রাজ্য

দেশে হত্যার রাজনীতি চালাচ্ছে একটি রাজনৈতিক দল”, নাম না উল্লেখ করে মমতাকে কটাক্ষ মোদির

গণতান্ত্রিক উপায়ে পাল্লা দিতে না পেরে শেষ পর্যন্ত হত্যার রাজনীতি শুরু করেছে কিছু রাজনৈতিক দল, এমনটাই অভিযোগ জানালেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি এদিনকার সভায় দেশজুড়ে বিজেপি কর্মীদের খুনের ঘটনা নিয়ে সোচ্চার হয়েছেন। তিনি জানিয়েছেন যে সে কোন হুঁশিয়ারি দেবে না। কিন্তু আমজনতা সব নিজের চোখে দেখতে পারছে। নির্বাচনের সময় জনতারা কিন্তু সেই রাজনৈতিক দলের হয়ে ভোট দেবে না। এমনকি ভোট তো দূরের কথা, জনতারা উচিত শিক্ষা দেবে হত্যার রাজনীতি বন্ধ করার জন্য।

আগামী বুধবার বিহারে নির্বাচনে বিজেপির জয়ের উপলক্ষে নরেন্দ্র মোদি “ধন্যবাদ বিহার” অনুষ্ঠানে যোগদান করেছিলেন। সেই অনুষ্ঠানে তিনি বিহারবাসীকে সঠিক সরকার বেছে নেওয়ার জন্য ধন্যবাদ জানিয়েছেন। সেই সাথে দেশজুড়ে চলা অরাজকতার বিরুদ্ধে সুর চড়িয়েছেন তিনি।

মোদি ধন্যবাদ বিহার অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে বলেছেন দেশের বিভিন্ন জায়গায় হত্যার রাজনীতি চলছে। অনেক জায়গাতেই বিজেপি কর্মীরা শুধুমাত্র রাজনৈতিক কারণে খুন হচ্ছেন। এই ব্যাপারটি খুবই নিন্দনীয়। তিনি কোন রাজনৈতিক দল বা নেতৃত্তের নাম না করে আক্রমণ করে বলেছেন, “যারা গণতান্ত্রিক উপায়ে বিজেপির সাথে পাল্লা দিতে পারছে না তারা হত্যার রাজনীতিতে অবতীর্ণ হচ্ছে। দেশের বিভিন্ন প্রান্তে বিজেপি কর্মীরা খুন হচ্ছে। যারা ভাবছেন কর্মীদের খুন করে বিজেপির বিজয়রথ থামিয়ে দেওয়া যাবে, তারা সম্পূর্ণভাবে ভুল”।

মোদি আরও বলেছেন, “নির্বাচন আসবে। চলে যাবে। তারমধ্যে জয় পরাজয় লেগে থাকবে। কিন্তু নির্বাচনে জেতার জন্য কোন ব্যক্তির খুন করা অত্যন্ত লজ্জাজনক ঘটনা। হত্যার রাজনীতি কোন রাজনৈতিক দল মেনে নিতে চায় না এবং আমজনতারাও এরকম শাসকদল চায় না”। তিনি নাম না উল্লেখ করেই বলেছেন, “আমি এই মুহূর্তে কোনরকম হুঁশিয়ারি দেয়ার চেষ্টা করছি না। আমি অত্যন্ত শ্রদ্ধার সাথে বোঝাতে চাইছি মাত্র। কিন্তু আমজনতারা সবই দেখতে পাচ্ছে। তারা উপযুক্ত ব্যবস্থা নিতে পারে কিন্তু ভবিষ্যতে”।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন নরেন্দ্র মোদী নামে উল্লেখ করে হয়তো বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেসকে নিশানা করেছেন। বাংলার বিজেপি নেতা দিলীপ ঘোষ ও নেত্রী লকেট চট্টোপাধ্যায়কে অনেকদিন ধরেই শাসকদলের বিজেপি কর্মী খুনের বিরুদ্ধে সোচ্চার হতে দেখা গেছে। এবার আসন্ন বিধানসভা ভোটের আগে শাসকদলকে চোখে আঙ্গুল দিয়ে তাদের ভুল দেখানোর জন্য হয়তো মোদির এই ধরনের বক্তব্য করেছেন বলে মনে করা হচ্ছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026