রাজ্য

৩ নাকি ১০% ডিএ? সাংবাদিকের প্রশ্নে মেজাজ হারালেন মুখ্যমন্ত্রী

৩ নাকি ১০%? কত শতাংশ দেওয়া হবে ডিএ? এইদিন এমনই এক প্রশ্নে রীতিমতো ক্ষুব্ধ হয়ে গেলেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ক্ষুব্ধ হয়ে তিনি বলেন,”এখন থেকেই লবি করছেন?” বৃহস্পতিবার রাজ্যের সরকারি কর্মীদের সাথে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সেখানে তিনি জানান, আগামী জানুয়ারিতে রাজ্য সরকারি কর্মীদের দেওয়া হবে ৩ শতাংশ ডিএ। এইদিন তিনি বলেন,” আপনাদের একটা ছোট কথা বলতে চাই আমি। প্রতি বছরই জানুয়ারি মাসে একটা ডিএ দেওয়া হয় রাজ্য সরকারি কর্মীদের। আমার ক্ষমতা থাক বাঁ না থাক, আপনারা আপনাদের ডিএ এইবার জানুয়ারিতেও পাবেন। ৩% ডিএ দেওয়া হবে আপনাদের। এই পরিস্থিতির মধ্যেও ডিএ পাবেন আপনারা।”

পড়ে একজন সাংবাদিক একটি প্রশ্ন করে মুখ্যমন্ত্রীকে। তার প্রশ্ন ছিল,তিন শতাংশ নাকি ১০ শতাংশ ভাতা?। তিনি বলেন ,” আপনি জানালেন, জানুয়ারি মাসে ডিএ বাড়ানো হবে, সেটা ৩% বাড়বে নাকি ১০%।” এই প্রশ্ন ভেসে আসার সাথে সাথেই নিজের কন্ট্রোল হারান মুখ্যমন্ত্রী। তিনি বলেন,” আমি তিন শতাংশ বলেছি। আপনি কে? কে বলছেন আপনি?” তার উত্তরে ওই সাংবাদিক বলেন,” আসলে আমরা শুনতে পারিনি। অডিয়োতে সমস্যা ছিল।”

তবে তাতেও রাগ কমেনি মুখ্যমন্ত্রীর। এরপর সাংবাদিক কিছু বললেই মুখ্যমন্ত্রী বলেন,”এখন থেকেই লবি করতে শুরু করেছেন? টাকাটা আপনিই দিয়ে দিন না। বা আপনার অর্গানাইজেশনকে বলুন টাকাটা দিয়ে দিতে। আপনি সোজা জিজ্ঞেস করতে পারতেন কত শতাংশ। তা না করে আপনি আমায় একটা সাবজেক্ট বলে দিলেন। তাতেই বোঝা যাচ্ছে সব। এইগুলো করবেনা। এইগুলো কখনও করবেন না।” সাংবাদিক অবশ্য বলেন,অডিও তে সমস্যা হচ্ছিল। তাই তিনি শুনতে পাননি। তখন মুখ্যমন্ত্রী দাবি করেন,আগেই তো দুই শতাংশ ডিএ দেওয়া হয়। এইবার তা ৩ শতাংশ করা হয়েছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026