রাজ্য

দুয়ারে সরকার প্রকল্পের সাফল্যের জন্য সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে চিঠি মমতার

মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ( Mamata Banerjee) এর মস্তিষ্কপ্রসূত দুয়ারে সরকার ইতিমধ্যেই বাজিমাত করে দিয়েছে। খুব অল্পদিনের মধ্যে এই প্রকল্প বেশ সাড়া ফেলেছে। এরকম সফল হয়তো খুব কম প্রকল্প হবে। এই কারণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সকলকে ধন্যবাদ জানিয়েছেন। জনপ্রিয়তার শীর্ষে বিনামূল্যে রাজ্যবাসীকে চিকিৎসা প্রদানের প্রকল্প স্বাস্থ্য সাথী। সেই স্বাস্থ্য সাথী প্রকল্পের সাফল্যের জন্য মুখ্যমন্ত্রীর লেখা চিঠি ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে। সমস্ত পরিষেবা সঙ্গে মিলছে এই চিঠি।

চিঠির প্রথমে তিনি প্রিয় সাথী বলে সকলকে সম্বোধন করেছেন। তারপর দুয়ারে সরকার প্রকল্প কিভাবে বাস্তবায়িত হয়েছে তা জানিয়েছেন তিনি। এরপর স্বাস্থ্য সাথীর কথা উল্লেখ করে মুখ্যমন্ত্রী লিখেছেন,”স্বাস্থ্য সাথী প্রকল্পে আপনাকে একজন উপভোক্তা হিসেবে অন্তর্ভুক্ত করতে পেরে এবং প্রকল্পের অধীন পরিষেবা দিতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। আগামী দিনে এই ধরনের সরকারি পরিষেবা দিয়ে জনসাধারণের জীবনের মানোন্নয়ন করতে পারব বলে আশা রাখি।” সবশেষে সকলকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

গত ডিসেম্বর মাস থেকে দুয়ারে দুয়ারে সরকার প্রকল্প শুরু করা হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে খুব সহজে আপনারা সরকারি সমস্ত প্রকল্পের সুবিধা পেয়ে যাচ্ছেন। প্রান্তিক স্তরের মানুষের কাছেও এই প্রকল্পের সুবিধা পৌঁছে দেওয়া হচ্ছে। তবে এইসব প্রকল্পের সাফল্য দেখে কিছুটা হলেও চিন্তার ভাঁজ বিজেপির কপালে। বিজেপি নেতৃত্ব কড়াভাবে এই প্রকল্পের নিন্দা করেছেন। কিন্তু তারপরেও অন্যান্য সমস্ত প্রকল্পের থেকে বেশি জনপ্রিয়তা লাভ করেছে মমতা ব্যানার্জির দুয়ারে দুয়ারে সরকার।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026