Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Malaika-Akanksha: বান্দ্রায় যোগা ক্লাসের বাইরে ক্যামেরায় একসাথে মালাইকা-আকাঙ্খা, ভাইরাল ছবি

Updated :  Tuesday, November 15, 2022 1:55 PM

মালাইকা আরোরা বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী, যিনি কোনো না কোনো কারণে মিডিয়ার আলোতে থাকেন। তাকে নিয়ে চর্চা চলতে থাকে প্রায়ই। কখনো তার পোশাক নিয়ে, আবার কখনো তার থেকে বয়সে ছোট প্রেমিক অর্জুন কাপুরের সাথে তার সম্পর্ক নিয়ে মিডিয়ায় চর্চা চলে। অনেকক্ষেত্রে বিভিন্ন কারণে নেটিজেনদের মাঝে কটাক্ষের শিকারও হতে হয় অভিনেত্রীকে, তবে সেইসমস্ত বিষয়কে কোনদিনই বিশেষ পাত্তা দিতে নারাজ তিনি। সম্প্রতি আবারো ব্যান্দ্রায় যোগা ক্লাসের বাইরে পাপারাজিৎদের ক্যামেরায় ধরা দিয়েছেন তিনি। এদিন তার সাথে দেখা গিয়েছিল আকাঙ্খা রঞ্জনকেও। আপাতত সেই সূত্র ধরেই মিডিয়ার পাতায় চর্চায় তারা।

বর্তমানের অভিনেত্রী হিসেবে দুজনেইদুজনেই ভালোই পরিচিত দর্শকমহলে। প্রায়ই চর্চাতে থাকতেও দেখা যায় তাদের। মালাইকা আরোরা নিজের ফিটনেস নিয়ে সচেতন, সেকথা অবশ্য বলার অপেক্ষা রাখে না। অভিনেত্রীকে দেখলেই তার ফিটনেস সচেতনতার কথা স্পষ্ট হয় সকলের কাছে। পাশাপাশি বলাই বাহুল্য আকাঙ্খা রঞ্জনও কম সচেতন নন নিজের ফিটনেস নিয়ে। নিয়মিত তিনিও শরীরচর্চায় মনোযোগী হন। সম্প্রতি ইন্ডাস্ট্রির এই দুই শরীর সচেতন অভিনেত্রীকে একসাথে দেখা গিয়েছে ব্যান্দ্রায় তাদের দিভা যোগা ক্লাসের বাইরে।

ইনস্টাগ্রামের ‘ভাইরাল ভয়ানী’র পেজ থেকে মালাইকা আরোরা ও আকাঙ্খা রঞ্জনের ভাইরাল হওয়া ভিডিওটি শেয়ার করে নেওয়া হয়েছে। এই মুহূর্তে সেই ভিডিও রীতিমতো তুমুল ভাইরাল হয়েছে নেটমহলে। একেবারে উপযুক্ত শরীরচর্চার পোশাকেই এদিন দেখা মিলেছিল তাদের। গাড়ি থেকে নেমে ব্যান্দ্রায় যোগা ক্লাসে ঢোকার আগেই একসাথে পাপারাজিৎদের ক্যামেরায় বন্দি হয়েছেন তারা। পাপারাজিৎদের নিরাশ করেননি কেউই। ক্লাসে ঢোকার আগে ঘুরে ক্যামেরার সামনে পোজও দিয়েছিলেন এই দুই অভিনেত্রী, তার ঝলক অবশ্য ভিডিওতেই মিলবে। নিঃসন্দেহে বলা চলে, সবসময় মতোই তাদের টাইট ফিটিংস্ শরীরচর্চার পোশাকে দেখা গিয়েছিল। এবারেও তাদের বোল্ড লুক নজর কেড়েছে একাংশের, তা আর আলাদাভাবে বলার অপেক্ষা রাখছে না।