রাজ্য

কোভিড নিউমোনিয়ায় আক্রান্ত মদন মিত্র, স্থানান্তর করা হল বেসরকারি হাসপাতালে

করোনা আবহে বাংলায় চলছে একুশে বিধানসভা নির্বাচন। ইতিমধ্যেই পাঁচ দফা সম্পন্ন হয়েছে এবং বাকি রয়েছে আর ৩ দফা নির্বাচন। আগামীকাল ষষ্ঠ দফার নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন হবে। তবে এই মুহূর্তে করোনার প্রকোপে অতিষ্ঠ গোটা ভোট বাংলা। বাংলাতে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্তের সংখ্যা ১০ হাজারের গন্ডির কাছাকাছি পৌঁছেছে। এরই মধ্যে কিছুদিন আগে পঞ্চম দফার নির্বাচনের দিন কামারহাটি বিধানসভা কেন্দ্রের হেভিওয়েট তৃণমূল প্রার্থী মদন মিত্র হঠাৎ করেই বিকেলের দিকে অসুস্থ হয়ে পড়েন। শ্বাসকষ্ট শুরু হলে তৃণমূল কার্যালয়ে নিয়ে এসে তাকে অক্সিজেন দেওয়া হয়। সেদিন ঠিক হয়ে গেলেও আজ আবারো শ্বাসকষ্ট নিয়ে সকালে এসএসকেএম হাসপাতালে ভর্তি হয়েছিলেন মদন মিত্র।

এসএসকেএম হাসপাতালে স্বাস্থ্যের অবনতি হওয়ায় তার একাধিক পরীক্ষা করা হয়। আর তাতেই সম্প্রতি জানা গেছে মদন মিত্রের শরীরের ধরা পড়েছে কোভিড নিউমোনিয়া। তার এইটআরসিটি যন্ত্রে পরীক্ষা করার পর ধরা পড়ে এই রোগ। তার ৮ লিটার অক্সিজেন সেচুরেশন রয়েছে। এছাড়া অক্সিজেন মাক্স ছাড়া তার শরীরে অক্সিজেনের মাত্রা ৮০ তে নেমে এসেছে যা অত্যন্ত বিপদজনক। সকালে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হলেও তাকে বর্তমানে বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

প্রসঙ্গত উল্লেখ্য, গত পঞ্চম দফার নির্বাচনের দিন সারাদিন তিনি বাইকে চড়ে তার বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করেন। তারপর বিকেলে হঠাৎ করে তার শ্বাসকষ্ট এবং বুকে ব্যথা অনুভূত হয়। তারপর তাকে রথতলা তৃণমূল ভবন কার্যালয়ে নিয়ে গিয়ে অক্সিজেন দেওয়া হয়। তারপর তিনি কিছুটা সুস্থ হলে চিকিৎসকের পরামর্শ নিয়ে তাকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। কিন্তু আজ ফের শ্বাসকষ্টের সমস্যা হলে তাকে এসএসকেএম উডবার্ন ওয়ার্ডে ভর্তি করা হয়েছিল।

Anirban Kundu

Recent Posts

রাহুলের মৃত্যুর তদন্তে টলিউডের ঝড়! থানায় প্রিয়াঙ্কা, সঙ্গে প্রসেনজিৎ-ঋতুপর্ণারা

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অকালমৃত্যুকে ঘিরে শোকের ছায়া নেমে এসেছে টলিউডে। এই ঘটনার পর থেকেই একাধিক…

April 4, 2026

৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টি! রবিবার থেকেই দক্ষিণবঙ্গে বড় আবহাওয়ার বদল

চৈত্রের শেষে এসে দক্ষিণবঙ্গ জুড়ে অসহ্য গরমে নাজেহাল সাধারণ মানুষ। দিন যত এগোচ্ছে, ততই বাড়ছে…

April 4, 2026

২৮ কোটি টাকার ভুলে ডুবছে CSK! ভুল নিলামে এখন চাপে ধোনিহীন দল

আইপিএল ২০২৬-এ চেন্নাই সুপার কিংসের শুরুটা একেবারেই প্রত্যাশামতো হয়নি। মহেন্দ্র সিং ধোনিকে ছাড়া মাঠে নেমে…

April 4, 2026

রহস্যময়ী সুন্দরীকে ঘিরে ঝড়! আইপিএল ম্যাচে ভাইরাল এই গ্ল্যামারাস ফ্যান কে?

আইপিএল ২০২৬-এ শুধু ম্যাচ নয়, স্টেডিয়ামের গ্যালারিও এখন আলোচনার কেন্দ্রবিন্দু। পাঞ্জাব কিংস এবং সানরাইজার্স হায়দরাবাদের…

April 4, 2026

দলে রাখার কোনও মানে নেই! ২৫ কোটি টাকার তারকাকে বাদ দেওয়ার দাবি গাভাস্কারের

আইপিএল ২০২৬-এ কলকাতা নাইট রাইডার্সের পারফরম্যান্সের মাঝেই নতুন বিতর্ক সামনে এসেছে। দলের সবচেয়ে দামি খেলোয়াড়…

April 4, 2026

কেন DA ঘোষণা দেরি হচ্ছে? কবে বাড়বে মহার্ঘ ভাতা—অপেক্ষায় লক্ষ কর্মী

দেশজুড়ে সরকারি কর্মী ও পেনশনভোগীদের মধ্যে মহার্ঘ ভাতা (DA) বৃদ্ধি নিয়ে জোর চর্চা শুরু হয়েছে।…

April 4, 2026