মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সভা চলাকালীন আরো একবার বিক্ষোভের সম্মুখীন হল রাজ্য তৃণমূল কংগ্রেস। হুটমুরা জনসভাতে পুরুলিয়ার স্বনির্ভর গোষ্ঠীর প্রশিক্ষকরা মৃদু বিক্ষোভ দেখিয়েছেন। আর এই কারণে মেজাজ হারিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও ঠিক তার পরে সমস্যা সমাধানের চেষ্টা করা হবে বলে তিনি আশ্বাস দিয়েছেন।
স্বনির্ভর গোষ্ঠীর প্রশিক্ষকরা চুক্তির ভিত্তিতে কাজ করে থাকেন এবং কাজের শেষে তাদের বেতন দেওয়া হয়। কিন্তু কোন মাসিক বেতনের বন্দোবস্ত তাদের কাছে নেই। স্বনির্ভর গোষ্ঠীর প্রশিক্ষকরা বর্তমানে মাসিক বেতনের দাবিতে মুখ্যমন্ত্রীর কাছে বিক্ষোভ জানিয়েছেন। পুরুলিয়ার হুটমুরা জনসভাতে মুখ্যমন্ত্রী বক্তৃতা দেওয়ার সময় বিক্ষোভ দেখাতে শুরু করেন সেই প্রশিক্ষকরা। মুখ্যমন্ত্রীর অভিযোগ, বিজেপি পরিকল্পনা মাফিক তার সভায় অশান্তি করার জন্য এই সমস্ত করছে। তিনি হুঁশিয়ারি দিয়েছেন, এই সমস্ত চলতে থাকলে আগামী দিনে বিজেপির সভাতেও বিশৃঙ্খলা তৈরি করা হবে। যদিও তারপরে বিক্ষোভকারীদের সমস্যা সমাধানের চেষ্টার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী।
এদিন একাধিক ইস্যুতে গেরুয়া শিবির কে খোঁচা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গেরুয়া শিবির রাজ্যে শুধুমাত্র বিশৃঙ্খলা তৈরি করার জন্য রয়েছে বলেও তার কটাক্ষ। বিজেপি মাওবাদীদের মতো ভয়ঙ্কর। বিষাক্ত সাপ, বিরসা মুন্ডা কে অপমান করেছে। অন্যের ছবিতে মালা দিয়েছে। রাজ্যে এরকম করলে মুখে প্লাস্টার দিয়ে দেবে রাজ্যবাসী।” বললেন মমতা। তার দাবি,” এরা ভোট নিয়ে দিল্লি পালিয়ে গিয়েছে। ভোটের আগে মণ্ডা মিঠাই, ভোটের পরে কাচকলা।” কড়া ভাষাতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বিজেপির বিরুদ্ধে আক্রমণ শানালেন পুরুলিয়ার সভা থেকে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…