রাজ্য

‘শীতলকুচিতে গণহত্যা হয়েছে’, কালো পোশাক পড়ে প্রতিবাদ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়

একুশে বিধানসভা নির্বাচনের দামামা বেজে গেছে বাংলায়। গতকাল চতুর্থ দফা নির্বাচন সম্পন্ন হয়েছে। চতুর্থ দফা নির্বাচনে কোচবিহারের শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলি চালানো নিয়ে এবং তাতে ৪ জনের মৃত্যুর ঘটনায় উত্তাল হয়েছে গোটা বঙ্গ রাজনীতি। এই ঘটনার তীব্র সমালোচনা করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ঘটনার প্রতিবাদে তৃণমূল সুপ্রিমো আজ আজ রবিবার সাংবাদিকদের মুখোমুখি কালো পোশাক পড়ে। সেই সাথে তিনি বলেছেন, “শীতলকুচিতে গণহত্যা হয়েছে।”

গতকাল চতুর্থ দফা নির্বাচনের শীতলকুচি ১২৬ নম্বর বুথে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা এলোপাতাড়ি গুলি চালায় এবং তাতে মৃত্যু হয় ৪ জন গ্রামবাসীর। এছাড়া প্রত্যক্ষদর্শীরা অভিযোগ জানিয়েছে যে একটি বাচ্চাকে মারধর করা হয় এই ঘটনার প্রতিবাদে জড়ো হয়েছিল গ্রামবাসী। তখনই কেন্দ্রীয় বাহিনীর জমায়েতের মধ্যে গুলি চালিয়ে দেয়। নির্বাচন কমিশন জানিয়েছে, জওয়ানরা আত্মরক্ষার জন্য গুলি চালিয়েছে। কিন্তু তা মানতে নারাজ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বরং তিনি উল্টে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ঘটনার দায় নিয়ে পদত্যাগ করার দাবি জানিয়েছেন। এছাড়াও আজ সাংবাদিক বৈঠকে তিনি কালো পোশাক পড়ে ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ করেছেন।

সাংবাদিক বৈঠকে উপস্থিত থেকে আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গ্রামের মৃত পরিবারের সদস্যদের সাথে ভিডিও কলে কথা বলেন। তিনি তখন বলেছেন, “কেন্দ্রীয় বাহিনী কেন পায়ে গুলি করল না? সরাসরি বুকে গুলি করার কি দরকার ছিল? টিয়ার গ্যাস ব্যবহার করতে পারত তো। বাহিনী আহত হওয়ার কোন ঘটনার খবর কেন পাওয়া যাচ্ছে না? কমিশন যা করছে সব নজিরবিহীন। শীতলকুচিতে আসলে গণহত্যা হয়েছে। নৃশংসভাবে কেন্দ্রীয় বাহিনী মানুষকে মেরে দিয়েছে। এর আগে ভোটে এমন হত্যাকাণ্ড কখনো দেখা যায়নি।”

 

Anirban Kundu

Recent Posts

ক্ষমতায় এলে বেকারদের মাসে ৪০০০ টাকা! যুব ভোটে বাজিমাত করতে বড় চাল অভিনেতা বিজয়ের

বিধানসভা ভোটের আগে বড় রাজনৈতিক চমক! পশ্চিমবঙ্গে ‘যুবসাথী’ প্রকল্পের সাফল্যের পর এবার সেই পথেই হাঁটতে…

March 30, 2026

বাবার ফেরার অপেক্ষায় সহজ… রাহুলের মৃত্যুর পর মুখ খুললেন স্ত্রী প্রিয়াঙ্কা

টলিউডের এক সময়ের জনপ্রিয় জুটি রাহুল-প্রিয়াঙ্কার জীবনের গল্পটা যেন সিনেমার মতোই ছিল—কিন্তু সেই গল্পের শেষটা…

March 30, 2026

১ এপ্রিল থেকে বড় বদল! অনলাইন পেমেন্টে নতুন নিয়ম, গ্রাহক সুরক্ষায় কড়া RBI

ডিজিটাল লেনদেন এখন দৈনন্দিন জীবনের অংশ। কিন্তু গ্রাহকদের সুরক্ষা বাড়াতে বড় সিদ্ধান্ত নিল রিজার্ভ ব্যাঙ্ক।…

March 30, 2026

পর পর চোটে ধাক্কা CSK-তে! ধোনির পর এবার ‘Baby AB’ও ছিটকে, প্রথম ম্যাচেই বিপদ

আইপিএল শুরুর আগেই বড় ধাক্কা চেন্নাই সুপার কিংস শিবিরে। একের পর এক চোটে দলের পরিকল্পনা…

March 30, 2026

বিজেপি নেতার পার্টিতে শাহরুখ! বাড়ছে কি রাজনৈতিক ঘনিষ্ঠতা? জল্পনা তুঙ্গে

বলিউডের বাদশা শাহরুখ খান সাধারণত সরাসরি রাজনৈতিক মন্তব্য এড়িয়েই চলেন। কিন্তু সাম্প্রতিক একটি ঘটনায় ফের…

March 30, 2026

সপ্তাহের শুরুতেই সোনায় আগুন! কলকাতায় দাম ছুঁলো রেকর্ড—কেন হু হু করে বাড়ছে হলুদ ধাতু?

সপ্তাহের প্রথম দিনেই সোনার বাজারে কার্যত আগুন লেগেছে। ৩০ মার্চ, সোমবার সকাল থেকেই কলকাতার বাজারে…

March 30, 2026