মালাইকা আরোরা বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী, যিনি কোনো না কোনো কারণে মিডিয়ার আলোতে থাকেন। তাকে নিয়ে চর্চা চলতে থাকে প্রায়ই। কখনো তার পোশাক নিয়ে, আবার কখনো তার থেকে বয়সে ছোট প্রেমিক অর্জুন কাপুরের সাথে তার সম্পর্ক নিয়ে মিডিয়ায় চর্চায় থাকেন অভিনেত্রী। অনেকক্ষেত্রে বিভিন্ন কারণে নেটিজেনদের মাঝে কটাক্ষের শিকারও হতে হয় তাকে। তবে সেইসমস্ত বিষয়কে কোনদিনই বিশেষ পাত্তা দিতে নারাজ তিনি। তবে এই মুহূর্তে অভিনেত্রী নিজের ফিটনেসের সূত্র ধরেই পুনরায় চর্চিত হচ্ছেন মিডিয়ার পাতায়।
ফিটনেস ফ্রিক মালাইকা। নিজের কেরিয়ারের শুরুর সময় থেকেই অভিনেত্রী নিজের ফিটনেস ও ফিগার নিয়ে ভীষণভাবে সচেতন। অবশ্য একথা আর আলাদাভাবে বলার অপেক্ষায় রাখে না। অভিনেত্রীর অনুরাগীদের একথা অজানা নয়। প্রায়ই অভিনেত্রী সোশ্যাল মিডিয়ার পাতায় উঠে আসেন নিজের ফিটনেসের সূত্র ধরেই। সম্প্রতি আবারো সেই সূত্রেই একাংশের নজর কেড়েছেন তিনি। যোগা ক্লাস থেকে বের হওয়ার সময়ই পাপারাজিৎদের নজর কেড়েছেন অভিনেত্রী। আপাতত, সেই ঝলকই রীতিমতো ভাইরাল নেটদুনিয়ায়।
সাম্প্রতিক ঝলকে অভিনেত্রীকে নিজের বান্দ্রার যোগা ক্লাস থেকেই বের হতে দেখা গিয়েছে। এই জায়গায় তাকে প্রায়দিনই দেখা যায়। এদিন ছাই রঙের উপযুক্ত শরীরচর্চার পোশাকেই দেখা গিয়েছিল অভিনেত্রীকে। একেবারে ক্যাজুয়াল লুকেই হাতে ফোন ও জলের বোতল নিয়ে হেঁটে আসছিলেন অভিনেত্রী। হাসিমুখে কথাও বলেছেন গেটের দারোয়ানের সাথে। আর সেও যে অভিনেত্রীর ব্যবহারে রীতিমতো আপ্লুত, সেকথা তার হাসিতে স্পষ্ট হয়েছে। বলাই বাহুল্য, সম্প্রতি আবারো অর্জুন প্রেমিকা নিজের ফিটনেসের সূত্র ধরেই মিডিয়ার পাতায় চর্চায় উঠে এসেছেন। আপাতত, পাপারাজিৎদের সূত্রেই সেই ঝলকই নজর টেনেছে অধিকাংশ নেটনাগরিকদের।
টলিউডের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক সম্প্রতি রাজনীতিতে যোগ দিয়ে নতুন অধ্যায় শুরু করেছেন। রাজ্যসভার সাংসদ…
কলকাতা নাইট রাইডার্স—এক সময় আইপিএলের অন্যতম সফল দল। তিনবার ট্রফি জেতা এই ফ্র্যাঞ্চাইজির নাম শুনলেই…
ভোটের আবহে ফের তোলপাড় বাংলা! প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে শনিবার সকালেই হানা দিল এনফোর্সমেন্ট…
আমেরিকা ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তার জেরে আন্তর্জাতিক বাজারে অস্থিরতা তৈরি হয়েছে, যার সরাসরি…
আসন্ন ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্য রাজনীতিতে বড়সড় চমক দিল ভারতীয় জনতা…
Honda-র জনপ্রিয় কমিউটার বাইক SP160 এখন তরুণ প্রজন্মের পছন্দের শীর্ষে। বাজারে Honda-র দীর্ঘদিনের সুনাম এবং…