রাজ্য

আবারও বাংলার ক্লাবগুলিকে আর্থিক অনুদান মুখ্যমন্ত্রীর, প্রাক্তন খেলোয়াড়রাও পাবেন পেনশন

প্রতিবারের মতো এইবারও রাজ্যের ক্লাবগুলোকে অনুদান দিচ্ছে রাজ্য সরকার। তবে এইবার আর নতুন কোনও ক্লাব নয়, পুরনো ৮ হাজার ২৮৯ টি ক্লাবকেই দেওয়া হবে অনুদান। সোমবার তথা আজ নেতাজি ইন্ডোরে ‘খেলাশ্রী’ অনুষ্ঠানে এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এর সাথে প্রাক্তন খেলোয়াড়দের ১০০০ টাকা করে পেনশন দেওয়ার কথাও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। উদ্বোধন করেন কিশোর ভারতী ক্রীড়াঙ্গন।

এইদিন অনুষ্ঠানের শুরুতেই মমতা বেশ কিছু প্রকল্পের উদ্বোধন করেন। তারপরই জানান, ক্রীড়াক্ষেত্রে ১৬ জনকে ‘খেল সম্মান’, ২৬ জনকে ‘বাংলার গৌরব’, সাতজনকে ‘ক্রীড়াগুরু’, একজনকে ‘জীবনকৃতি’ পুরস্কার দেওয়া হয়েছে। এরপরই তিনি ক্লাবগুলোকে এক লক্ষ টাকা করে আর্থিক অনুদান দেওয়ার কথা ঘোষণা করেন। বলেন, “৮, ২৮৯টি ক্লাবকে এবার ৮২ কোটি ৮৯ লক্ষ টাকা অনুদান দেওয়া হয়েছে। তবে ক্লাবগুলোকে সাহায্য করার জন্য অনেক বাবুদের আবার রাগ হয়। কিন্তু এই ক্লাবগুলোই মানুষের পাশে থাকে। নানা ধরনের কর্মসূচি গ্রহণ করে।”

এর সাথে হকির অ্যাস্টোটার্ফের জন্য ২০ কোটি টাকা বরাদ্দ করার কথা জানান। কর্মসংস্থানের কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন,”এইদিন ৭২ হাজার কোটি টাকার প্রজেক্টের উদ্বোধন করা হল। সেখানেই ৩ লাখ ২৯ হাজার ছেলে মেয়ের চাকরি হবে। বিনিয়োগের সবচেয়ে বড় দরজা হল বাংলা। আগামী পাঁচ বছরে আরও দেড় কোটি সংস্থান হবে।”

এদিন নেতাজি ইন্ডোরে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের বিশিষ্ট ক্রীড়াবিদদের অনেকেই। মঞ্চে বক্তৃতা রাখার সময় মুখ্যমন্ত্রী তাঁদের ধন্যবাদও জানান। পাশাপাশি বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের দ্রুত আরোগ্যও কামনা করেন। এরপরই তিনি প্রাক্তন খেলোয়াড়দের জন্য ১০০০ টাকা করে পেনশন দেওয়ার কথা ঘোষণা করেন। পাশাপাশি মমতার আরও ঘোষণা, আগামী দিনে রাজ্যজুড়ে ১০০ জনকে বাছা হবে। তাঁরা যখনই বাইরে কোনও ইভেন্টে যাবেন, তাঁদের সমস্ত খরচ বহন করবে রাজ্য সরকার।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026