Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

সৌন্দর্য্যে মালাইকা ঐশ্বরিয়াকে টেক্কা দেবেন মির্জাপুর সিরিজের মুন্না ভাইয়ার বোন, ছবি দেখলে হুঁশ উড়বে

Updated :  Sunday, December 18, 2022 6:27 PM

আজকালকার দিনে সকলের কাছেই বিনোদনের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়া। সাধারণ মানুষ থেকে শুরু করে বড় বড় সেলিব্রেটিরা এই সোশ্যাল মিডিয়া ব্যবহার করে থাকেন। সামাজিক মাধ্যমে বোল্ড ছবি পোস্ট করে প্রায় চর্চার কেন্দ্রবিন্দুতে আসেন বিভিন্ন অভিনেত্রী। আসলে ফ্যানদের তাদের প্রিয় তারকার অভিনয় ক্যারিয়ারের পাশাপাশি নজরে থাকে তাদের ব্যক্তিগত জীবনও। তাই তো তারকারা কিছু পোস্ট করলেই তা চোখের পলকে ইন্টারনেটে ব্যাপক ভাইরাল হয়ে যায়।

কিছুদিন আগেই ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল ওয়েব সিরিজ মির্জাপুর। পঙ্কজ ত্রিপাঠীর মত বড় অভিনেতা এই ওয়েব সিরিজের লিড রোলে অভিনয় করেছেন। এই ওয়েব সিরিজের অ্যাকশন সিকোয়েন্স এবং রক্ত গরম করা ডায়লগ পছন্দ হয়েছে সকলের। ওয়েব সিরিজ এর প্রত্যেকটি চরিত্র যেমন গুড্ডু ভাইয়া, কালীন ভাইয়া বা বিনা ত্রিপাঠী প্রত্যেকেই নেটিজেনদের মন জয় করে নিয়েছে। বিশেষ করে এই ওয়েব সিরিজের পর জনপ্রিয়তা বেড়েছে মুন্না ভাইয়া চরিত্রের।

এই মুন্না ভাইয়া চরিত্রে অভিনয় করে ব্যাপক নাম কামিয়েছেন অভিনেতা দিব্যেন্দু শর্মা। তার ডায়লগ ডেলিভারি এবং সাথে সাথে মুখের এক্সপ্রেশন মন জয় করে নিয়েছে আপামর নেটজনতার। তবে আজকের এই প্রতিবেদন তাকে নিয়ে নয়। আপনাদের জানিয়ে রাখি দিব্যেন্দু শর্মার বোন অদিতি শর্মা দেখতে অত্যন্ত সুন্দরী এবং সৌন্দর্যের নিরিখে তিনি মালাইকা বা ঐশ্বরিয়াকে ক্লিন বোল্ড করে দিতে পারেন। তাঁর সাধারণ ও নির্দোষ মুখের ভাব তাঁকে আরও সুন্দরী করে তোলে।