রাজ্য

বড় বড় কথা বলে রাজ্যে অশান্তি ছড়িয়ে চলে যান তাঁরা, বিজেপি নেতাদের কটাক্ষ মুখ্যমন্ত্রীর

সম্প্রতি সুভাষ সরোবর এবং রবীন্দ্র সরোবরে ছটপুজোয় নিষেধাজ্ঞা জারি করেছিল আদালত। আর তা নিয়ে বিজেপি করছে রাজনীতি। বড় বড় কথা বলেন তারা। আর তারপরে রাজ্যে অশান্তি ছড়িয়ে চলে যান। নাম না করে দিলীপ ঘোষদের আক্রমণ করতে দেখা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। শুক্রবার এই কথা মুখ্যমন্ত্রী বলেন দই ঘাটে ছটপুজো উদ্বোধন করতে গিয়ে। অন্যদিকে তিনি আরও বলেন,” এইবার করোনা আবহে কোনও উৎসব ই বড় করে হয়নি। তাই ছট পুজো টা ও নিজের নিজের বাড়তেই করুন ছোট করে।”

আদালতের নির্দেশে এইবার ছটপুজো করা যাবেনা সুভাষ সরোবরে এবং রবীন্দ্র সরোবরে। তার বিকল্পে কোনও ব্যবস্থা কেন নেই। সেই বিষয়ে রাজ্য সরকারের ওপর সরব হয়েছিলেন রাজ্য বিজেপি। এইদিন রাজ্য সরকারের ব্যর্থতা নিয়ে প্রশ্ন তোলেন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

শুক্রবার এইসব কথার বিষয়েই বিজেপির দিকে বাক্যবাণ ছোঁড়েন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এইদিন বলেন,” তারা শুধু বড় বড় কথা বলে আর চলে যায়।” তিনি বলেন ছটপুজো নিয়ে কারণ ছাড়া রাজনীতি করা হচ্ছে। রাজ্য সরকার সব রকম ব্যবস্থা নিয়েছে। জলভরো জল ধর প্রকল্পের ব্যবস্থা করা হয়েছে ছট পুজোর জন্যই। এই প্রকল্পে ১,৫০০ পুকুর কাঁটা হয়েছে। সেখানে ছট পুজো করতে পারবেন ভক্তরা। এমটাই এইদিন দাবি করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

ঐতিহাসিক ঘটনা ঘটেছে এইবার ছটপুজোয়। আদালত হতে নিষিদ্ধ করা হয় রবীন্দ্র সরবর এবং সুভাষ সরোবর। সুপ্রিম কোর্ট হতে নির্দেশিকা জারি করা হয়েছে এই নিয়ে। সাথে বলা হয়েছে রাজ্য সরকার এবং রাজ্য পুলিশ যাতে যথাযথ ভাবে এই নির্দেশ পালন করতে পারেন সেই বিষয়ে নজর রাখতে। সেই আদেশ মেনেই এইদিন কড়া পুলিশি নিরাপত্তা বহাল করা হয়। তারপরেই মুখ্যসচিব ঘরে বসেই ছটপুজো করা বা স্থানীয় পুকুর করার অনুরোধ করেছেন।

অন্যদিকে ছটপুজো করা নিয়ে বিভিন্ন উস্কানি মূলক মন্তব্য করতে দেখা গিয়েছে বিভিন্ন বিজেপি নেতাদের। এমটাই অভিযোগ করা হয়েছে তৃণমূল নেতাদের পক্ষ থেকে। তাদের মতে বিভেদের রাজনীতি তৈরি করছে বিজেপি নেতারা।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026