রাজ্য

প্রার্থী হয়ে দাঁড়াবেন স্বয়ং মুখ্যমন্ত্রী, ঘোষণার পরই নন্দীগ্রামে দেখা গেল ‘দিদি’ র নামের দেওয়াল লিখন

সোমবার তথা গতকাল মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ঘোষণা করেছিলেন বিধানসভা নির্বাচনে লড়বেন নন্দীগ্রাম থেকে। ২৪ ঘণ্টা পেরনোর আগেই তৃণমূল সুপ্রিমোর নাম দেওয়ালে লেখা শুরু হল কেন্দেমারি এবং তার আশেপাশের এলাকায়। নন্দীগ্রামের বিভিন্ন এলাকায় ইতি মধ্যে তৎপরতার সাথে শুরু হয়ে গিয়েছে কাজ।

নন্দীগ্রামের সভা থেকে সোমবার তথা গতকাল তৃণমূল দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্টভাষায় বলেন,”আমি আমার দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সিকে বলব নন্দীগ্রাম থেকে প্রার্থী হিসেবে যেন আমার নাম টা লেখা হয়ে থাকে। আমি নন্দীগ্রামের মানুষের মাঝে থেকে তাদের জন্য কাজ করে যেতে চাই।” উপস্থিত জনগণের তথা উপস্থিত জনতার উদ্দেশে একাত্মতার বার্তা দিয়ে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বলেন,”আমি ভালাবাসার টানে নিজেকে দূরে সরিয়ে রাখতে পারিলাম না।” তৃণমূল সুপ্রিমোর এই ঘোষণার পর গুঞ্জন শুরু হয় তার নেওয় এই সিদ্ধান্ত টিকে নিয়ে। এই সিদ্ধান্ত সঠিক নাকি না, তা নিয়ে নানা মন্তব্য করেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। এমন অবস্থায় সভা থেকেই প্রার্থীর নাম ঘোষণা নিয়ে তৃণমূল দলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তার বক্তব্য,”তৃণমূল একটা কোম্পানি। ওরা কোনও সভা থেকে সহজেই প্রার্থীর নাম ঘোষণা করতেই পারে। কিন্তু গেরুয়া শিবির এভাবে কিছু করবেনা, তবে মাননীয়াকে নন্দীগ্রামে কম করে ৫০ হাজার ভোটে হারাব আমরা। নয় রাজনীতি ছেড়ে দেব।”

এসবের মাঝেই মঙ্গলবার দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে দেওয়াল লিখন শুরু হয়ে গিয়েছে নন্দীগ্রামের কেন্দেমারি এবং তার আশেপাশের এলাকায়। ইতিমধ্যেই বেশ কয়েকটি দেওয়াল লিখন শেষও হয়েছে। বেশ কয়েকটির কাজ চলছে। প্রসঙ্গত উল্লেখ্য, ভোটের দিনক্ষণ এখনও ঠিক হয়নি। ফলত প্রার্থীর নাম ঘোষণাও হয়নি। তার আগেই নন্দীগ্রাম থেকে ভোটে লড়বেন বলে জানিয়েছেন তৃণমূল সুপ্রিমো।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026