নিউজ

আগামীকাল রাজ্যে লকডাউন, আজকের পর মাধ্যমিকের মার্কশিট কবে মিলবে? জানুন

আজ রাজ্যের মাধ্যমিক পরীক্ষার্থীদের মার্কশিট দেওয়া হচ্ছে। আগামীকাল লকডাউনের জন্য মার্কশিট দেওয়া হবে না। শুক্রবার আবার মার্কশিট দেওয়া হবে। এদিকে আগস্ট মাসে শুরু হবে একাদশ শ্রেণীর ভর্তি প্রক্রিয়া। যে কদিন ভর্তি প্রক্রিয়া চলবে, সেই দিনগুলিতে প্রতিদিন নূন্যতম ৫০ শতাংশ শিক্ষকের উপস্থিতির নির্দেশ দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ।

রাজ্যে করোনা সংক্রমণ বেড়েই চলেছে। তাই সংক্রমণ রুখতে রাজ্যের স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় প্রতি সপ্তাহে রাজ্যে সম্পূর্ণ লকডাউনের নির্দেশ দিয়েছেন। এই সপ্তাহে বৃহস্পতিবার ও শনিবার সম্পূর্ণ লকডাউন থাকবে। জরুরি পরিষেবা ছাড়া বাকি সব পরিষেবা বন্ধ থাকবে।

এই বছর করোনা সংক্রমণের জেরে মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশে বিলম্ব হয়েছিল। এমনকি পরীক্ষার মার্কশিট ও সেদিন দেওয়া হয়নি। মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে নির্দিষ্ট দিনে অভিভাবকদের মার্কশিট আনার অনুমতি দেওয়া হয়েছিল। সেইমত আজ মার্কশিট দেওয়া হচ্ছে। আবার শুক্রবার দেওয়া হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে।

Anirban Kundu

Recent Posts

পেনশনভোগী থেকে কর্মীদের জন্য সুখবর! ট্রেজারি ফান্ডে নতুন নির্দেশ রাজ্যের

রাজ্য সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট এল পশ্চিমবঙ্গ সরকারের তরফে। মহার্ঘ ভাতা (DA)…

April 18, 2026

বড় সুখবর! শিক্ষকদের বকেয়া DA মিলতে চলেছে? নবান্নে পৌঁছল ফাইল

রাজ্যে শিক্ষকদের জন্য বড় সুখবর সামনে আসতে পারে খুব শীঘ্রই। দীর্ঘদিন ধরে বকেয়া মহার্ঘ ভাতা…

April 18, 2026

পোলিং বুথে ১০০ মিটার ‘লক্ষ্মণরেখা’! ভোটের আগে কড়া পদক্ষেপ কমিশনের

আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। দুই দফায় হতে চলা…

April 18, 2026

৯৮ দিনের ভ্যালিডিটি, প্রতিদিন ডেটা আর OTT ফ্রি! Jio-র এই প্ল্যানে সব সুবিধা একসাথে

দেশের অন্যতম বড় টেলিকম সংস্থা জিও তার গ্রাহকদের জন্য বিভিন্ন ভ্যালিডিটির প্রিপেইড প্ল্যান অফার করে…

April 18, 2026

“দল খোঁজ নেয় না, নিরুত্তর দিদি!” ভোটের আগে ক্ষোভে ফুঁসছেন নন্দীগ্রামের ‘শহিদ মাতা’

রাজ্যে বিধানসভা নির্বাচন ২০২৬-এর আর মাত্র কয়েক দিন বাকি। শেষ মুহূর্তে জোরকদমে চলছে রাজনৈতিক প্রচার।…

April 17, 2026

KKR-এ বড় সিদ্ধান্তের ইঙ্গিত! রাহানেকে ছাঁটাই করা হতে পারে, বিকল্প হিসেবে নতুন ওপেনার

IPL 2026-এ হতাশাজনক পারফরম্যান্সে চাপে কলকাতা নাইট রাইডার্স (KKR)। টানা ম্যাচ হারার পর দলকে ঘিরে…

April 17, 2026