রাজ্য

বাংলায় আগুন জ্বলছে, দয়া করে ভোট পরবর্তী হিংসা থামান, অনুরোধ মিঠুনের

ভোটের ফলাফল ঘোষণা হয়ে গেছে এবং এই বছর বিজেপির একেবারে ভরাডুবি হয়েছে। তারপরে বিজেপি নেতাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ তারা নাকি তাদের কর্মীদের পাশে থাকছেন না। আর সেই সুযোগে শুরু হয়ে গিয়েছে ভোট-পরবর্তী হিংসার ঘটনা। একাধিক জায়গায় বহু মানুষ ভোটের পরে হিংসা শিকার হয়েছেন। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এবারে রাজ্যে ভোট পরবর্তী হিংসার ছবি তুলে ধরে টুইট করলেন মিঠুন চক্রবর্তী।

মিঠুন চক্রবর্তী বললেন, ‘ভোটের পরেও বাংলায় হিংসার আগুন জ্বলছে। দয়া করে এই হিংসা বন্ধ করুন। মানুষের জীবন রাজনীতির থেকে বেশি গুরুত্বপূর্ণ। তাঁদের পরিবারের কথা ভেবে এই হিংসা বন্ধ করুন।’ ইতিমধ্যেই বেশ কয়েক জায়গায় বিজেপি এবং টিএমসি সমর্থকদের খুন এবং তাদের বাড়িঘর পুড়িয়ে দেওয়ার অভিযোগ আসছে।

আজ অর্থাৎ বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শপথ গ্রহণ করতে চলেছেন। তার মধ্যেই মুখ্যমন্ত্রীর শপথ এর আগে হেস্টিংস কার্যালয় ভোট-পরবর্তী হিংসার অভিযোগ তুলে সর্বভারতীয় বিজেপি সভাপতি জেপি নাড্ডা এবং বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ধরনা করতে চলেছেন।

তারা অভিযোগ তুলেছে তাদের ৬ জন কর্মী নাকি মারা গিয়েছেন। তাদের অভিযোগ সরাসরি তৃণমূলের বিরুদ্ধে। কিন্তু তৃণমূলের তরফে এই অভিযোগ সম্পূর্ণরূপে উড়িয়ে দেওয়া হয়েছে। তৃণমূলের তরফে জানিয়ে দেওয়া হয়েছে এটা তাদের গোষ্ঠীদ্বন্দ্বের ফলাফল।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026