কাজ করবে না। বিজেপি এবারের নির্বাচনে ক্ষমতায় এসে মানুষকে কাজ দেবে।”

Anirban Kundu

Recent Posts

এপ্রিলেই বন্ধ লক্ষ্মীর ভাণ্ডার? ভোটের আগে বড় দুশ্চিন্তা, আসল সত্যিটা জানুন

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই বাড়ছে রাজনৈতিক উত্তাপ এবং সাধারণ মানুষের উদ্বেগ। বিশেষ…

April 1, 2026

LPG দামে আগুন! ইরান যুদ্ধের জেরে ২১৮ টাকা বৃদ্ধি, চাপে সাধারণ মানুষ

ইরানকে ঘিরে আন্তর্জাতিক উত্তেজনার প্রভাব এবার সরাসরি পড়ল ভারতের গ্যাসের বাজারে। হঠাৎ করেই বেড়ে গেল…

April 1, 2026

ভোটের আগে বাড়ল চাপ! ঋণকাণ্ডে সোহমকে নোটিস, হাইকোর্টে হাজিরার নির্দেশ

২৬-এর বিধানসভা নির্বাচন ঘিরে রাজ্যজুড়ে উত্তেজনা তুঙ্গে। ঠিক এই সময়েই আইনি জটে জড়ালেন অভিনেতা তথা…

April 1, 2026

Jio-Airtel কে টক্কর, 449 টাকাতেই ডেটার বন্যা! Vi আনলিমিটেড প্ল্যানে OTT ফ্রি

দেশের তৃতীয় বৃহত্তম টেলিকম সংস্থা Vodafone Idea (Vi) আবারও গ্রাহকদের চমকে দিল সস্তা অথচ ফিচার-প্যাকড…

April 1, 2026

IPL 2026 Point Table: ঝড় তুলেছে রাজস্থান! দেখুন কে কত নম্বরে, কারা এখনও শূন্যে

আইপিএল ২০২৬-এর উত্তেজনা ইতিমধ্যেই তুঙ্গে। টুর্নামেন্টের শুরুতেই একাধিক দল নিজেদের শক্তির প্রমাণ দিতে শুরু করেছে।…

April 1, 2026

কম খরচে দিঘা ভ্রমণ! বারাসাত থেকে ২০০ টাকার কমে পৌঁছে যান সমুদ্র শহরে

দিঘার নাম শুনলেই যেন মনটা খুশিতে ভরে ওঠে। গরমের ছুটি আসতেই বহু মানুষ সমুদ্রের টানে…

April 1, 2026