রাজ্য

তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রীর পদে শপথ নিলেন মমতা

একুশে বাংলা বিধানসভা নির্বাচনে কার্যত বিজেপিকে অনেক পিছনে ফেলে ২০০ এর বেশি আসন নিয়ে বাংলায় ক্ষমতায় এসেছে তৃণমূল সরকার। এবার বাংলার মুখ্যমন্ত্রী হিসাবে মসনদে তৃতীয়বারের জন্য বসছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আজ অর্থাৎ বুধবার রাজভবনে মুখ্যমন্ত্রী হওয়ার শপথগ্রহণ করবেন। অন্যবার রেড রোডে জাঁকজমকপূর্ণ শপথগ্রহণ অনুষ্ঠান হলেও চলতি বছরে করোনার কথা মাথায় রেখে মুখ্যমন্ত্রী রাজভবনে সীমিত কিছু অতিথিদের সঙ্গে নিয়ে আগামী ৫ বছরের জন্য বাংলার মুখ্যমন্ত্রী হওয়ার শপথ নেবেন। ঠিক ১০ টা ৪৫ মিনিটে মুখ্যমন্ত্রীর শপথ নেবেন মমতা। ইতিমধ্যেই তিনি রাজভবনে পৌঁছে গিয়েছেন।

আজকে শপথগ্রহণ অনুষ্ঠানে বাংলার মহারাজ সৌরভ গাঙ্গুলি ও রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে আমন্ত্রণ জানানো হয়েছিল। গতকালই বুদ্ধদেব ভট্টাচার্যের জানিয়ে দিয়েছিলেন তার শারীরিক অবস্থার জন্য তিনি উপস্থিত থাকতে পারবেন না। আর আজ এখনও অব্দি সৌরভ গাঙ্গুলী অনুষ্ঠানে উপস্থিত হননি। ইতিমধ্যেই মমতার সাথে রাজভবনে গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, প্রশান্ত কিশোর, ফিরহাদ হাকিম, পার্থ চট্টোপাধ্যায়, সুব্রত বক্সি, বিমান বন্দ্যোপাধ্যায়, রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়, অরূপ বিশ্বাস, দেব, সুব্রত মুখোপাধ্যায়, প্রদীপ ভট্টাচার্য, শতাব্দী রায় প্রমুখরা।

অন্যদিকে আজকের শপথগ্রহণ অনুষ্ঠানে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে আমন্ত্রণ জানানো হলেও তিনি আসেননি। এই বিষয়ে বঙ্গ রাজনীতিতে সৌজন্যতা নিয়ে অনেক প্রশ্ন উঠেছে।তবে ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় রাজভবনে উপস্থিত হয়েছিলেন।ইতিমধ্যেই জাতীয় সংগীতের মাঝে শপথ নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এই শপথ গ্রহণের মাধ্যমে তৃতীয়বারের জন্য বাংলার মুখ্যমন্ত্রী হলেন। এছাড়া পাশাপাশি রাজ্যপাল জগদীপ ধনকর সকলকে হাতজোড় করে আসার জন্য ধন্যবাদ জানিয়েছেন। প্রসঙ্গত, মমতা শপথগ্রহণের পাশাপাশি আজ দ্বিতীয় দফায় প্রোটেম স্পিকার হিসেবে শপথ নেবেন বালিগঞ্জের তৃণমূল বিধায়ক সুব্রত মুখোপাধ্যায়।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026