রাজ্য

টার্গেট বিধানসভা নির্বাচন, অনুব্রতের গড়ে আসতে চলেছেন নাড্ডা-রাজনাথ-স্মৃতি-যোগী

সামনেই আসছে বিধানসভা নির্বাচন। এবারের হাই ভোল্টেজ ভোটে বাংলা দখলে মরিয়া গেরুয়া শিবির। একাধিকবার শীর্ষ নেতৃত্ব আসছেন বাংলায়। জেলায় জেলায় নানা কর্মসূচি পালন করছেন তারা। এইবার গেরুয়া শিবিরের টের্গেট অনুব্রত মণ্ডলের গড়। বিজেপির সর্ব ভারতীয় সভাপতি জেপি নাড্ডা (J P Nadda), স্মৃতি ইরানি, রাজনাথ সিং, যোগী আদিত্যনাথ এবং একাধিক রাজ্য নেতৃত্ব আসতে চলেছেন বীরভূমের বিভিন্ন দিকে।

মঙ্গলবার অনুব্রতের গড়ে আসতে চলেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। এইদিন বেলা ১২ টা নাগাদ তারাপীঠ হ্যালিপ্যাডে যাবে তার বিমান। সাড়ে ১২ টা নাগাদ হেলিকপ্টারে তারাপীঠ মন্দিরে পৌছানোর কথা জেপি নাড্ডার। সেখানে পুজো দেবেন। জানা গিয়েছে, প্রতিদিন বারোটা নাগাদ তারাপীঠ মন্দিরের দরজা বন্ধ হয়ে যায়। তবে নাড্ডার জন্য খোলা রাখা হবে দরজা। আটজন পুরোহিতের করোনা টেস্টও করানো হয়েছে। তারামাকে বেনারসী দিতে চলেছেন জেপি নাড্ডা। তাকে মণ্ডা প্রসাদ হিসেবে দেওয়া হবে।

তারপর ছিলার মাঠে যাওয়ার কথা। জনসভায় রাখতে পারেন বক্তৃতা। তারপরই পরিবর্তন যাত্রার সূচনা করবেন। সোমবার বিকেলে সরেজমিনে মাঠ পরিদর্শন করতে পারেন কৈলাস বিজয়বর্গীয় (Kailash Vijayavargiya), মুকুল রায়েরা (Mukul Roy)। এরপর ঝাড়গ্রামে চলে যাবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। সেখানেও পরিবর্তন যাত্রার সূচনা করার কথা তার। বিকেল পাঁচটা নাগাদ স্বাগত সভায় যোগ দেবেন। তারপর যাবেন শিলদা। ভৈরব মন্দিরে পুজো দেওয়ার পর যোগ দেবেন জনসভায়। তারপর আসবেন খড়গপুরে। সেখানেই রাত কাটানোর কথা বিজেপির সর্বভারতীয় সভাপতির। বুধবার কালিকুণ্ডায় বায়ুসেনা ছাউনি থেকে দিল্লির উদ্দেশে রওনা দেবেন জেপি নাড্ডা।

বীরভূম জেলা বিজেপি হতে জানা গিয়েছে, ৯ থেকে ১৩ ফেব্রুয়ারি গোটা জেলায় ৩২৮ কিমি পরিবর্তন যাত্রা করা হবে। তাতেই নেতৃত্ব দেবেন শীর্ষ বিজেপি নেতৃত্ব। নানুরে সভা করবেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)। ভোটের আগে অনুব্রতর গড়ের নেতানেত্রীদের উজ্জীবিত করতে আসবেন স্মৃতি ইরানি (Smriti Irani) এবং রাজনাথ সিংও (Rajnath Singh)। শোনা যাচ্ছে, বর্ধমানেও জনসভা করতে পারেন বিজেপির নেতারা। এছাড়াও বিজেপি নেতা শুভেন্দু অধিকারী, বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের মতো রাজ্য নেতৃত্ব তো রয়েছেন। তারা একাধিক জনসভা করতে পারেন। এ বিষয়ে যথেষ্ট উচ্ছ্বসিত পদ্ম শিবির । এই বিষয়ে বিজেপি বাংলার সভাপতি দিলীপ ঘোষ বলেন, “উন্নয়নের নামে রাজ্য সরকারের ভাঁওতাবাজির কথা সকলের সামনে তুলে ধরতেই আসবেন শীর্ষ নেতৃত্ব।”

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026