Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

কালো বিকিনিতে সেক্সি ডান্স করলেন ভোজপুরি অভিনেত্রী Namrita Malla, নাচের ভিডিও ভাইরাল (Watch Video)

Updated :  Tuesday, March 21, 2023 6:01 PM

ভোজপুরি অভিনেত্রী নম্রতা মাল্লা জেনিত নিজের বোল্ড লুকের জন্য আবারো ভাইরাল হয়েছেন নেটমাধ্যমের পাতায়। ৩১ বছর বয়সেও তিনি প্রতিমুহূর্তে রীতিমতো উষ্ণতা ছড়ান তার ভক্তদের মনে। আগুন লাগিয়ে দেন নেটদুনিয়ার পাতাতেও। সম্প্রতি নিজের শেয়ার করে নেওয়া রিল ভিডিওর সূত্র ধরেই চর্চার আলোয় তিনি। বলাই বাহুল্য, অভিনেত্রীর সাম্প্রতিক লুক রীতিমতো উষ্ণতা ছড়িয়েছে গোটা মিডিয়ামহলে।

সোশ্যাল মিডিয়ায় প্রায়ই বোল্ড ও লাস্যময়ী অবতারে আবির্ভূত হন নম্রতা। ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রিতে তিনি অত্যন্ত পরিচিত মুখ। একাধিক হিন্দি মিউজিক ভিডিওতেও কাজ করেছেন তিনি। ইউটিউবের অন্যতম স্টার নম্রতা, সেকথা অবশ্য আলাদাভাবে বলার অপেক্ষা রাখছে না। ‘রাজা জি’ নামক একটি গানের সাথে মিউজিক ভিডিও বানিয়েই নিজের কেরিয়ার শুরু করেছিলেন অভিনেত্রী। তবে পরবর্তীকালে খুব অল্পসময়ের মধ্যেই ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রিতে নিজের পায়ের তলার মাটি শক্ত করে ফেলেছেন নম্রতা।

১৯৮৯ সালের ৩’রা নভেম্বর দিল্লিতে জন্মেছিলেন তিনি। ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রি ও ইউটিউবের পাশাপাশি সোশ্যাল মিডিয়ার সেনসেশন নম্রতা। নিজের হট লুকের জন্যই বেশিরভাগ সময় চর্চিত হন তিনি, তা তার সোশ্যাল মিডিয়ার পাতায় চোখ রাখলেই স্পষ্ট হবে। নেটমাধ্যমে এই অভিনেত্রীর ভক্তের সংখ্যা নেহাতই কম নয়। তার এক ঝলক দেখার অপেক্ষায় থাকেন লাখো মানুষ। নেটমাধ্যমে তার ফলোয়ার্স সংখ্যাও চোখে পড়ার মতো।

তবে এই মুহূর্তে নিজের যে রিল ভিডিওর সূত্র ধরে চর্চিত অভিনেত্রী সেখানে, কালো বিকিনিতেই পুরানো বলিউডের গানের তালেই দেখা মিলেছে তার। নিজের এই সাম্প্রতিক রিল ভিডিওতে ‘মেরা দিল ইয়ে পুকারে’এর রিমিক্স ভার্সানের তালেই দেখা মিলেছে নম্রতার। এদিন ভিডিওটি বানানোর সময় খোলা চুলে, হালকা মেকাপে, মানানসই হাই হিলেই ছিলেন অভিনেত্রী। সবসময়ের মতো এবারও নিজের বোল্ড লুকই শেয়ার করেছিলেন এই ভোজপুরি অভিনেত্রী। বলাই বাহুল্য আপাতত, তার সেই লুক ঘুম উড়িয়েছে তার ভক্তমহলের একাংশের। তাপমান বাড়িয়েছে গোটা মিডিয়ামহলেরও। আপাতত , পুরনো বলিউডের গানের তালেই সকলের মন কেড়ে নিয়েছেন নম্রতা।