বুধবার একেবারে রাত ১২ টা নাগাদ নন্দীগ্রাম শহীদ দিবস উদযাপন করে সকলকে চমকে দিলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary)। এরপর সূচি অনুযায়ী বৃহস্পতিবার তৃণমূল শহীদ মঞ্চে এসে শুভেন্দু কে নাম না করে কড়া বার্তা দিয়েছে। সুব্রত বক্সী জানিয়েছেন, নন্দীগ্রাম আন্দোলন সাধারন মানুষের আন্দোলন আর সেই আন্দোলনের একজন নেত্রী হলে মমতা।
৭ জানুয়ারি অর্থাৎ বৃহস্পতিবার শহীদ স্মরণে শ্রদ্ধা জানানোর কথা ছিল শুভেন্দু অধিকারীর। পাশাপাশি তৃণমূল নিজেদের মতো করে এই অনুষ্ঠান পালন করার কথা ছিল। তাই বৃহস্পতিবার এই স্মরণ সভা ঘিরে রাজনৈতিক তরজা জমে ওঠার সম্ভাবনা ছিল প্রবল। হল ঠিক তেমনটাই। সুব্রত বক্সিরা শহীদ বেদীতে মালা দেওয়ার আগেই শুভেন্দু অধিকারী সেখানে এসে মালা দিয়ে গেলেন। শুভেন্দু বলে গেলেন,” আমি ছিলাম আছি এবং থাকব। এখন সামনে নির্বাচন। তাই অনেকেই আসবে।”
শুভেন্দুর মন্তব্যের পাল্টা সুব্রত বক্সী (Subrata Bakshi) বলেছেন, ” মমতা ক্ষমতায় আসার পর মাওবাদী হামলায় কোন প্রাণহানি হয়নি। ২৯টি প্রকল্পের মাধ্যমে মমতা পঞ্চায়েতের জন্য লড়াই করেছেন। বাংলার মাটিতে মমতার উন্নয়ন প্রতিহত করতে দিল্লি থেকে অনেকেই আসছেন। ক্ষমতায় আসার পর ৬৩ টি প্রকল্প নিয়ে কাজ করেছেন মমতা। সেই কাজের রিপোর্ট কার্ড নিয়ে ঘরে ঘরে গেছেন।
দিল্লির মসনদে পৌঁছাবেন মমতা। এই নির্বাচনকে বলে একটা সাধারণ নির্বাচন নয়, এটা সংবিধান রক্ষার লড়াই। আর নন্দীগ্রাম আন্দোলনের একজন নেত্রী তিনি হলেন মমতা। কেউ কেউ দাবি করেন ওই আন্দোলন তার ব্যক্তিগত। যদি গাছের দুটো চারটে পাতা খসে পড়ে তাহলে গাছের ওজন কমে না। একটা কথা মনে রাখা দরকার, তৃণমূল কোন হেলিকপ্টারে এসে পড়ে নি, ভুঁইফোড় নয়।”
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…