বোলপুরের সভা থেকে তৃণমূল সুপ্রিমো একের পর এক তোপ দেগেছেন পদ্ম শিবিরের দিকে। এইদিন তার মুখে আরও একবার শোনা গিয়েছে বহিরাগত তথ্য। এছাড়াও এইদিন বিজেপিকে কটাক্ষ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন,”এক দুই জন বিধায়ককে কিনে নিলেই তৃণমূলকে কেনা যায়না।”এছাড়াও এইদিন গ্রাম ও শহর বাসীকে সাবধান করেছে মুখ্যমন্ত্রী তথা তৃণমূলের দলনেত্রী। তিনি এইদিন বিজেপিকে বহিরাগত তথ্যে কটাক্ষ করে বলেছেন,”গ্রাম এবং শহরের বাসিন্দারা সাবধান হন। দেখবেন ১০ জনের মধ্যে ওদের ২ জন বহিরাগত। তারা আপনাকে এসে ওদের কথা বোঝাবে। সাবধান হোন। কৃষকদের জন্য কেন আনা হয়েছে এই কালা বিল? ওরা এক মাস ধরে ঘরে বসে রয়েছে। টাকা দিয়ে কয়েকটা বিধায়ক কিনে নিলেই তৃণমূলকে কেনা যায়না। আমাদের দল একটা বটবৃক্ষ। তা ভাঙা এত সহজ নয়। এদের দলের পতাকা বহন করেন এজেন্সির লোকেরা।”
এখানেই থামেননি মমতা বন্দ্যোপাধ্যায়। রবীন্দ্র নাথা ঠাকুর এবং গান্ধীজীর কথা তুলে তিনি আরও বলেছেন,” যারা গান্ধীজীকে খুন করল তারা আজকে ওই দলের নেতা। রবীন্দ্রনাথ ঠাকুরকে যারা সব অপমান করল, তারা আজ ওই দলের নেতা। বিশ্বভারতীর উপাচার্য আর কাউকে খুঁজে পাননি। বেঁছে বেঁছে ওদের নিয়ে এসেছেন।” বহিরাগত ইস্যুকে কেন্দ্র করে এইদিন তৃণমূল দলনেত্রী বলেন,”প্রতিদিন মিথ্যাবানী দিয়ে যাচ্ছে। মনে হচ্ছে যেন রবীন্দ্রনাথ ঠাকুর নিজে চলে এসেছেন।” বহিরাগতদের দেখলেই এইদিন অভিযোগ দায়ের করতে বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার কথায়,”বহিরাগত দেখলেই পুলিশে অভিযোগ দায়ের করবেন। পুলিশ যদি অভিযোগ না নেয় তবে এসে আমাদের দাঁড়াবেন।”
এইদিন তিনি আরও বলেন,”রাজ্যে বর্গী আসছে। বর্গীর হাত থেকে বাংলাকে বাঁচাতে হবে।” তবে এখানেই থামেননি তিনি। তার চোখে এইদিন দেখা গিয়েছে জেতার হুঙ্কার। এইদিন দলনেত্রী বলেন,”বর্গীর হাত থেকে আমরা বাংলা বাঁচাব। ২০ সালের আগেই আমরা জিতব।”
প্রসঙ্গত উল্লেখ্য, আগের সপ্তাহে বোলপুরে বিশাল রোড শো করেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। তখন সেই বিষয়ে হুঙ্কার দিয়েছিলেন তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল(Anubrata Mondal)। তিনি বলেছিলেন, এই রোড শো থেকেও ২ গুন পরিমাণ রোড শো করবেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়( Mamata Banerjee) আজকের এই রোড শো তে রবীন্দ্র সংস্কৃতি তুলে ধরবেন বলে স্পষ্ট ধারণা প্রকাশ পেয়েছে শাসক দনের ভাবনা থেকে। এই রোড শো তে রয়েছে বাউল শিল্পীরা। যেই বাউলের বাড়িতে আগের দিন মধ্যাহ্নভোজন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তাকেও আজ দেখা গিয়েছে মুখ্যমন্ত্রীর পাশে।
Luke Grimes is enjoying fatherhood while stepping back into his role as Kayce Dutton in…
John Boyega’s Finn was one of the most exciting new characters introduced in The Force…
Chris Hemsworth and Elsa Pataky have been married for more than 15 years, and the…
The entertainment industry is buzzing after Paramount and Warner Bros. Discovery announced a $111 billion…
Madonna brought star power to Milan Fashion Week, making a surprise front-row appearance at Dolce…
The Real Housewives of Salt Lake City community is mourning alongside Mary Cosby after the…