কয়লাকাণ্ডে ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে সিবিআই -এর নোটিশের পরিপ্রেক্ষিতে আজ ডানলপের সভা থেকে সরাসরি মোদীকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ‘ঘরের বউ’ রুজিরা এবং তার বোন মানেকা গভীরকে সিবিআই -এর জিজ্ঞাসাবাদের বিষয়ে ‘বাংলার মেয়েদের কয়লা চোর’ বলা হচ্ছে বলে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো।
এখানেই থামেননি মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর তিনি আনেন রুজিরার প্রসঙ্গ। সম্প্রতি তাকে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই কর্তৃপক্ষ। সেই বিষয়ে এইদিন মুখ্যমন্ত্রী বলেন,”একটি ঘরের মা-বোনদের বলছেন কয়লা চোর। আর তোমার সারা গায়ে ময়লা লেগে আছে। নোট বন্দির টাকা কোথায় গেল, নরেন্দ্র মোদী জবাব দাও। বিএসএসএল বিক্রি হচ্ছে কেন, নরেন্দ্র মোদী জবাব দাও। কোল ইন্ডিয়া বিক্রি হচ্ছে। কেন? জবাব দাও।”
প্রসঙ্গত উল্লেখ্য, সোমবার প্রধানমন্ত্রী মোদী ডানলপে একটি সভা করেছিলেন। ঠিক তার পরে এই দিন সেই একই মাঠে মমতা বন্দ্যোপাধ্যায় করেন জবাবী সভা। সেই সভার দিকেই নজর ছিল সবার। বলা ভালো, এই সভায় বার্তা নয়, হুঙ্কার শোনা গিয়েছে তৃণমূল নেত্রীর মুখে। এইদিন তিনি তোলাবাজি, কয়লা কাণ্ড একের পর এক বিষয় নিয়ে বিঁধেছেন প্রধানমন্ত্রীকে।মুখ্যমন্ত্রী এইদিন বলেন,”২২-২৩ বছরের মেয়েকে বলছে কয়লা চোর? বাংলার মেয়েরা কয়লা চোর? ঘরের বউকে বলছে চোর। আর আসল চোরদের নিয়ে নিজে বসে আছেন। আপনার সারা গায়ে কয়লা মাখা রয়েছে। নরেন্দ্র মোদীর গায়ে নোটবন্দীর ময়লা লেগে আছে।” তিনি এইদিন আরও বলেন,”এক পয়সা মাইনে আমি নিই না। আমি কেবল মানুষের সেবা করি। কারণ এটাই আমার কাজ।”
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…