রাজ্য

নন্দীগ্রামে সভা শুরুর আগেই দেখা গেল “মমতা ব্যানার্জি গো ব্যাক” পোস্টার, চাঞ্চল্য তেখালিতে

আজ অর্থাৎ ১৮ জানুয়ারি সোমবার নন্দীগ্রামের তেখালিতে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) কিছুক্ষণের মধ্যেই জনসভা শুরু করবেন। তিনি আজ জনসভায় শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ও গেরুয়া শিবিরের বিরুদ্ধে অভিযোগ জানাবেন একপ্রকার স্পষ্ট। নন্দীগ্রামের (Nandigram) মানুষ যে এখনও শাসকদলের পাশে আছে তা বোঝাতেই এই জনসভা। খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গড়ে গিয়ে তৃণমূল কংগ্রেসের জয়ধ্বনি শুনতে চান। আসলে শুভেন্দু অধিকারী দলবদল করে বিজেপিতে যাওয়ার পর দাবি করেছে, “নন্দীগ্রামের মানুষ তৃণমূলের পাশে নেই। তারা ছিলো তাদের দাদা অর্থাৎ শুভেন্দু অধিকারীর পাশে।” এই পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকের নন্দীগ্রামের জনসভা রাজনৈতিকভাবে যথেষ্ট তাৎপর্যপূর্ণ তা বলাবাহুল্য।

কিন্তু আজকের জনসভা শুরু হওয়ার আগেই নন্দীগ্রামের বিভিন্ন জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় গো-ব্যাক পোস্টার দেখা গেল। আর তাতেই সকাল সকাল উত্তপ্ত হয়ে উঠেছে তেখালি। তৃণমূল পক্ষ থেকে দাবি করেছে, আগে যারা দাদার অনুগামী বলে পোস্টার ফেলত এই কাজ তাদের। অবশ্য এর জন্য জনসভায় কোন ক্ষতি হবে না। মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে চেনে। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজের দ্বারা উপকৃত হয়। তারা এতদিনে রাজ্য উন্নতি দেখেছে। একটা পোস্টার কিছু করতে পারবে না। আজকে জনসভায় প্রচুর জনসমাগম হবে।

আজ নন্দীগ্রামের আমদাবাদ গ্রামে বেশকিছু বিদ্যুতের খুঁটিতে ওই মমতা বন্দ্যোপাধ্যায় গো ব্যাক পোস্টার দেখা গিয়েছে। এই নিয়ে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর সভাস্থল কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে। সেখানে ব্যাপক মাত্রায় পুলিশ মোতায়েন করা হয়েছে। এই পোস্টর কে লাগালো সেই নিয়ে ইতিমধ্যেই পুলিশ তদন্তে নেমেছে। অবশ্য সব পোস্টার খুলে নেওয়া হয়েছে।

Anirban Kundu

Recent Posts

শেষ ওভারে ধাক্কা! জয়ের মুখ থেকে হার ছিনিয়ে নিল লখনউ, কেকেআরের টানা তৃতীয় পরাজয়

ইডেন গার্ডেন্সে আরেকটি রুদ্ধশ্বাস ম্যাচের সাক্ষী থাকল ক্রিকেটপ্রেমীরা। কলকাতা নাইট রাইডার্স বনাম লখনউ সুপার জায়ান্টস…

April 10, 2026

মাসে ৩০০০ টাকা ভাতা! মহিলাদের জন্য বড় চমক, ভোটের আগে মাস্টারস্ট্রোক বিজেপির?

২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি তাদের ‘সঙ্কল্প পত্র’ প্রকাশ করেছে, যা নিয়ে…

April 10, 2026

কিছুক্ষণেই শিলাবৃষ্টির প্রকোপ, দক্ষিণবঙ্গের ৫ জেলায় ঝড়ের ইঙ্গিত! বাড়বে গরমও

দক্ষিণবঙ্গের আবহাওয়ায় আচমকাই বদল। শুক্রবার সকাল থেকেই রোদ ঝলমলে আকাশ থাকলেও বাতাসে রয়েছে অস্বস্তিকর গুমোট…

April 10, 2026

শ্যামপুরে মনোনয়ন জমা হিরণের, প্রথম স্ত্রীর বিস্ফোরক খোঁচা! চর্চায় ব্যক্তিগত বিতর্ক

শ্যামপুর কেন্দ্রে মনোনয়ন পেশ করতেই ফের বিতর্কে জড়ালেন বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। এবার সরাসরি তাঁর…

April 10, 2026

ঘোষণা হয়েছিল, টাকা কোথায়? ৪% DA না পেয়ে ক্ষোভে ফুঁসছে শিক্ষক সমাজ, ভোটে বড় প্রভাবের আশঙ্কা!

বকেয়া মিটলেও মিলল না প্রতিশ্রুত মহার্ঘ্য ভাতা। রাজ্য সরকারের বাজেটে ঘোষিত ৪ শতাংশ ডিএ এখনও…

April 10, 2026

সাইকেলের থেকেও কম দামে বাইক! Honda Shine 100 নিয়ে মধ্যবিত্তের মধ্যে চরম উত্তেজনা

সাইকেলের থেকেও কম দামে বাইক! শুনতে অবাক লাগলেও বাস্তবে এমনই অফার নিয়ে বাজারে ঝড় তুলেছে…

April 10, 2026