পলিটিক্স

‘উত্তরবঙ্গ এবার পুরো গেরুয়া হবে, পিসি আপনি নিশ্চিন্তে থাকুন’, মমতাকে কটাক্ষ করে টুইট মালব্যর

আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপি এবং তৃণমূল এর মধ্যে ভোট বাক্সে তুমুল সংঘর্ষ হতে চলেছে। তার প্রস্তুতি নেওয়ার জন্য দু’পক্ষের নেতারা কোমর বেঁধে নেমে পড়েছেন। তৃণমূলের তরফ থেকে ব্রাত্য বসু, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিম রয়েছেন। আর অন্যদিকে বিজেপির পক্ষে রয়েছেন দিলীপ ঘোষ, বাবুল সুপ্রিয়, অমিত শাহ প্রমুখ।

তার মধ্যেই বিজেপির বাংলার ভোট প্রচারকের তালিকায় নতুন নাম যুক্ত হয়েছে বিজেপির আইটি সেল এর প্রধান তথা পশ্চিমবঙ্গের ভারপ্রাপ্ত নেতা অমিত মালব্যর। শুরু থেকেই তিনি তৃণমূলের বিরুদ্ধে হূঙ্কার দিতে শুরু করেছেন। এবারে টুইটের মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায় কে খোঁচা দিয়ে তিনি বলেছেন,” আসন্ন বিধানসভা নির্বাচনে উত্তরবঙ্গে জেতার কথা পিসি ভুলে যেতে পারেন।” এরকম দাবি করে অমিত মালব্য নিজের অবস্থান বুঝিয়ে দিয়েছেন।

তিনি আরো বলেছেন, ২০২১এর মে মাসে পুরো উত্তরবঙ্গ গেরুয়া হয়ে যাবে। প্রসঙ্গত, চলতি সপ্তাহের মঙ্গল এবং বুধবার পশ্চিমবঙ্গ সফরে এসেছিলেন আইটি সেল এর প্রধান অমিত মালব্য। ওই দুই দিন তিনি উত্তরবঙ্গের পরিস্থিতি খতিয়ে দেখেছিলেন। তিনি টুইটে সেই কথা উল্লেখ করে বলেন,” ওই দুই দিন আমি শিলিগুড়িতে উত্তরবঙ্গের সমস্ত জেলা থেকে আসা প্রায় কয়েক শো দলীয় কর্মীর সাথে একসাথে বৈঠক করেছিলাম। তাদের সমস্ত অভাব-অভিযোগ আমি শুনেছিলাম। উত্তরবঙ্গকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অবহেলা করেছিলেন। তার ফল তাকে ভোগ করতে হয়েছে। এই অঞ্চল থেকে বিগত লোকসভা নির্বাচনে বিজেপির ঝুলিতে গিয়েছিল ৭ থেকে ৮টি আসন। এইবার বিধানসভা নির্বাচনে, এই এলাকার সমস্ত সিট বিজেপি জিতবে। পিসি, আপনি আপনার গণনা থেকে এই সম্পূর্ণ এলাকা বাদ দিতে পারেন। উত্তরবঙ্গ আগামী মে ২০২১ এ সম্পূর্ণ গেরুয়া হয়ে যাবে।”

উল্লেখ্য, এতদিন অব্দি পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত নেতা ছিলেন বিজেপির কৈলাস বিজয়বর্গীয়। কিন্তু ২১ বিধানসভাকে পাখির চোখ করে বিজেপি নেতৃত্ব কৈলাস বিজয়বর্গীয়কে রেখে অমিত মালব্যকে বাড়তি দায়িত্ব দিয়েছে। সংশ্লিষ্ট মহল মনে করছে, তৃণমূলের প্রশান্ত কিশোরকে টক্কর দেবার জন্য বাংলায় আইটি সেলের প্রধানকে নিয়ে আসা হয়েছে। দায়িত্ব পাওয়া মাত্রই, নিজের কাজ শুরু করে দিয়েছেন বিজেপির অমিত মালব্য।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026