Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Malaika Arora: জিম পোশাকে হাওয়াই চপ্পল পরেই বাইরে বেরলেন মালাইকা, ভালোবাসায় ভরালেন ভক্তরা

Updated :  Friday, November 11, 2022 12:50 PM

মালাইকা আরোরা বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী, যিনি কোনো না কোনো কারণে মিডিয়ার আলোতে থাকেন। তাকে নিয়ে চর্চা চলতে থাকে প্রায়ই। কখনো তার পোশাক নিয়ে, আবার কখনো তার থেকে বয়সে ছোট প্রেমিক অর্জুন কাপুরের সাথে তার সম্পর্ক নিয়ে মিডিয়ায় চর্চা চলে। অনেকক্ষেত্রে বিভিন্ন কারণে নেটিজেনদের মাঝে কটাক্ষের শিকারও হতে হয় অভিনেত্রীকে, তবে সেইসমস্ত বিষয়কে কোনদিনই বিশেষ পাত্তা দিতে নারাজ তিনি। সম্প্রতি আবারও নিজের পোশাকের সূত্র ধরেই নেটমহলের একাংশের মাঝে পুনরায় চর্চায় উঠে এসেছেন অভিনেত্রী।

Malaika Arora: জিম পোশাকে হাওয়াই চপ্পল পরেই বাইরে বেরলেন মালাইকা, ভালোবাসায় ভরালেন ভক্তরা

শারীরিক ফিটনেস নিয়ে বেশ সচেতন অভিনেত্রী, সেকথা অজানা নয় কারোরই। প্রতিদিন নিয়ম করেই জিমে যান মালাইকা। তার একাধিক ঝলক প্রায়ই মেলে সোশ্যাল মিডিয়ার পাতাতে। সম্প্রতি জিমের পোশাকেই নিজের অ্যাপার্টমেন্টের বাইরে পাপারাজিৎদের ক্যামেরায় ধরা দিয়েছেন মালাইকা। সম্প্রতি সেই ছবিই ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। আপাতত সেই সূত্রেই নেটমহলে চর্চার আলোয় মালাইকা আরোরা।

Malaika Arora: জিম পোশাকে হাওয়াই চপ্পল পরেই বাইরে বেরলেন মালাইকা, ভালোবাসায় ভরালেন ভক্তরা

সম্প্রতি পাপারাজিৎদের সূত্র ধরে অভিনেত্রীর বেশ কিছু ছবি ভাইরাল হতে দেখা গিয়েছে নেটমহলের পাতায়। যেখানে একেবারে জিম লুকে দেখা মিলেছে মালাইকার। এদিন শরীরচর্চার শেষে বাড়িতে ফেরার সময় অ্যাপার্টমেন্টের বাইরেই দেখা মিলেছে তার। জিম পোশাকে, পায়ে হাওয়াই চপ্পল পরেছিলেন তিনি। পাশাপাশি হাতে ফোন নিয়ে চুলে খোঁপা বেঁধে একটি কালো রঙের ক্যাপ পরতে দেখাও গিয়েছিল মালাইকাকে। ছবিতে একেবারেই বিনা মেকাপ লুকেই দেখা গিয়েছে অভিনেত্রীকে। উল্লেখ্য এটি অভিনেত্রীর রোজকার ব্যাপার। কারণ মিডিয়ার নজর সবসময়ই তার উপর টিকে থাকে। কারণে অকারণে তিনি চর্চায় থাকেন। সম্প্রতি অভিনেত্রী নিজের এই বোল্ড ক্যাজুয়াল জিম লুকের জন্যই নেটদুনিয়ায় চর্চার আলোয় রয়েছেন। পাশাপাশি উষ্ণতাও ছড়িয়েছেন ভক্তমহলে। সাম্প্রতিক ভাইরাল হওয়া ছবিগুলির কমেন্টবক্সে নজর রাখলেই সেইসমস্ত মন্তব্য নজরে আসবে।

Malaika Arora: জিম পোশাকে হাওয়াই চপ্পল পরেই বাইরে বেরলেন মালাইকা, ভালোবাসায় ভরালেন ভক্তরা