একুশে বিধানসভা নির্বাচনের আগে দলবদল ট্রেন্ডে গা ভাসিয়ে অনেক তৃণমূল নেতা গেরুয়া শিবিরে গিয়ে যোগদান করেছেন। সেইসাথে এখন আবার টলিউডে রাজনীতির রং লেগে গেছে। দলবদল ট্রেন্ডের সাথে সাথেই এবার ঘাসফুল শিবিরে টলিউড চেনা মুখ অভিনেতা-অভিনেত্রীদের যোগদান করতে দেখা যাচ্ছে। এবার আজ অর্থাৎ বুধবার তৃণমূলে যোগ দিলেন একঝাঁক টলিউড তারকা। আজকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ডানলপের সাহাগঞ্জ এর সভায় ঘাসফুল শিবিরে যোগদান করলেন বিখ্যাত টলিউড পরিচালক রাজ চক্রবর্তী, অভিনেত্রী সায়নী ঘোষ। এছাড়াও সেই সাথে আজ ঘাসফুল শিবিরের সৈনিক হয়েছেন টলিউড তারা কাঞ্চন মল্লিক, সুদেষ্ণা রায়, মানালি দে জুন মালিয়া।
আজ অর্থাৎ বুধবার তৃণমূল শিবিরে যোগদান করার পর অভিনেত্রী সায়নী ঘোষকে নিয়ে মুখ খোলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি পুরনো প্রসঙ্গ টেনে বলেন, “সায়নী টুইটারে দুটো কথা বলেছিল। আর তার জন্য তাকে একের পর এক হুমকি দেয়া হয়েছে। কেন সায়নীকে এভাবে হুমকি দেয়া হচ্ছে বা ভয় দেখানো হচ্ছে বলে প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী।” আসলে কিছুদিন আগে অভিনেত্রী একটি টিভি চ্যানেলের টক শোয়ে হাজির হয়ে বিতর্কে জড়িয়ে ছিলেন। তার মন্তব্যের জেরে তাকে ধর্ষণের হুমকি দেওয়া হয়েছিল। এছাড়াও সায়নীকে সমর্থন করতে অভিনেত্রী দেবলীনা দত্ত মাঠে নামলে তাকেও আক্রোশের মুখে পড়তে হয় বিভিন্ন বিজেপি নেতার।
অন্যদিকে, টলিউড তারাদের সাথে আজ তৃণমূলে যোগ দিয়েছেন বিখ্যাত ক্রিকেটার মনোজ তিওয়ারি। সে বেশ কিছুদিন ধরেই বিজেপির বিরুদ্ধে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করছিলো এবং কৃষক আন্দোলনকে সমর্থন জানিয়ে কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগছিলেন। তখন থেকেই জল্পনা সৃষ্টি হয়েছিল এবার ক্রিকেটার মনোজ তিওয়ারি হয়তো ঘাসফুল শিবিরে যোগদান করবেন। গত মঙ্গলবার ক্রিকেটার তার ঘনিষ্ঠ মহলে জানিয়েছিলেন যে তিনি খুব শিগগিরই রাজনীতিতে যোগ দিতে চান। তারপর আজ মমতা বন্দ্যোপাধ্যায় এর হাত থেকে দলীয় পতাকা নিয়ে তিনি তৃণমূল কংগ্রেস সৈনিক হিসেবে কাজ করার জন্য পথ চলা শুরু করেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…