রাজ্য

‘আলাপন বন্দ্যোপাধ্যায়কে ছাড়বে না রাজ্য সরকার’, সরাসরি মোদিকে চিঠি মমতার

গত শুক্রবার থেকে বঙ্গ রাজনীতিতে আলোচ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে হঠাৎ করে রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে দিল্লিতে ডেকে নেওয়ার প্রসঙ্গ। তার হাতে মাত্র আর কয়েক ঘন্টা সময়। তার মধ্যেই আলাপন বন্দ্যোপাধ্যায়কে সিদ্ধান্ত নিতে হবে তিনি দিল্লি পাড়ি দেবেন কিনা। এমনকি এরমধ্যেই নবান্ন থেকে কেন্দ্রকে চিঠি পাঠানো হয়েছে যে তারা এই মুহূর্তে রাজ্যের মুখ্যসচিবকে ছাড়তে পারবে না। কিন্তু এই বিষয়ে কেন্দ্রের তরফ থেকে আর কোন জবাব আসেনি। তাই আজ অর্থাৎ সোমবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সরাসরি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আলাপন ইস্যুতে দীর্ঘ চিঠি লিখে পাঠিয়েছেন।

চিঠির প্রথমে মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে কেন্দ্রের এমন সিদ্ধান্তে তিনি রীতিমতো হকচকিয়ে গেছেন। এরকম একতরফা বিচার মেনে নেওয়া যায় না। প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী চিঠিতে লিখেছেন, “পশ্চিমবঙ্গ সরকার এই মুহূর্তে রাজ্যের মুখ্যসচিবকে ছাড়তে পারবেন না এবং ছাড়বেন না। রাজ্য সরকারের এই করোনা ও যশ ঘূর্ণিঝড়ের পর আলাপন বন্দ্যোপাধ্যায়কে খুবই প্রয়োজন। কিছুদিন আগের বর্ধিত মেয়াদের চিঠি অনুযায়ী আরও ৩ মাস মুখ্যসচিব থাকতে পারবেন আলাপন বন্দ্যোপাধ্যায়। এই বিষয়ে আগের প্রযোজ্য আইন অনুসারে মুখ্যসচিবের মেয়াদ বৃদ্ধি কার্যকর বৈধ করতে হবে।”

প্রসঙ্গত উল্লেখ্য, অনেকেই মনে করছেন কলাইকুন্ডায় প্রধানমন্ত্রীর বৈঠকে মুখ্যমন্ত্রীর সাথে মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় বেরিয়ে যাওয়ায় তার সাথে এমন ব্যবহার করছে কেন্দ্র। আসলে রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের চাকরির মেয়াদ তিন মাস বৃদ্ধি করা হয়েছিল। সেই অনুযায়ী তার চলতি মাসে দিল্লি যাওয়ার কথা নয়। কিন্তু হঠাৎই কেন্দ্র আলাপন বন্দ্যোপাধ্যায়কে চিঠি পাঠিয়ে দিল্লিতে যাওয়ার নির্দেশ দেয়। কেন্দ্র সরকারের এমন কাজ কোনভাবেই মেনে নেয়নি রাজ্য সরকার। নবান্ন থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয় যে তারা এখন আলাপন বন্দ্যোপাধ্যায়কে ছাড়তে পারবেন না।

Anirban Kundu

Recent Posts

মাসে কটা LPG সিলিন্ডার বুক করতে পারবেন? নতুন নিয়ম না জানলে সমস্যায় পড়বেন

দেশ জুড়ে এলপিজি গ্যাস নিয়ে পরিস্থিতি দ্রুত বদলাচ্ছে। আন্তর্জাতিক বাজারে অস্থিরতার প্রভাব এবার পড়েছে ভারতের…

March 27, 2026

Sunidhi Chauhan: ‘চোখে চোখে কথা বলো’, বাংলা গান গেয়ে মঞ্চ কাঁপালেন সুনিধি চৌহান, দেখুন ভাইরাল ভিডিও

কলকাতার মঞ্চে নামতেই যেন আগুন ধরালেন বলিউডের জনপ্রিয় গায়িকা সুনিধি চৌহান। একের পর এক হিট…

March 27, 2026

ভোটের আগেই বিস্ফোরক চাল! নির্যাতিতার মাকে সামনে রেখে ভবানীপুরে মমতার বিরুদ্ধে বড় লড়াই, মাস্টারপ্ল্যান শুভেন্দুর

ভোটের মুখে রাজ্যের রাজনীতি আরও উত্তপ্ত হতে শুরু করেছে। বিশেষ করে ভবানীপুর কেন্দ্রকে ঘিরে তৈরি…

March 27, 2026

বছরে ১৩ বার নয়—এবার একবার রিচার্জেই পুরো মাস, Jio-Airtel-VI-র বড় চমক

প্রতি ২৮ দিনে রিচার্জ করতে করতে বিরক্ত? মাস শেষ হওয়ার আগেই প্ল্যান শেষ—এই সমস্যায় ভুগছেন…

March 27, 2026

যুদ্ধের মাঝেই তেলের দামে বড় ধাক্কা! এক ঝটকায় ১০ টাকা শুল্ক কমিয়ে মাস্টারস্ট্রোক কেন্দ্রের

মধ্যপ্রাচ্যে যুদ্ধের উত্তেজনা যখন তেলের বাজারকে অস্থির করে তুলেছে, ঠিক তখনই বড় সিদ্ধান্ত নিয়ে সাধারণ…

March 27, 2026

আজই ডাবল অ্যাটাক! দুপুরে তাপদাহে দমবন্ধ, বিকেলে কালবৈশাখীর তাণ্ডব—একদিনেই উলটে যাবে আবহাওয়া

আজকের আবহাওয়া একেবারে অদ্ভুত আচরণ করতে চলেছে। সকাল থেকে দুপুর পর্যন্ত থাকবে চরম গরম, আর…

March 27, 2026