Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

VIDEO: মহিমা গুপ্তাকে এমন অবস্থায় দেখে সব ভুলে গেলেন নিরহুয়া, একে অপরের সঙ্গে করলেন রোমান্স

Updated :  Friday, April 14, 2023 4:11 PM

সম্প্রতি নেটদুনিয়ায় একটি ভোজপুরি গান ভীষণরকম ভাইরাল হয়েছে। এই গানে দেখা মিলেছে ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয় জুটির। ভাইরাল হওয়া গানে মহিমা গুপ্তা ও দীনেশ লাল যাদবকে দেখা গিয়েছে। এনারা দুজনেই ভোজপুরি ইন্ডাস্ট্রির অন্যতম দুই প্রথম সারির তারকা। ভিডিওতে তাদের রোমান্স রীতিমতো উষ্ণতা ছড়িয়েছে, তা বলাই বাহুল্য। সম্প্রতি একটি জনপ্রিয় ভোজপুরি ইউটিউব চ্যানেলের মাধ্যমে এই ভিডিওটি শেয়ার করা হয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়, যার ভিউজ এই মুহূর্তে লাখে কথা বলছে।

মহিমা গুস্তা ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় সুন্দরী প্রথম সারির অভিনেত্রী। তিনি ভীষণভাবে জনপ্রিয় সেখানকার দর্শকদের মাঝে। সম্প্রতি ‘তারসে লা মান’এর তালে অভিনেত্রীকে ভোজপুরি ইন্ডাস্ট্রির অন্যতম প্রথম সারির জনপ্রিয় অভিনেতা দীনেশ লাল যাদবের সাথে রোমান্স করতে দেখে বেশ মজাই পেয়েছেন দর্শকরা। ভিডিওতে সুইমিং পুলের ধারে একেবারে গদগদ প্রেমের দৃশ্যেই দেখা মিলেছিল তাদের। উল্লেখ্য, দীনেশ লাল যাদব নীরাহুয়া নামেই পরিচিত ভোজপুরি দর্শকদের অধিকাংশের কাছে।

‘এসআরকে মিউজিক’ নামক ইউটিউব চ্যানেল থেকে ৩ সপ্তাহ আগেই শেয়ার করে নেওয়া হয়েছিল এই রোমান্টিক গানের ভিডিওটি। উল্লেখ্য গানটি জনপ্রিয় ভোজপুরি ছবি ‘জান লেবু কা’র। গানটি লিখেছিলেন, অরবিন্দ তিওয়ারি। সুর দিয়েছিলেন ওম ঝাঁ। কণ্ঠ দিয়েছিলেন, সুরকার ওম ঝাঁ ও প্রিয়াঙ্কা সিং। সম্প্রতি এই গানটি বেজায় নজর কেড়েছে নেটিজেনদের। ইতিমধ্যেই ২ লাখের কাছাকাছি মানুষের কাছে পৌঁছে গিয়েছে সাম্প্রতিক এই ভাইরাল হওয়া ভিডিওটি। রইল ঝলক।