রাজ্য

জয়ী বিধায়কদের নিয়ে নতুন মন্ত্রিসভা গড়তে তৃণমূল ভবনে বৈঠকে মমতা

গতকাল ২ মে একুশে বিধানসভা নির্বাচনের ভোটগণনা শুরু হয়েছে। নির্বাচনের শুরু থেকেই সবাই আশা করেছিল যে তৃণমূল বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে। কিন্তু বাস্তবে তৃণমূল ২০০ এর বেশি আসনে এগিয়ে রয়েছে এবং বিজেপি এখনও দুই অঙ্কের ঘর পার করতে পারেনি। এই পরিস্থিতিতে এটা নিশ্চিত যে বাংলার মসনদে আবারো বসছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তাই সময় নষ্ট না করেই আজ অর্থাৎ সোমবার দুপুরে তৃণমূল ভবনে দলের জয়ী বিধায়কদের বৈঠকে ডেকেছেন তিনি। আজ দুপুর ৩ টের সময় বৈঠক শুরু হবে। এই বৈঠকে সর্বপ্রথম রাজ্যের ভয়ংকর করোনা পরিস্থিতি কি করে মোকাবিলা করা যাবে, তা নিয়ে আলোচনা করা হবে।

দলীয় সূত্রে জানা গিয়েছে আজকের বৈঠকে নতুন মন্ত্রিসভা গঠন নিয়েও কথা বলতে পারেন মুখ্যমন্ত্রী। এমনকি বিদায়ী মন্ত্রিসভার অনেকেই নতুন মন্ত্রিসভায় নাও থাকতে পারেন। এবার হয়তো মমতার নতুন মন্ত্রিসভায় দেখা যাবে এক ঝাঁক নতুন মুখকে। এই মন্ত্রিসভা গঠনের ব্লু প্রিন্ট তৈরি করে নিয়েছেন তৃণমূল সুপ্রিমো। তাই আজকেই বৈঠক করার পর রাজভবনে যাবেন তিনি। সেখানে গিয়ে রাজ্যের রাজ্যপাল জগদীপ ধনকরের কাছে তৃতীয়বারের সরকার তৈরি করার প্রস্তাব দেবেন তিনি।

অন্যবার মমতার শপথ গ্রহণ বা মন্ত্রিসভার শপথ গ্রহণ হয় রেড রোডে। সেই অনুষ্ঠানে উপস্থিত থাকেন বিরোধী বিজেপি নেতারাও। কিন্তু এবার করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে হয়তো এরকম সমাবেশ হবে না এবং অন্যান্য কোন নেতাকে আমন্ত্রণ জানানো হবে না। জানা যাচ্ছে, নতুন বিধায়কদের নিয়ে মন্ত্রিসভার শপথ গ্রহণ হবে রাজভবনে। বিধানসভা কর্তৃপক্ষের তত্ত্বাবধানে কোভিড বিধি মেনে এই কাজ করা হবে।

Anirban Kundu

Recent Posts

Sunidhi Chauhan: ‘চোখে চোখে কথা বলো’, বাংলা গান গেয়ে মঞ্চ কাঁপালেন সুনিধি চৌহান, দেখুন ভাইরাল ভিডিও

কলকাতার মঞ্চে নামতেই যেন আগুন ধরালেন বলিউডের জনপ্রিয় গায়িকা সুনিধি চৌহান। একের পর এক হিট…

March 27, 2026

ভোটের আগেই বিস্ফোরক চাল! নির্যাতিতার মাকে সামনে রেখে ভবানীপুরে মমতার বিরুদ্ধে বড় লড়াই, মাস্টারপ্ল্যান শুভেন্দুর

ভোটের মুখে রাজ্যের রাজনীতি আরও উত্তপ্ত হতে শুরু করেছে। বিশেষ করে ভবানীপুর কেন্দ্রকে ঘিরে তৈরি…

March 27, 2026

বছরে ১৩ বার নয়—এবার একবার রিচার্জেই পুরো মাস, Jio-Airtel-VI-র বড় চমক

প্রতি ২৮ দিনে রিচার্জ করতে করতে বিরক্ত? মাস শেষ হওয়ার আগেই প্ল্যান শেষ—এই সমস্যায় ভুগছেন…

March 27, 2026

যুদ্ধের মাঝেই তেলের দামে বড় ধাক্কা! এক ঝটকায় ১০ টাকা শুল্ক কমিয়ে মাস্টারস্ট্রোক কেন্দ্রের

মধ্যপ্রাচ্যে যুদ্ধের উত্তেজনা যখন তেলের বাজারকে অস্থির করে তুলেছে, ঠিক তখনই বড় সিদ্ধান্ত নিয়ে সাধারণ…

March 27, 2026

আজই ডাবল অ্যাটাক! দুপুরে তাপদাহে দমবন্ধ, বিকেলে কালবৈশাখীর তাণ্ডব—একদিনেই উলটে যাবে আবহাওয়া

আজকের আবহাওয়া একেবারে অদ্ভুত আচরণ করতে চলেছে। সকাল থেকে দুপুর পর্যন্ত থাকবে চরম গরম, আর…

March 27, 2026

এক লাফে রেকর্ড ছুঁল সোনার রেট, মধ্যবিত্তের নাগালের বাইরে সোনা, কলকাতায় আজ কত জানলে হতবাক হবেন

চৈত্র মাসের শেষ দিকে এসে সোনার বাজারে কার্যত আগুন লেগেছে। কলকাতায় আজ সোনার দামে এমন…

March 26, 2026